ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘মব’ সৃষ্টি করে রিকশাচালক ফয়েজ আহাম্মদকে হত্যা, অতঃপর গ্রেপ্তার দুই কিশোর


‘মব’ সৃষ্টি করে রিকশাচালক ফয়েজ আহাম্মদকে হত্যা, অতঃপর গ্রেপ্তার দুই কিশোর

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো. ফয়েজ আহাম্মদকে (৪৩) পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

গ্রেপ্তার হওয়া কিশোরদের নাম হলো আশ্রাফুল ইসলাম শ্রাবন (১৬) ও আকবর হোসেন ফাহিম (১৭)। উভয়েই সোনাইমুড়ী উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। পিবিআই জানায়, তারা একটি কিশোর গ্যাং গড়ে তুলে এলাকায় ত্রাস সৃষ্টি করে অরাজকতা চালিয়ে আসছিল।

পিবিআই সূত্রে জানা গেছে, গত ১১ জুন রাত ১১টা থেকে ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটের মধ্যে সোনাইমুড়ী উপজেলার শাকতলা ছিদ্দিকিয়া আলিয়া মাদরাসার পূর্ব পাশে এবং পরে নদোনা আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে ফয়েজ আহাম্মদকে পিটিয়ে হত্যা করা হয়। পূর্বশক্রতার জেরে মাদকসেবীর অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে অভিযুক্ত কিশোরেরা ও তাদের সহযোগীরা তাকে লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে রাস্তায় ফেলে রেখে যায় তারা। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ফয়েজকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এ ঘটনায় ১২ জুন সোনাইমুড়ী থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সবুজ (২২), মনা (২৫) ও জামাল (২৬)সহ অজ্ঞাতনামা আসামিও রয়েছে। মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হওয়ায় সংস্থাটি স্বউদ্যোগে তদন্তের দায়িত্ব গ্রহণ করে। উপপরিদর্শক ফরিদ উদ্দিনকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়।

পিবিআই জানায়, এক মাসের বেশি সময় ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নথিপত্র বিশ্লেষণ ও নিবিড় তদন্তের পাশাপাশি কয়েক দফা অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় রোববার ভোর পৌনে ৩টার দিকে শাকতলা গ্রামে অভিযান চালিয়ে এজাহারবহির্ভূত ও তদন্তে উঠে আসা দুই কিশোরকে আইনি হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে রোববার বিকেল ৩টার দিকে তাদের আদালতে হাজির করা হলে দুজনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পিবিআইয়ের তদন্তে আরও জানা গেছে, ওই দুই কিশোর নিজ এলাকা ও আশপাশের এলাকার কিশোরদের নিয়ে একটি দল গড়ে তুলেছিল। দলটি এলাকায় ত্রাস সৃষ্টি, অরাজক পরিস্থিতি তৈরি এবং মব সৃষ্টির মাধ্যমে জনশান্তি বিঘ্নিত করে আসছিল। ঘটনার দিন মাদক সেবনকে কেন্দ্র করে ফয়েজের সঙ্গে তাদের ও সহযোগীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ফয়েজকে লাঠিসোঁটা ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে।

নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এজাহারভুক্ত আসামিদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্কে আবদার পূরণের পর কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


পার্কে আবদার পূরণের পর কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের

নীলফামারীতে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মোস্তাকিম বিল্লাহ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

রোববার (৪ অক্টোবর) সকালে এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া মোস্তাকিম বিল্লাহ লালমনিরহাটের হাতীবান্ধা থানার উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মোস্তাকিম বিল্লাহর সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২০ জুন নীলফামারী শহরের উদয়ন পার্কে ভুক্তভোগীকে নিয়ে ঘুরতে যান তিনি। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে, মোস্তাকিম ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু মোস্তাকিম আত্মগোপনে চলে গেলে ভুক্তভোগী তরুণীর পরিবার বাদী হয়ে থানায় মামলা করে। এরপর শনিবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা থেকে মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ীতে বিদ্যুতের তারে বাঁশে হাত লেগে মসজিদ কমিটির সভাপতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


ফুলবাড়ীতে বিদ্যুতের তারে বাঁশে হাত লেগে মসজিদ কমিটির সভাপতির মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকায় বিদ্যুতের তারে আটকে থাকা একটি কাঁচা বাঁশে অসাবধানতাবশত হাত লেগে স্থানীয় চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি সোলেমন আলীর (৭৫) মৃত্যু ঘটে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত সোলেমন আলী ছিলেন ওই গ্রামের মৃত সোনাউল্লা বানিয়ার পুত্র।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকালে গৃহপালিত গবাদিপশু নিয়ে চরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সোলেমন আলী। এ সময় বাড়ির পাশে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা একটি কাঁচা বাঁশে ভুলবশত তার হাত লাগে। এতে তিনি মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যুর ঘটনায় ১৭ বছরের কিশোরের জামিন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যুর ঘটনায় ১৭ বছরের কিশোরের জামিন নামঞ্জুর

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা বাকপ্রতিবন্ধী নির্মাণশ্রমিক মেহেদী হাসান গাড়িচাপায় নিহত হওয়ার ঘটনায় গাড়ি চালকের আসনে থাকা ১৭ বছর বয়সী কিশোরের জামিন আদালত নামঞ্জুর করেছেন।

রোববার (৪ অক্টোবর) ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

এই দিনে আইনজীবী আলমগীর হোসেন জামিনের জন্য অধিকতর শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন জামিনের বিরুদ্ধে অবস্থান নেন।

শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে মন্তব্য করেন, ‘এ ঘটনায় সে দ্রুততম সময়ে বের হয়ে গেলে সমাজের জন্য নেগেটিভ ম্যাসেজ যাবে।’

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ওই কিশোরকে আদালতে হাজির করা হয়। পরে তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই আরেফীন ইসলাম কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন।

ওইদিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। ২৭ সেপ্টেম্বর আইনজীবী আলমগীর হোসেন তার জামিনের জন্য আবেদন করেন। ওইদিন আংশিক শুনানি শেষে অধিকতর শুনানির জন্য ৪ অক্টোবর দিন ধার্য করা হয়।

গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এই দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার মেহেদীকে চাপা দেয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়ির চালকের আসনে থাকা ওই কিশোরকে আটক করে পুলিশে দেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মেহেদী হাসান নিহতের ঘটনায় তার ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা দায়ের করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার যেসব এলাকায় সোমবার টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


ঢাকার যেসব এলাকায় সোমবার টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার (৫ অক্টোবর) রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (৪ অক্টোবর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামী ০৫/১০/২০২৬ তারিখ (সোমবার) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা শ্যামপুর শিল্প এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।

কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%