ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পরীক্ষা শেষে আর ঢাকা থেকে বাড়ি ফেরা হলো না রাজনের


পরীক্ষা শেষে আর ঢাকা থেকে বাড়ি ফেরা হলো না রাজনের

চাকরির জন্য পরীক্ষা দিতে ঢাকা গিয়েছিলেন সিলেটের যুবক মাহবুব সারওয়ার রাজন (২৫)।

পরীক্ষা শেষে তিনি শুক্রবার ট্রেনে করে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হন। তবে, রাজন পরীক্ষার পর বাড়ি ফেরা হয়নি।

রবিবার রাতে (১২ জুলাই) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-সাটিয়াজুরি রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী দাসপাড়া এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নিহত রাজন জকিগঞ্জ উপজেলার গন্ধদত্ত গ্রামের আবুল কালামের ছেলে। তিনি প্রায় আট মাস আগে বিয়ে করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সরকারি একটি চাকরির পরীক্ষায় অংশ নিতে রাজন ঢাকায় গিয়েছিলেন। শুক্রবার পরীক্ষা শেষে তিনি উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেটের উদ্দেশে রওনা হন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর থেকে রাজনের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।

নিহতের বড় ভাই মাহবুব হাসান মুন্না জানিয়েছেন, রাজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। রবিবার রাতে ফেসবুকের সূত্র ধরে তারা জানতে পারেন যে, হবিগঞ্জের দাশপাড়া এলাকায় রেললাইনের পাশের একটি ঝোঁপে স্থানীয়রা একটি মরদেহ উদ্ধার করেছেন। মরদেহটি দেখে তারা রাজনকে সনাক্ত করেন।

রাজনের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নিহতের স্বজনরা এসে মরদেহের পরিচয় সনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরের মেঝেতে পাওয়া গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


ঘরের মেঝেতে পাওয়া গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত মরদেহ

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে দুই সন্তানের চিৎকারে একটি বসতঘরে এক নারী গার্মেন্টস শ্রমিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন প্রতিবেশীরা।

তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরে স্বজনরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মজনু মিয়ার ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাছিমা আক্তার স্বামী-সন্তানসহ ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় ওয়ানটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কৈলশাপুর বনপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। প্রায় ১২ বছর আগে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গিদাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুর রহমানের (৪২) সঙ্গে তার বিয়ে হয়।

প্রায় এক মাস ধরে সাইদুর স্ত্রী-সন্তানদের সঙ্গে ওই বাসায় থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

নিহতের স্বজন ও পাশের কক্ষের ভাড়াটিয়া নার্গিস আক্তার জানান, দাম্পত্য কলহ প্রায়ই লেগে থাকত। সামান্য বিষয় নিয়ে সাইদুর স্ত্রী নাছিমাকে নির্যাতন করতেন।

নির্যাতন সহ্য করতে না পেরে কয়েক মাস আগে নাছিমা দুই সন্তানকে নিয়ে শ্রীপুরে এসে বাসা ভাড়া নেন এবং গার্মেন্টসে চাকরি শুরু করেন।

কয়েকদিন আগে সাইদুরও সেখানে এসে স্ত্রী-সন্তানের সঙ্গে বসবাস শুরু করেন।

তিনি আরও জানান, রবিবার রাতে খাবার খেয়ে নাছিমা, তার স্বামী ও দুই সন্তান ঘুমিয়ে পড়েন। রাত দেড়টা থেকে দুইটার মধ্যে শিশুদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন নাছিমা।

পাশে দুই সন্তান কান্নাকাটি করছিল। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই স্বামী সাইদুর রহমান পলাতক রয়েছেন।

শ্রীপুর মডেল থানার ওসি মুহাম্মদ শাহীনূর আলম বলেন, নিহতের শিশু সন্তানরা জানিয়েছে, তাদের বাবা সাইদুর রহমানই তাদের মাকে হত্যা করেছেন।

সাইদুরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা গেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানব পাচার মামলায় তিন ভাইকে ১৯ ও বোনকে ১৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


মানব পাচার মামলায় তিন ভাইকে ১৯ ও বোনকে ১৭ বছরের কারাদণ্ড

এক ব্যক্তিকে সৌদি আরবে পাঠিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের পৃথক ধারায় তিন ভাইকে ১৯ বছর করে এবং তাদের বোনকে ১৭ বছরের সাজা দেওয়া হয়েছে। তিন ভাইয়ের নাম রাশেদ হাওলাদার, রাসেল হাওলাদার, টিপু হাওলাদার। তাদের বোন রেশমা বেগম। এ ঘটনার জন্য চার আসামিকে ৬ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের অনাদায়ে তাদের আরও ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ রায় সোমবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ ঘোষণা করেন। বিচারকের রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন ভাই পলাতক ছিলেন, কিন্তু তাদের বোন রেশমা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় মামলার বাদী আহিদা খাতুনের স্বামী শহিদুল ইসলাম একজন স্যানিটারি মিস্ত্রি, যাকে সৌদি আরবে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকায় পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। শহিদুল ইসলাম ৪ লাখ ৬৭ হাজার টাকা পরিশোধ করেন এবং ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে সৌদি আরবে পাঠানো হয়।

শুক্রবারের অভিযোগে উল্লেখ করা হয় যে, সৌদি আরবে পৌঁছানোর পর শহিদুল ইসলামকে একটি কক্ষে আটক রাখা হয় এবং তার কাছ থেকে আরও ২ লাখ টাকা দাবি করা হয়। অতিরিক্ত টাকা না দিতে পারায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং পরে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

আহিদা খাতুন এ ঘটনায় চারজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে কাউনিয়া থানার পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়। আদালত এ মামলার অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীকে প্রদানের নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত রেশমা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক তিন ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফেরাত কামনা করে বগুড়ায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই দোয়া মাহফিলটি সোমবার বাদ আসর বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, আতিকুর রহমান আতিক, দপ্তর সম্পাদক কামাল হোসেনসহ অন্য গুণী ব্যক্তিরা।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত সম্পন্ন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
হাইকোর্টে রুল জারি

দেনমোহর আদায় ও পরিশোধের নীতিমালা কেন দেওয়া হবে না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


দেনমোহর আদায় ও পরিশোধের নীতিমালা কেন দেওয়া হবে না

বিবাহের সময় ধার্য করা দেনমোহর আদায়ের পদ্ধতি ও তা যৌক্তিক সময়ের মধ্যে পরিশোধের নীতিমালা তৈরি করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ঠদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার।

আদালত আগামী চার সপ্তাহের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, লেজেসলেটিভ ও সংসদবিষয়ক সচিব, স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ছয়জনকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

আদালতে শুনানির সময় ব্যারিস্টার ফাহমিদা আখতার বলেন, ধর্মীয় রীতি বাদ দিয়ে লোক দেখানো দেনমোহর ধার্য করতে গিয়েই যত সমস্যার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে ইসলামী শরিয়াহ আইনের বাইরে যাওয়া যাবে না বলেও আদালত মন্তব্য করেন।

আদালতে রুল জারির পর তিনি সাংবাদিকদের বলেন, বিয়ের সময় ধার্য করা দেনমোহর পরিশোধ স্বামীর আইনগত দায়িত্ব এবং এটি স্ত্রীর বৈধ অধিকার। তিনি জানান, তালাক কে দিয়েছেন (স্বামী বা স্ত্রী) সেটি দেনমোহর পরিশোধের ক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়; তালাক যে-ই দিক না কেন, স্বামীকে সম্পূর্ণ দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হবে। এতে দেখানো হয় যে, এটি বিবাহিত নারীর অধিকার।

এর আগে, বিবাহিত নারীর অধিকার ও আর্থিক স্বার্থ সুরক্ষায় পরিশোধযোগ্য দেনমোহর আদায়ের পদ্ধতি ও নীতিমালা তৈরি নির্দেশনা চেয়ে গত ৫ জুলাই হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, বিবাহের তারিখের এক বছর পর প্রদত্ত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের পদ্ধতি, নীতিমালা এবং উপায় নির্ধারণ করা থাকবে, যার উদ্দেশ্য হবে বিবাহে নারীদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষা এবং সংরক্ষণ করা। এছাড়া মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নং ধারার অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%