০৮:৪৭ এম
সৌদি আরব ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রণে থাকা বন্দর নগরী হোদাইদায় বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরান আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উত্তেজনা বৃদ্ধি করেছে।
শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে হুতিদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘হোদাইদাকে লক্ষ্য করে সৌদি আরব ভবিষ্যতে সংঘাতকে আরও উত্তেজনা' নীতিকে বেছে নিয়েছে।’
এ হামলার পাল্টা জবাব দেয়ার ইঙ্গিত দেয়ার পাশাপাশি, পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে হামলার জন্য রিয়াদকে একটি চড়া মূল্য দিতে হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
হুতি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানিয়েছে, সৌদি আরবের হামলায় হোদাইদার টেলিযোগাযোগ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর সঙ্গে কামারান দ্বীপেও হামলার খবর এসেছে, যেখানে অন্তত একজন নারী আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে।
হোদাইদা বন্দরে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের উত্তরাঞ্চলে বাণিজ্যিক ও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য একটি প্রধান প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। এটি ওই অঞ্চলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি উত্তেজনা বৃদ্ধির জন্য হুতিদের দায়ী করেছেন। তিনি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের হামলাকে ‘কাপুরুষোচিত ও বেপরোয়া’ হিসেবে উল্লেখ করেছেন।
আল-মালিকি আরও ঘোষণা করেছেন যে জোট প্রয়োজনীয় সব সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে। তিনি উল্লেখ করেছেন, হুতিরা যদি তাদের বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে ‘কোনো দ্বিধা ছাড়াই’ তাদের জবাব দেয়া হবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এর আগে, বুধবার হুতিরা দাবি করেছে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে বেশ কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং অন্তত একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি অনুযায়ী, জাহাজগুলো দুদিন আগে ঘোষিত নৌ অবরোধ ভঙ্গ করেছিল।
২০ জুলাই হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। তাদের দাবি, সানার আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহ আগে চালানো হামলার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। ঐ হামলার জন্য তারা সৌদি আরবকে দায়ী করেছেন। তবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে যে, অনুমতি ছাড়াই একটি ইরানি বিমান অবতরণের কারণে বিমানবন্দরের ওপর হামলা চালানো হয়েছিল।
তথ্যসূত্র: আল জাজিরা
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন