০৭:০৩ পি.এম
বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি মাদক ব্যবসা, চাঁদাবাজি বা ভূমি দখলের সঙ্গে যুক্ত থাকে, তবে তাকে দলে রাখা হবে না বলে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি চেয়ারম্যানবাড়ি সড়কসংলগ্ন খাল খননকাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে দেশের মাদকমুক্ত করার লক্ষ্যে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করা হবে। তিনি উল্লেখ করেন, দেশে কোনো ব্যক্তিকে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা ভূমি দখলের সুযোগ দেওয়া হবে না।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মাদকসেবী ও মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং ভূমি দখলদারদের পক্ষে কোনো ধরনের তদবির করা যাবে না। তিনি জনগণের সঙ্গে যুক্ত থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।
তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, ঢাকা জেলা যুবদলের নেতা শাওন সরকার, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় বাসিন্দগণ।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন