০৭:২৪ পি.এম
জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিক এতিম, এই কথা বলছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বুধবার (২৯ জুলাই) বিকেলে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই মন্তব্য করেন।
ফেসবুকে তার পোস্টে আবু হানিফ উল্লেখ করেন, বিভিন্ন জায়গায় এই সংবাদের দেখা যাচ্ছে যে, এনসিপি জামায়াতকে ছাড়ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি জামায়াতকে ছাড়ছে এনসিপি? মোটেও এমন নয়, তবে এই সংবাদের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
তিনি বলেন, যদি আমরা একটু পিছনের দিকে ফিরে তাকাই, তাহলে খেয়াল করবো, জাতীয় নির্বাচনের আগে এনসিপির শীর্ষ নেতারা জামায়াতের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিতেন। এর উদ্দেশ্য ছিলো জামায়াত যাতে তাদের গুরুত্ব দেয়। জাতীয় নির্বাচনে জামায়াত এনসিপিকে বেশ ভালোভাবে গুরুত্ব দিয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
‘ফলে এনসিপির ৬ জন সংসদ সদস্য জামায়াতের ভোটে নির্বাচিত হয়েছেন। সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। এনসিপির তৃণমূলের ভিত্তি আসলে তেমন নেই। বরং জামায়াত এনসিপিকে প্রাণ দিয়ে রেখেছে।’
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত থেকে আরও বেশি সুবিধা অর্জন করার জন্যই এনসিপি জামায়াতকে ছাড়ার কথা বলছে। বাস্তবতা হলো, জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিক ভাবে এতিম হয়ে যাবে। কাজেই এনসিপি জামায়াতকে কখনও ছাড়বে না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন