ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নিউইয়র্কে দুজনকে ছুরিকাঘাতে নিহত ১, পুলিশের গুলিতে ‘হামলাকারী’ নারীও নিহত


নিউইয়র্কে দুজনকে ছুরিকাঘাতে নিহত ১, পুলিশের গুলিতে ‘হামলাকারী’ নারীও নিহত

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন এবং এক পুরুষ আহত হয়েছেন। হামলাকারী, যিনি ৪৯ বছর বয়সী এক নারী, পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

ঘটনাটি সোমবার বিকেল সাড়ে ৪টার ঠিক আগে টাইমস স্কয়ারের ওয়ান টাইমস স্কয়ার ভবনের বাইরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের একটি সাব-স্টেশনের পাশে ঘটে। এই এলাকায় পর্যটকদের জন্য ব্যাপক পুলিশি নিরাপত্তা ছিল।

নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, কুইন্সের বাসিন্দা ওই নারী একটি শপিং ব্যাগ থেকে দুটি ছুরি বের করে প্রথমে সাবওয়ে স্টেশন থেকে বের হওয়া ৬৮ বছর বয়সী এক পুরুষের পেটে ছুরিকাঘাত করেন। ওই ব্যক্তি তখন তাঁর স্ত্রীর সঙ্গে রাস্তা পার হওয়ার অপেক্ষায় ছিলেন। কিছু সেকেন্ড পর হামলাকারী ৩২ বছর বয়সী এক নারীর পেটেও ছুরিকাঘাত করেন। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে ওই নারী মারা যান, তবে আহত পুরুষের অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

পুলিশ কমিশনার জানান, হামলাকারীকে ছুরি ফেলে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা কয়েক মিনিট ধরে বোঝানোর চেষ্টা করেন। পরে তাকে নিয়ন্ত্রণে আনতে টেজার ব্যবহার করা হলেও তাতে কাজ হয়নি। একপর্যায়ে ছুরি হাতে ওই নারী পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে গেলে দুই কর্মকর্তা তাকে গুলি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ কর্মকর্তা ওই নারীকে ঘিরে রেখেছেন এবং তার হাতে দুটি বড় রান্নাঘরের ছুরি রয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকা হামলাকারীকে হাতকড়া পরানো হয় এবং পুলিশ সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

জেসিকা টিশ বলেন, টাইমস স্কয়ারের প্রাণকেন্দ্রে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশ কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপের কারণে আরও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। পুলিশের কাছে ওই নারীর মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার বিষয়ে নথিবদ্ধ তথ্য ছিল। ২০১৮ ও ২০১৯ সালের কয়েকটি ঘটনার তথ্য থাকলেও তাকে গ্রেপ্তারের কোনো রেকর্ড পুলিশের হাতে নেই।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী হামলার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। হতাহতদের নিকটাত্মীয়দের অবহিত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ঘটনার পর সেভেন্থ অ্যাভিনিউয়ের একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, চলতি বছর শহরে সহিংস অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। হত্যাকাণ্ডের ঘটনাও ২৪ শতাংশ কমে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যাওয়ার পথে রয়েছে। তবে এ বছর টাইমস স্কয়ারে এটি দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। গত মে মাসে একই এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেললাইনের পাত ভেঙে ২ ঘণ্টা বন্ধ রেল যোগাযোগ, আটকে ছিল ৬ ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


রেললাইনের পাত ভেঙে ২ ঘণ্টা বন্ধ রেল যোগাযোগ, আটকে ছিল ৬ ট্রেন

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাত ভেঙে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এই সময়ের মধ্যে আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে। পরে জরুরি মেরামতের কাজ সম্পন্ন হওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি রেলকর্মীরা শনাক্ত করেন। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি নজরে আসায় দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম ফরিদ আহমদ জানান, খবর পাওয়ার পর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতকাজ শুরু করেন। এই সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

রেললাইন ভেঙে যাওয়ার কারণে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে।

ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি মোস্তাক আহমেদ ও লায়েব উদ্দিন জানান, ভাঙা অংশ শনাক্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত মেরামতকাজ শুরু করা হয়। আপাতত মেরামত করা অংশ দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত সম্পন্ন হলে ট্রেনের গতি স্বাভাবিক হবে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার পর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর আংশিক মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়। আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ শেখ সাদের সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৭ এম


ইউরোপের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ শেখ সাদের সাফল্য

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকার গৌরব আবারও উজ্জ্বল করেছেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনুষ্ঠিত ‘হাবিবুল কোরআন ইউকে’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কম্পিটিশন-২০২৬’-এ তিনি তৃতীয় স্থান অর্জন করে দেশের নাম ইউরোপের বুকে তুলে ধরেছেন।

এই বৃহৎ প্রতিযোগিতা ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ম্যানচেস্টারের বোল্টনে অবস্থিত ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ১১০ জন প্রতিযোগীর মধ্যে ‘এ টু’ গ্রুপে অর্থাৎ (২১ থেকে ৩০ বছর বয়সী) পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর এই সাফল্য অর্জন করেন।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর সোমবার (৩১ আগস্ট) আয়োজকদের পক্ষ থেকে তাকে বিশেষ সনদ ও সম্মাননা প্রদান করা হয়। পরবর্তীতে মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম ফেসবুকের মাধ্যমে হাফেজ শেখ সাদের এই সাফল্যের তথ্য নিশ্চিত করেন।

হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর রাজধানী ঢাকার মিরপুর-১ এ অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকা-এর কিতাব বিভাগের কৃতি ছাত্র।

হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুরের এই অর্জনে আনন্দ প্রকাশ করে মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম বলেন, ‘আলহামদুলিল্লাহ, হাফেজ সাদ নূরের এই সাফল্যে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।

এটি শুধু সাদ নূরের অর্জন নয়, বরং পুরো বাংলাদেশের। আমাদের লক্ষ্য হলো কুরআনের আদর্শে শিক্ষার্থীদের গড়ে তোলা যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারে এবং কুরআনময় বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে উল্লেখযোগ্য নীতি সহায়তা প্রদান করেছে। এখন থেকে, যদি কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপের আবেদন করা ঋণের স্থিতি ১ হাজার কোটি টাকা বা তার বেশি হয়, তবে বিশেষ পুনঃতফসিলের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর পর্যন্ত সময় দেওয়া যাবে। একই সঙ্গে, বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রেও বিদ্যমান মেয়াদের অতিরিক্ত সর্বোচ্চ চার বছর সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

এছাড়া, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের নতুনভাবে নীতি সহায়তার জন্য আবেদন করার সুযোগ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এই বিষয়ে নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক বড় ঋণখেলাপিদের এই বড় ছাড় প্রদান করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিআরপিডি সার্কুলার নং-০৭/২০২৫-এর আওতায় নীতি সহায়তা পাওয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে নতুন আবেদন করা যাবে। এর আগে ‘ব্যবসা ও আর্থিক ব্যবস্থাদি পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতি সহায়তা সংক্রান্ত বাছাই কমিটি’ থেকে নীতি সহায়তা পাওয়া ঋণগ্রহীতারাও নতুন করে আবেদন করতে পারবেন।

নতুন নির্দেশনার আওতায় সবচেয়ে বড় সুবিধা ১ হাজার কোটি টাকা বা তার বেশি ঋণস্থিতির ক্ষেত্রে প্রদান করা হয়েছে। যদি কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপের বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনের জন্য আবেদন করা ঋণ হিসাবগুলোর সম্মিলিত ঋণস্থিতি ১ হাজার কোটি টাকা বা তার বেশি হয়, তবে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিশেষ পুনঃতফসিলের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল করা যাবে।

অন্যদিকে, বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে বিআরপিডি সার্কুলার নং-১৬/২০২২-এ নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সর্বোচ্চ চার বছর সময় নির্ধারণ করে ঋণ পুনর্গঠন করা যাবে। তবে যেসব ঋণগ্রহীতার আবেদন করা ঋণ হিসাবগুলোর ঋণস্থিতি ১ হাজার কোটি টাকার কম, তাদের ক্ষেত্রে বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনের জন্য বিআরপিডি সার্কুলার নং-০৭/২০২৫-এ নির্ধারিত মেয়াদই প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, পূর্বে বিআরপিডি সার্কুলার নং-০৭/২০২৫ অথবা বাছাই কমিটির আওতায় নীতি সহায়তা পাওয়া ঋণগ্রহীতারাও নতুন নির্দেশনায় বর্ণিত বাড়তি সুবিধা পাবেন। ইতোমধ্যে যে সময় গ্রেস পিরিয়ড হিসেবে পার হয়েছে, তা নতুন গ্রেস পিরিয়ডের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করে প্রয়োজনীয় অতিরিক্ত মেয়াদ বাড়ানো যাবে।

নতুন আবেদনের ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অশ্রেণিকৃত ঋণকে বিশেষ পুনর্গঠনের সুবিধা এবং বিরূপমানে শ্রেণিকৃত ঋণকে বিশেষ পুনঃতফসিলের সুবিধা দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতিমালায় নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এ সার্কুলারের আওতায় করা সব আবেদন প্রয়োজনীয় ডাউনপেমেন্ট গ্রহণের পর আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে নিষ্পত্তি করতে হবে।

এর আগে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে নীতি সহায়তা দিতে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর বিআরপিডি সার্কুলার নং-০৭ জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। পরে একই বিষয়ে ২৪ নভেম্বর ২০২৫ এবং ৭ মে ২০২৬ তারিখে পৃথক সার্কুলার লেটার জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনার মাধ্যমে যেসব ঋণগ্রহীতা ইতোমধ্যে নীতি সহায়তা পেয়েছেন এবং যারা নতুন করে আবেদন করবেন- উভয় পক্ষই নির্ধারিত শর্তসাপেক্ষে বাড়তি মেয়াদ ও পুনঃতফসিল বা পুনর্গঠনের সুবিধা পাবেন। তবে আগের সার্কুলার ও এর ধারাবাহিকতায় জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(চ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০০ পি.এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের ফলে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩২ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৫০ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৩ জন, গুলশান বিভাগ থেকে ২৩ জন এবং উত্তরা বিভাগ থেকে ৫০ জন গ্রেফতার হয়েছেন। গোয়েন্দা বিভাগও ৫ জনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় ১টি দেশীয় রিভলবার, ৪ রাউন্ড গুলি, ৬৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা এবং ৩৪০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%