০৮:২২ পি.এম
কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকায় বিদ্যুতের তারে আটকে থাকা একটি কাঁচা বাঁশে অসাবধানতাবশত হাত লেগে স্থানীয় চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি সোলেমন আলীর (৭৫) মৃত্যু ঘটে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
মৃত সোলেমন আলী ছিলেন ওই গ্রামের মৃত সোনাউল্লা বানিয়ার পুত্র।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকালে গৃহপালিত গবাদিপশু নিয়ে চরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সোলেমন আলী। এ সময় বাড়ির পাশে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা একটি কাঁচা বাঁশে ভুলবশত তার হাত লাগে। এতে তিনি মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন