১০:৪৫ পি.এম
ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : চলমান এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পাশাপাশি বোর্ডে নম্বর অনলাইনে প্রেরণের সময়সীমা আগামী ২২ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আজ আন্তঃশিক্ষা বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলমান এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পাশাপাশি প্রাপ্ত নম্বর বোর্ডে পাঠানোর সময়সীমা আগামী ২২ আগস্ট রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্ধিত সময়ের মধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর বোর্ডে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন