ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শেখ হা/সিনা ও হাদি হ/ত্যা মাম/লার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ


শেখ হা/সিনা ও হাদি হ/ত্যা মাম/লার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতের প্রতি বাংলাদেশের প্রত্যাশার কথা জানানো হয়।

এছাড়া শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধও পুনর্ব্যক্ত করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসে দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীকে তুলে ধরেন।

পরে দুই দেশের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ আশা প্রকাশ করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।

একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এই তথ্যগুলো জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনোয়ারা বেগম মমতাজের মৃ/ত্যুতে মির্জা ফখরুলের শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


মনোয়ারা বেগম মমতাজের মৃ/ত্যুতে মির্জা ফখরুলের শোক

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য এস এম মনিরুজ্জামান মনিরের মাতা মনোয়ারা বেগম মমতাজ বার্ধক্যজনিত কারণে গতরাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০ বছর।

মনোয়ারা বেগম মমতাজের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মনোয়ারা বেগম মমতাজের মৃত্যুতে তার শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা এবং পরোপকারী নারী হিসেবে মরহুমা মনোয়ারা বেগম মমতাজ প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। আমি দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমা মনোয়ারা বেগম মমতাজের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তির গলা কেটে হ/ত্যাচে/ষ্টা নোয়াখালীর সোনাইমুড়ীতে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তির গলা কেটে হ/ত্যাচে/ষ্টা নোয়াখালীর সোনাইমুড়ীতে

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সালেহ আহমদ (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত সালেহ আহমেদ, ওই এলাকার মৃত ছেরাজুল হকের ছেলে। তিনি পেশায় স-মিলের মিস্ত্রি।

পরিবার ও স্থানীয়রা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সালেহ আহমেদের গলায় আঘাত করে পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। 

পরিবারের দাবি, চুরি করতে এসে এ হামলা চালানো হয়েছে। তবে ঘর থেকে কোনো মালামাল খোয়া না যাওয়ায় ঘটনাটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ শিক্ষকের ৫ পরীক্ষার্থী, পাস করতে পারলো না কেউ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


৮ শিক্ষকের ৫ পরীক্ষার্থী, পাস করতে পারলো না কেউ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ৮ জন রয়েছে। তবে, শিক্ষার্থীর সংখ্যা শিক্ষকদের তুলনায় বেশি হলেও এবারের এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) দেশব্যাপী এই বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর এমন একটি ঘটনায় সাক্ষী হয়েছে জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়।

এখান থেকে জানা যায়, ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে মাত্র পাঁচ শিক্ষার্থী অংশ নিয়েছিল। প্রকাশিত ফলাফলে দেখা যায়, পাঁচজনই অকৃতকার্য হয়েছে। এ কারণে বিদ্যালয়টির পাসের হার শূন্য শতাংশে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীদের সংখ্যার তুলনায় শিক্ষক সংখ্যা বেশি থাকার পরও কেন একজনও শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারল না, এ নিয়ে স্থানীয় অভিভাবক এবং সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের উদ্বেগ, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণি কার্যক্রম এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বাড়তি সহায়তা সঠিকভাবে প্রদান করা হয়েছে কি না।

বিশেষত, মাত্র পাঁচজন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত করার সুযোগ থাকা সত্ত্বেও সবাই অকৃতকার্য হওয়াতে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মানের বিষয়টি পুনরায় আলোচনায় এসেছে।

স্থানীয় কয়েকজন অভিভাবক মন্তব্য করেছেন, শিক্ষার্থী সংখ্যা কম হলে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আলাদা নজর দেওয়ার সুযোগ থাকার কথা। কিন্তু ফলাফল দেখে মনে হচ্ছে, কোথাও না কোথাও কোনো ঘাটতি রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ বের করা প্রয়োজন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির মন্তব্য করেছেন, তিনি বাইরে রয়েছেন। ফলাফল সম্পর্কে এখনও অবগত নন।

এদিকে, এমন ফলাফলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া বলেছেন, তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে যাবেন। তিনি বলছেন, লজ্জাজনক এই ফলাফলের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে শোকজ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-গোপালগঞ্জ রুটে শুরু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


ঢাকা-গোপালগঞ্জ রুটে শুরু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে বহুল প্রতীক্ষিত ‘অভিযাত্রী’ কমিউটার ট্রেনের যাত্রা শুরু করা হয়েছে। পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে বাংলাদেশ রেলওয়ে নতুন এ কমিউটার ট্রেন চালু করেছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির উদ্বোধন করা হয়।

নতুন এই ট্রেনের মাধ্যমে গোপালগঞ্জ ও সে এলাকার যাত্রীদের ঢাকার সঙ্গে প্রতিদিন যাতায়াতের সুযোগ তৈরি হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৩৫ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি রাত ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছবে। অপরদিকে, ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ঢাকা-গোপালগঞ্জ রুটের ১৪৮ কিলোমিটার পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে সাতটি স্টেশনে। এগুলো হলো—কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন। আটটি কোচ নিয়ে চলবে ট্রেনটি। এতে মোট আসন রয়েছে ৬৩০টি। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, গোপালগঞ্জ এবং মধ্যবর্তী এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীদের জন্য স্বল্প ব্যয়ে ঢাকায় যাতায়াতের সুযোগ তৈরি করতেই এ ট্রেন চালু করা হয়েছে। কর্মদিবস শেষে যাত্রীরা একই ট্রেনে তাদের নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারবেন।

নতুন ট্রেন চালুর ফলে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার কৃষিপণ্য, মাছ এবং অন্যান্য স্থানীয় উৎপাদিত পণ্য ঢাকার বাজারে পরিবহনের সুযোগ বৃদ্ধি পাক, এমনটাই জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে ঢাকায় স্থায়ীভাবে বসবাসের চাপ কমানোর পাশাপাশি রাজধানীর যানজট ও নগরসেবার ওপর চাপ কমাতে এ রেলসেবা কার্যকর ভূমিকা রাখতে পারে, বলছেন সংশ্লিষ্টরা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পর্যাপ্ত যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতা থাকলেও সম্পদের যথাযথ ব্যবস্থাপনাসহ সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন এ কমিউটার ট্রেন চালু করা হয়েছে।

উদ্বোধনী যাত্রায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটিতে যাত্রা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%