প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : সরকার ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে সভাপতির দায়িত্বে রেখে এই কমিটিতে সরকারের একাধিক দপ্তরের মন্ত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী; অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের কাজ করবে। প্রয়োজনে কমিটি নতুন কোনো সদস্যকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করার ক্ষমতা রাখে।
কমিটির সভা প্রয়োজন অনুযায়ী আয়োজন করা হবে এবং অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন