০৮:৩৯ এম
তেলের দাম হ্রাস পাওয়ার প্রেক্ষিতে, আগামী সপ্তাহে সুদের হার নিয়ে মার্কিন ফেডের করা সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবের কারণে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা সৃষ্টি হয়েছে। এই কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫২ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
মূল্যবান ধাতু ব্যবসায়ী তাই ওং জানিয়েছেন, (মধ্যপ্রাচ্যে) যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটে গেলে সোনার দাম আরও নিচে নেমে যাওয়ার ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া সম্ভব নয়। তবে তিনি মনে করছেন, স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী হওয়ার জন্য প্রস্তুত হতে পারে। বিশেষ করে আগামী সপ্তাহের জন্য ফেডের সুদের হার অপরিবর্তিত রাখা হলে, তা কারনে সোনার দাম বাড়ার সম্ভাবনা দেখা দেবে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোনার দাম প্রায় ২৩ শতাংশ কমে গেছে। যুদ্ধের ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি দীর্ঘসময় ধরে সুদের হার উচ্চ পর্যায়ে থাকতে পারে—এমন আশঙ্কায় মূলত সোনার দাম কমেছে। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে স্বর্ণকে সুরক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়, তবে যখন সুদের হার উচ্চ থাকে তখন সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে চাপের মধ্যে পড়ে সোনা।
এছাড়া অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। আর প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন