ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পায়রায় নিখোঁজের একদিন পরে জুঁইয়ের মরদেহ উদ্ধার


পায়রায় নিখোঁজের একদিন পরে জুঁইয়ের মরদেহ উদ্ধার

বরগুনার পায়রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী রাবেয়া আক্তার জুঁইয়ের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর সোমবার (১৭ আগস্ট) রাতে তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় পায়রা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

জানো গেছে, নিহত জুঁই ঢাকার মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে। জুঁই বাবার সঙ্গে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় বেড়াতে গিয়েছিল।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এক স্বজনের সঙ্গে লতাকাটা খেয়াঘাটসংলগ্ন পায়রা নদীতে নামে জুঁই। তখন নদীতে তীব্র স্রোত থাকায় গোসলের একপর্যায়ে স্রোতের টানে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে গিয়ে এবং জাল টেনে তাকে উদ্ধারের চেষ্টা করেন তবে কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনার খবর পেয়ে বরগুনা সদর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকেও খবর দেওয়া হয়।

এরপর সোমবার সন্ধ্যার দিকে তালতলী উপজেলার নলবুনিয়া জয়ালভাঙা এলাকায় পায়রা নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে স্বজনরা মরদেহটি নিখোঁজ জুঁইয়ের বলে শনাক্ত করেন।

বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. ইমদাদুল হক জানান, নিখোঁজের পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, জুঁই নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তালতলীর জয়ালভাঙা এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০০ পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


৪০০ পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারিয়া বেগম ইতি (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।

এই আটকটি সোমবার (১৭ আগস্ট) সকালে পৌর শহরের সীমার পাড় এলাকায় অভিযান চালিয়ে করা হয়।

আটক হওয়া ইতি সীমার পাড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী। পুলিশ জানিয়েছে, তার স্বামীও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বকশীগঞ্জ থানার রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া পালিয়ে যায়, কিন্তু তার স্ত্রী ইতিকে আটক করা সম্ভব হয়।

পুলিশের অভিযানকালে তাদের ঘর থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উল্লেখ্য, এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই দম্পতির বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করেছিল।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানানো হয়েছে, আটক মারিয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার দুপুরে তাকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে থাকা আরেক বন্ধুর মাধ্যমে দেশে আনা হলো চিকিৎসাধীন দুই বন্ধুর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


ভারতে থাকা আরেক বন্ধুর মাধ্যমে দেশে আনা হলো চিকিৎসাধীন দুই বন্ধুর মরদেহ

ভারতের কলকাতায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন গাজীপুরের দুই ব্যক্তি। এই ঘটনার পর ভারতে থাকা আরেক বন্ধু তাদের মরদেহ গ্রহণ করে বাংলাদেশে নিয়ে এসেছেন। রবিবার (১৬ আগস্ট) রাতে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে মরদেহ দুটি দেশে আনা হয়।

দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার মো. হাবিবুর রহমান (৫৮) এবং কালীগঞ্জের কাপাসিয়া এলাকার বিল্লাল মাঝি (৫০) গত ১৫ জুন উন্নত চিকিৎসার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভারতে গিয়েছিলেন। তারা কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সূত্র জানাচ্ছে, বিল্লাল মাঝি গত ৯ আগস্ট রাত সোয়া ৯টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর পর দিন ১০ আগস্ট রাত পৌনে ৮টার সময় মো. হাবিবুর রহমান মারা যান। হাবিবুর রহমান স্ট্রোকজনিত জটিলতায় এবং বিল্লাল মাঝি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

দুইজনের মৃত্যুর পর ভারতে প্রয়োজনীয় ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর তাদের বন্ধু মো. আবু নাহিদ (৪৫) ভারতে থেকে মরদেহ দুটি গ্রহণ করেন। তিনি মরদেহ নিয়ে বাংলাদেশে ফেরার পর দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সেগুলো গ্রহণ করা হয়। গতকাল (রবিবার) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিল্লাল মাঝির মরদেহ এবং ৭টা ৩০ মিনিটে হাবিবুর রহমানের মরদেহ দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছায়। পরে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশ বিজিবির সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে চিকিৎসার জন্য ভারতে যাওয়া দুই বন্ধুর মরদেহ শেষ পর্যন্ত আরেক বন্ধুর হাত ধরে দেশে ফেরার ঘটনায় স্বজন, বন্ধু ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক (এসআই) মো. তারেক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুইজনের মরদেহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে অনিয়মের দায়ে ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


মুন্সীগঞ্জে অনিয়মের দায়ে ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ, ১৭ আগস্ট ২০২৬ : জেলার ভ্রাম্যমাণ আদালত আজ বিভিন্ন অনিয়মের কারণে একটি বেসরকারি হাসপাতাল ও দুইটি ডায়াগনষ্টিক সেন্টারকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে।

আজ সেমাবার জেলা সদরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুন।

এ সময় মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগমও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী টাকা নেওয়ার জন্য, ল্যাব টেকনিশিয়ান না থাকায় এবং লাইসেন্স নবায়ন না করায় নিপুন ডায়াগনষ্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, বেসরকারি নুরজাহান হাসপাতালে পর্যাপ্ত সংখ্যা ডিপ্লোমা নার্স না থাকার কারণে এবং প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মডার্ন ডায়াগনষ্টিক সেন্টারের শাখা- ২ কে ১৫ হাজার টাকাও জরিমানা করা হয়েছে কারণ সেখানে এক্স-রে টেকনোলজিষ্ট না থাকার এবং সনদ নবায়ন না করাতে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমান ১৮০ দিনে দেশকে ১৮০ ডিগ্রি ঘুরিয়েছেন: প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


তারেক রহমান ১৮০ দিনে দেশকে ১৮০ ডিগ্রি ঘুরিয়েছেন: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে, তারেক রহমান ১৮০ দিনে দেশকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে, গণতন্ত্র ও উন্নয়নের ইতিবাচক পথে যাত্রা শুরু করেছেন। দেশবাসীর সহযোগিতায় ইনশাআল্লাহ, তারেক রহমান আত্মমর্যাদাশীল, কল্যাণমুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন।’

সোমবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

হালুয়াঘাট পৌর বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রিন্স বলেন, আব্দুল আজিজ খান ছিলেন বিএনপির একজন ত্যাগী, পরোপকারী, মানবিক ও কর্মীবান্ধব নেতা। দলের প্রতিটি কর্মসূচি তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রতিটি পর্যায়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দুঃসময়ে তিনি দলের পাশে ছিলেন এবং নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন।

তিনি বলেন, ‘আজিজ খান শুধু একজন রাজনৈতিক কর্মী বা নেতা ছিলেন না, তিনি ছিলেন মানুষের আপনজন। নেতাকর্মীদের বিপদে-আপদে তিনি কাছে দাঁড়াতেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর ত্যাগ, আদর্শ ও মানবিক কর্মকাণ্ড আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবনের গুরুত্বপূর্ণ সময় ত্যাগ করেছেন, তাঁদের অবদান জাতি কখনো ভুলবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল। এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবির, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ও কাজী ফরিদ আহমেদ পলাশসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%