ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড


নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এক কবিরাজসহ মোট ৯ জন মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদন্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন। অভিযানে নাসিরনগর থানা পুলিশ তাদের সহযোগিতা প্রদান করে।

জানা গেছে, রোববার এবং সোমবার এই দুইদিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চলাকালে মাদক সেবন এবং বহনের অভিযোগে ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। এরপর তাঁদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

যাদেরকে মাদকবিরোধী অভিযানে অভিযুক্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন ভলাকুট ইউনিয়নের বাবুল মিয়া, পায়েল মিয়া, জালাল মিয়া, নাসিরপুরের লালু মিয়া এবং হরিপুর ইউনিয়নের কবিরাজ জাহের মিয়াসহ প্রত্যেককে ১৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইমরান মিয়াকে ৮ মাসের বিনাশ্রম, চাপরতলা ইউনিয়নের শফিক মিয়াকে এক বছরের বিনাশ্রম এবং আঙ্গুর মিয়াকে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি প্রতিজনকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন বলেছেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে গাড়িচালক সজীব হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


চট্টগ্রামে গাড়িচালক সজীব হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার টোল রোড এলাকায় গাড়িচালক মো. সজীব হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হবিগঞ্জের বানিয়াচং থানার নুরুল আমিন, কুমিল্লার দেবীদ্বারের শাহজাহান এবং ফেনী সদর উপজেলার নুরুল আলম টুটুল। রায় ঘোষণার সময় টুটুল আদালতে উপস্থিত ছিলেন কিন্তু অপর দুই আসামি পলাতক ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলায় ২১ জনের সাক্ষ্য এবং উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

রায় ঘোষণার পর নুরুল আলম টুটুলকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পলাতক নুরুল আমিন ও শাহজাহানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর, বাড়ি থেকে বের হওয়ার পর সজীব নিখোঁজ হন। তখন তার বয়স ছিল ২৭ বছর। সজীব নোয়াখালীর চাটখিল থানার আব্দুল হক স্বপনের ছেলে এবং পণ্যবাহী গাড়ি চালিয়ে বিভিন্ন জেলায় মালামাল পরিবহন করতেন।

নিখোঁজের ১০ দিন পর, ২০২১ সালের ২৭ অক্টোবর পাহাড়তলী থানার টোল রোডের পূর্ব পাশে একটি কৃষিজমি থেকে অজ্ঞাতপরিচয় একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে মরদেহটি সজীবের বলে শনাক্ত করা হয়।

পুলিশের নথিতে উল্লেখ রয়েছে, সজীবের মাথার পেছনে থেতলানো আঘাত, বুকে ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল।

এ ঘটনায় সজীবের ছোট ভাই ইকবাল হোসেন রবিউল বাদী হয়ে মামলা করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, নুরুল আমিনের সঙ্গে ২০১৪ সালে এক পোশাক শ্রমিক নারীর বিবাহ হয়। পরে ২০২১ সালে ওই নারীর সঙ্গে সজীবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে নুরুল আমিন একাধিকবার সজীবকে আটকে মারধর করেন। একপর্যায়ে ওই নারীর সঙ্গে নুরুল আমিনের বিচ্ছেদ ঘটে, এতে সজীবের ওপর নুরুল আমিন আরও ক্ষুব্ধ হন।

২০২১ সালের অক্টোবরে ওই নারীকে আবার বিয়ে করার উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে চট্টগ্রামে আসেন নুরুল আমিন। বিয়ের আগে সজীবকে হত্যার পরিকল্পনা করেন তিনি এবং এ ব্যাপারে শাহজাহানের সঙ্গে আলোচনা করেন। পরে ওই নারীর সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে ২০২১ সালের ২৫ অক্টোবর রাতে সজীবকে ডেকে আনেন নুরুল আমিন, শাহজাহান ও নুরুল আলম টুটুল। পরে তাঁকে ঘটনাস্থলের পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মাথা ও পেটে আঘাত করা হয়। এরপর অণ্ডকোষ চেপে এবং গলায় গেঞ্জি পেঁচিয়ে শ্বাসরোধ করে সজীবকে হত্যা করা হয় বলে পুলিশের তদন্তে উঠে আসে।

তদন্তে বলা হয়েছে, পরে তিন আসামি সেখানেই মরদেহটি ফেলে পালিয়ে যান। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক মাসুদ পারভেজ ২০২২ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন। ২০২৩ সালের ১১ অক্টোবর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তারপর ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করা হলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে লক্ষ্ণীপুরে মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে লক্ষ্ণীপুরে মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভা

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ রোববার থেকে লক্ষ্ণীপুরে পালিত হচ্ছে।

এ কর্মসূচীতে অন্তর্ভুক্ত রয়েছে মাছের পোনা অবমুক্ত করণ, র‌্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

জেলা মৎস্য কর্মকর্তা জশিম উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জন ডা. বাহারুল আলম, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা।

এছাড়া, বিভিন্ন মৎস্যজীবি, উদ্যোক্তা, খামারী, মৎস্য ব্যবসায়ীসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন কর্মকর্তাগণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

এদিন সকালে, সকাল সাড়ে ৯টার দিকে শহরের শেষ প্রান্তে অবস্থিত সরকারী শিশু পরিবারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মেহেদী হাসান। পরে, সকাল সাড়ে ১০টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। কর্মসূচীর উদ্দেশ্য হচ্ছে মানুষকে মাছ উৎপাদনে উদ্বুদ্ধ করা, আমিষের ঘাটতি মিটানো এবং মাছ উৎপাদনে দেশ ও নিজের স্বাবলম্বি হয়ে বিদেশে রপ্তানীর মাধ্যমে জাতীয় অর্থনীতিকে মজবুত করা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাঙ্গলকোটে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে মাদ্রাসা সুপারের ব্যবস্থাপনায় চলছে নূরানী পাঠদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


নাঙ্গলকোটে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে মাদ্রাসা সুপারের ব্যবস্থাপনায় চলছে নূরানী পাঠদান

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আদ্রা উওর ইউনিয়নে অবস্থিত মেরকট বাজার দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার ভবনে দীর্ঘদিন যাবৎ নূরানী কার্যক্রম পরিচালনা করে আসছেন মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল গফুর। তিনি মেরকট বাজার কিন্ডার গার্টেন নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেরকট বাজার দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসা একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির একই ভবনে পরিচালিত হচ্ছে নূরানী হাফেজিয়া নামক একটি প্রাইভেট প্রতিষ্ঠান, যা মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল গফুরের তত্ত্বাবধানে চলছে। এই নূরানী প্রতিষ্ঠানে প্রথম জামাত থেকে তৃতীয় জামাত পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 75 জন। একই সঙ্গে, শ্রেণিভেদে নূরানী শিক্ষার্থীদের কাছ থেকে মাসে 200 থেকে 350 টাকা পর্যন্ত বেতন আদায় করা হচ্ছে। মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল গফুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, দাখিল মাদ্রাসার শ্রেণী কার্যক্রম চলাকালীন নূরানী মাদ্রাসা শিক্ষার্থীদের ডে-কেয়ার পড়ানোর নামে আলাদা 200 টাকা প্রতি মাসে নেয়া হয়।

১৫ আগস্ট শনিবার সকালে সরেজমিনে মেরকট বাজার দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসা ভবনে গিয়ে দেখা যায়, অফিস কক্ষে সুপারের উপস্থিতিতে মাদ্রাসা পূর্ব পাশে চারটি শ্রেণিকক্ষে নূরানি বিভাগের পাঠদান চলছে। সেখানে প্রায় 60 জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন ও শ্রেণী কার্যক্রম পরিচালনা করছিলেন মাওলানা মোশাররফ হোসেন। নূরানী তৃতীয় জামাত একটি শ্রেণীকক্ষে দেখা যায়, 4টি পাঠ্যবইয়ের মধ্যে 3টি বেসরকারি প্রকাশনার বই দিয়ে পাঠদান চলছিল।

ভূক্তভোগীরা জানায়, তারা প্রথম শ্রেণিতে মাসিক বেতন বাবদ 200 টাকা, দ্বিতীয় শ্রেণিতে 300 টাকা এবং তৃতীয় শ্রেণিতে 350 টাকা বেতন দিয়েছেন মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল গফুর। এছাড়া, ডে-কেয়ার বাবদও অতিরিক্ত 200 টাকা ফি নেয়া হয়। মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী সাব্বির হোসেনের মা নাছিমা আক্তার বলেন, "আমার ছেলে প্রথম শ্রেণিতে পড়ে। আমরা প্রতি মাসে 200 টাকা করে বেতন দিচ্ছি এবং ডে-কেয়ার বাবদ আরও 200 টাকা দিচ্ছি।" মাদ্রাসা তৃতীয় জামাতের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, "আমরা প্রথম জামাত থেকে মাসিক বেতন দিয়ে পড়ালেখা করছি। আমাদের মাদ্রাসার নাম মেরকট বাজার কিন্ডারগার্টেন নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা। আমাদের হুজুররা নূরানি সিলেবাস অনুযায়ী পড়াচ্ছেন।"

নূরানী মাদ্রাসা শিক্ষক মাওলানা মোশাররফ বলেন, "আমাদের নূরানী শাখায় 75 জন শিক্ষার্থী রয়েছে। সরকারি পাঠ্যবইয়ের পাশাপাশি নূরানী কিছু বই থেকে আমরা পাঠদান করি।" তিনি আরও জানান, "দাখিল মাদ্রাসার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। এটি একটি আলাদা প্রাইভেট প্রতিষ্ঠান। দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল গফুর সাহেব আমাদের প্রতিষ্ঠানের প্রধান।" দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা ফয়জুল্লাহ বলেন, "এটি মেরকট বাজার দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার একটি শাখা। আমরা নূরানি শাখা হিসবে এটি ব্যবহার করছি।"

মাদ্রাসা দাতা সদস্য আবুল কালাম বলেন, "মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার পরও এখানে নূরানী কার্যক্রম চলছে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ভবনে একটি প্রাইভেট প্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হচ্ছে, সেটি খতিয়ে দেখা উচিত।" এ বিষয়ে মেরকট বাজার দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি ব্যস্ত আছি, মাগরিবের পর ফোন করব।" তবে, পরে মাগরিবের পর একাধিকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা একাডেমি সুপারভাইজার ও অত্র প্রতিষ্ঠানের সাবেক এডহক কমিটির আহ্বায়ক আনিসুর রহমান জানিয়েছেন, "মেরকট বাজার দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসা নূরানি শাখা ছিল না, আমি জানতাম না, হয়তো নতুন করে তারা পরিচালনা করছে।" নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস বলেন, "আমি নূরানী শাখার বিষয়ে অবগত নই। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ভবনে নূরানী শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার কোন নিয়ম নেই, তবে আমি মাদ্রাসা সুপারের সঙ্গে যোগাযোগ করে সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।" নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির আহ্বায়ক আবু রায়হান বলেন, "বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ বার কান ধরে ওঠবস করিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


৭ বার কান ধরে ওঠবস করিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, অতঃপর...

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ধর্ষণের, তার চাচাতো ভাইয়ের। এই জঘন্য অপরাধের পর স্থানীয়ভাবে সালিশ বসানো হয় এবং অভিযুক্তকে মাত্র সাতবার কান ধরে ওঠবস করিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এ অবস্থায় ভুক্তভোগী কিশোরীর পরিবার ক্ষুব্ধ হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শারীরিক পরীক্ষার জন্য ওই ১৩ বছরের কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

অভিযুক্ত যুবকের নাম জাহিদুর ইসলাম। তার বয়স ২৪ বছর এবং তিনি ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামের মাইজম বাড়ির সফিল মিয়ার ছেলে। জাহিদুর পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে জাহিদুর ওই কিশোরীকে ডেকে নিয়ে যায় এবং বাড়ির পাশে একটি নির্জন ভাঙা ঘরে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। পরে কিশোরী বাড়িতে ফিরে এসে তার বড় বোনকে ঘটনার সকল বিষয় জানিয়ে দেয়। অভিযুক্ত জাহিদুর শেষ পর্যন্ত হুমকি দেন, যদি কিশোরী কাউকে বলে তাহলে তাকে মেরে ফেলা হবে।

পরবর্তীতে, পরদিন সকালে কিশোরীর বড় ভাই এই ঘটনার ব্যাপারে জাহিদুকে জিজ্ঞাসা করলে অভিযুক্ত উল্টো হুমকি দেন এবং মামলা করলে সব দেখার হুমকি দেন। এই অবস্থায় ভুক্তভোগীর পরিবার বাধ্য হয়ে স্থানীয় এক গ্রাম্য সর্দারের শরণাপন্ন হয়। এরপর সোমবার সকাল ৯টার দিকে বাড়িতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় মহিলা ইউপি সদস্য ফাহিমা খাতুনও উপস্থিত ছিলেন। সালিশের মাধ্যমে জাহিদুরের বিরুদ্ধে মাত্র সাতবার কান ধরে ওঠবস করিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সেখানকার লোকজন।

ভুক্তভোগীর বড় ভাই জানান, তার বোন শারীরিকভাবে প্রতিবন্ধী নয় তবে মানসিক ও আচরণগত দিক থেকে সে খুব সহজ-সরল। এছাড়াও তিনি জানান, এই সুযোগকে কাজে লাগিয়ে এই অপরাধ ঘটানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর যথাযথ শাস্তির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র স্টাফ নার্স নেহেরা আক্তার জানান, কিশোরীকে ভর্তি করার পর প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং গাইনি কনসালটেন্টকে অবহিত করা হয়েছে। চিকিৎসকের চূড়ান্ত পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় নারী ইউপি সদস্য ফাহিমা খাতুনের মন্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%