১১:২৯ পি.এম
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন ছয়জনের মৃত্যুর পর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৩৯ জনে পৌঁছেছে। এছাড়া, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণকারী রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনে বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: নওগাঁ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, রংপুর বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২৪ জন রোগী রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন