ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পার্কে আবদার পূরণের পর কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের


পার্কে আবদার পূরণের পর কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের

নীলফামারীতে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মোস্তাকিম বিল্লাহ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

রোববার (৪ অক্টোবর) সকালে এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া মোস্তাকিম বিল্লাহ লালমনিরহাটের হাতীবান্ধা থানার উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মোস্তাকিম বিল্লাহর সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২০ জুন নীলফামারী শহরের উদয়ন পার্কে ভুক্তভোগীকে নিয়ে ঘুরতে যান তিনি। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে, মোস্তাকিম ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু মোস্তাকিম আত্মগোপনে চলে গেলে ভুক্তভোগী তরুণীর পরিবার বাদী হয়ে থানায় মামলা করে। এরপর শনিবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা থেকে মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ীতে বিদ্যুতের তারে বাঁশে হাত লেগে মসজিদ কমিটির সভাপতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


ফুলবাড়ীতে বিদ্যুতের তারে বাঁশে হাত লেগে মসজিদ কমিটির সভাপতির মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকায় বিদ্যুতের তারে আটকে থাকা একটি কাঁচা বাঁশে অসাবধানতাবশত হাত লেগে স্থানীয় চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি সোলেমন আলীর (৭৫) মৃত্যু ঘটে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত সোলেমন আলী ছিলেন ওই গ্রামের মৃত সোনাউল্লা বানিয়ার পুত্র।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকালে গৃহপালিত গবাদিপশু নিয়ে চরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সোলেমন আলী। এ সময় বাড়ির পাশে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা একটি কাঁচা বাঁশে ভুলবশত তার হাত লাগে। এতে তিনি মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যুর ঘটনায় ১৭ বছরের কিশোরের জামিন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যুর ঘটনায় ১৭ বছরের কিশোরের জামিন নামঞ্জুর

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা বাকপ্রতিবন্ধী নির্মাণশ্রমিক মেহেদী হাসান গাড়িচাপায় নিহত হওয়ার ঘটনায় গাড়ি চালকের আসনে থাকা ১৭ বছর বয়সী কিশোরের জামিন আদালত নামঞ্জুর করেছেন।

রোববার (৪ অক্টোবর) ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

এই দিনে আইনজীবী আলমগীর হোসেন জামিনের জন্য অধিকতর শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন জামিনের বিরুদ্ধে অবস্থান নেন।

শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে মন্তব্য করেন, ‘এ ঘটনায় সে দ্রুততম সময়ে বের হয়ে গেলে সমাজের জন্য নেগেটিভ ম্যাসেজ যাবে।’

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ওই কিশোরকে আদালতে হাজির করা হয়। পরে তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই আরেফীন ইসলাম কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন।

ওইদিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। ২৭ সেপ্টেম্বর আইনজীবী আলমগীর হোসেন তার জামিনের জন্য আবেদন করেন। ওইদিন আংশিক শুনানি শেষে অধিকতর শুনানির জন্য ৪ অক্টোবর দিন ধার্য করা হয়।

গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এই দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার মেহেদীকে চাপা দেয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়ির চালকের আসনে থাকা ওই কিশোরকে আটক করে পুলিশে দেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মেহেদী হাসান নিহতের ঘটনায় তার ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা দায়ের করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার যেসব এলাকায় সোমবার টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


ঢাকার যেসব এলাকায় সোমবার টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার (৫ অক্টোবর) রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (৪ অক্টোবর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামী ০৫/১০/২০২৬ তারিখ (সোমবার) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা শ্যামপুর শিল্প এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।

কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়েতে বড় ভাঙন, আতঙ্কে স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়েতে বড় ভাঙন, আতঙ্কে স্থানীয়রা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলমান ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ে প্রকল্পের (গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প) একটি অংশে বড় ধরনের ধস ও ভাঙন দেখা দিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ ফাটল দেখতে পান স্থানীয়রা।

সোনারগাঁয়ের সিংলাব-পাকুন্দা এলাকার একটি আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় ২৫০ মিটারজুড়ে সড়ক দেবে যাওয়ায় এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় বড় দুর্ঘটনা এড়াতে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ ওই অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এতে মহাসড়কে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ছে এবং সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ঢাকা বাইপাস সড়ক চার লেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পিচঢালা অংশের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটল তৈরি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে নিচের মাটি ও নির্মাণসামগ্রী বেরিয়ে পড়েছে। পাশাপাশি সড়কের কিছু অংশ নিচের দিকে বসে গেছে। এতে সড়কটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের কেউ কেউ নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, সড়ক নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহারের পাশাপাশি মহাসড়কের আশপাশ থেকে রাতের আঁধারে মাটি কাটার কারণে সড়কের ভিত্তি দুর্বল হয়ে থাকতে পারে।

তবে, নির্মাণকাজে অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী। তিনি জানান, টানা কয়েক দিনের বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। এর ওপর অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের ফলে নরম মাটি সরে গিয়ে সড়কের কিছু অংশ বসে যায় এবং ফাটল সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, নির্মাণকারী বেসরকারি অংশীদার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জরুরি ভিত্তিতে ডাইভারশন সড়ক তৈরি করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নিয়ে দ্রুত সংস্কারকাজ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%