০৬:৪২ পি.এম
যশোরের কেশবপুরে বাসের চাপায় মোহাম্মদ আলী (৭৫) নামে এক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত হয়েছেন।
রবিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে কেশবপুর শহরের মাইকেল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী কেশবপুর উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে। তিনি কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে মোহাম্মদ আলী নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কেশবপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকা-গামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিবলী খাতুন তাকে মৃত ঘোষণা করেন।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক বাসটি আটক করেছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন