০৬:৫৩ পি.এম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে রূপগঞ্জ ইউনিয়ন যুবদল বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন আয়োজন করেছে।
বিক্ষোভের এই কর্মসূচি মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় এবং রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সারফারাজ মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে শোডাউনটি পূর্বাচলের ৩০০ ফুট সড়কের স্টেডিয়াম চত্বর থেকে শুরু হয়ে জলসিঁড়ি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পথসভায় বক্তারা বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে বা অন্য কোনো পরিচয়ে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো চেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। বক্তারা অভিযোগ করেছেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা সবসময় মাঠে থেকে প্রতিরোধ গড়ে তুলবেন।
রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সারফারাজ মিয়া বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। তিনি উল্লেখ করেছেন, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছেন।
কর্মসূচিতে যুবদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন