০৯:১৪ পি.এম
উলেমা-ত্বলাবা একত্রিত হয়ে, সুন্দর সমাজ গড়ার শ্লোগান সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোকর্ণ উলামা-ত্বলাবা ঐক্য পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীন হাফেজ ও আলেমদের সম্মাননা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় গোকর্ণ নতুন বাজার চত্বরে উলামা-ত্বলাবা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবদুল আওয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি খালেদ সাইফুল্লাহ্ সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন, উলামা-ত্বলাবা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ আবু সাঈদ, হাফেজ সিদ্দিকুর রহমান, গোকর্ণ ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম খালেদ, গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নাছির উদ্দিন জাফরী, মাওলানা রায়হান আহমদ শরীফী, ইউপি সদস্য আবদুল আলীম, ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুক, গোকর্ণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান খান, উপজেলা জাসাসের আহবায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন, উপদেষ্টা মাওলানা হাবিবুল্লাহ, উপদেষ্টা হাফেজ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা গাজী মাসদুর রহমান, মাওলানা শেখ মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি হেলালুদ্দীন, হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ, হাফেজ আবদুল হাকিম, হাফেজ কবির আহমেদ প্রমুখ।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অনুষ্ঠানে গোকর্ণ গ্রামের ১৬ জন নবীন হাফেজ ও আলেমসহ জনপ্রতিনিধি এবং উলামা-ত্বলাবা ঐক্য পরিষদের ৪২ জন নেতৃবৃন্দকে সম্মাননা মঞ্চে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলেমাসহ গোকর্ণ উলামা-ত্বলাবা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন