০৫:১০ পি.এম
রাঙামাটি, ২৩ জুলাই, ২০২৬ : জেলা লংগদু উপজেলাধীন বগাচতর ইউনিয়নের শিবের আগা এলাকায় অবৈধভাবে চাঁদা আদায়ের সময় স্থানীয় আঞ্চলিক সংগঠন জেএসএসের একজন সদস্যকে হাতেনাতে আটক করেছে রাজনগর ৩৭ বিজিবি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সুপেন চাকমা (২১)। তিনি রাঙ্গাচুলা চাকমার ছেলে। এ সময় তার কাছ থেকে চাঁদার নগদ টাকা, চাঁদা আদায়ের রশিদ এবং একটি দেশীয় একনালা বন্দুক উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অভিযানকালে তার সাথে থাকা শান্তি রঞ্জন চাকমা নামের অপর একজন সদস্য পালিয়ে গেছে।
এ বিষয়ে রাজনগর ৩৭ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল তাসকিন বাসসকে জানান, অবৈধভাবে চাঁদা আদায়ের খবর পেয়ে বিজিবির একটি টিম অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।
তিনি বলেন, অত্র জোন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি, মাদক বা অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের সুযোগ দেওয়া হবে না। কঠোর হস্তে এসব দমন করা হবে। আটক ব্যক্তিকে সন্ধ্যায় লংগদু থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বরজিৎ দে বাসসকে জানান, পুলিশ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা রুজু করেছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন