ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পরীক্ষায় ফেল করানোর অভিযোগ, অনশনে ববি শিক্ষার্থী


পরীক্ষায় ফেল করানোর অভিযোগ, অনশনে ববি শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের এক ছাত্র পুনঃপরীক্ষা ও খাতা পুনর্মূল্যায়নের জন্য ক্যাম্পাসে অনশন করছেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত একই দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। ওই ছাত্র অভিযোগ করেছেন যে, বিভাগীয় প্রধান তাঁকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়েছেন।

ববি কর্তৃপক্ষ জানিয়েছে যে, সাকিবকে পুনর্ভর্তি হয়ে প্রচলিত নিয়মে পাঠদান চালিয়ে যেতে হবে। জানা গেছে, সাকিব মিয়া জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের ২০২১-২২ সেশনের ছাত্র। দ্বিতীয় বর্ষে তিনি ছয়টি বিষয়ে ফেল করেন। গত ২০২৫ সালে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সাকিব দাবি করেছেন, বিভাগীয় প্রধানসহ কয়েকজন শিক্ষক ইচ্ছাকৃতভাবে কম নম্বর দিয়ে তাঁকে ছয় বিষয়ে ফেল করিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, গত ২২ এপ্রিল তিনি উপাচার্য বরাবর আবেদন করেছিলেন খাতা পুনর্মূল্যায়ন এবং পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে। তবে ১ জুলাই একাডেমিক কাউন্সিলের সভায় তাঁর আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। সাকিব বলেন, এটা বিভাগীয় প্রধানের কারসাজি। যদিও এর আগে অনশনকালে তাঁকে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তত্কালীন উপাচার্য তৌফিক আলম।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সাকিব আরও জানান, তাঁর অনশন করার কারণে আজ দুপুরে সহকারী প্রক্টর প্রভাষক গাজি সাখাওয়াত হোসেন বলেছেন, আনসার দিয়ে পিটিয়ে তাঁকে বের করে দেবেন। তবে সহকারী প্রক্টর গাজী সাখাওয়াত শিক্ষার্থীর এমন অভিযোগ অস্বীকার করেছেন।

জানতে চাইলে জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের বিভাগীয় প্রধান ড. ধীমান কুমার রয় জানান, সাকিব মিয়া বিভাগের কাছে যে বিষয়গুলোতে আবেদন করেছেন, সেগুলো একাডেমিক কাউন্সিলে তোলা হয়েছে। একাডেমিক কাউন্সিলে কী সিদ্ধান্ত হয়েছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে পারবে। তিনি আরও জানান, খাতা পুনর্মূল্যায়ন কিংবা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। তিনি দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়েছিলেন। ফেল করিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষার খাতা দুজন পরীক্ষক পৃথকভাবে দেখেন। এ ক্ষেত্রে নম্বর কম দিয়ে ফেল করানোর সুযোগ নেই।

এ প্রসঙ্গে ববির পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত সহযোগী অধ্যাপক সাদিকুর রহমান বলেন, সাকিব মিয়ার একাডেমিক ঘাটতি আছে। তিনি ২০২১-২২ সেশনে দ্বিতীয় বর্ষে ছয়টি কোর্সে ফেল করেছেন। তিনি একদিকে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়ার অভিযোগ করেছেন আর অন্যদিকে খাতা পুনর্মূল্যায়ন ও পুনরায় পরীক্ষা দেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু একাডেমিক কাউন্সিল তাঁর আবেদন গ্রহণ করেনি এবং তাঁকে নিয়মিত ব্যাচের সঙ্গে দ্বিতীয় বর্ষে পুনর্ভর্তি হতে হবে।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ জানান, সাকিব মিয়া তাঁদের ছাত্র। তিনি প্রচলিত নিয়মে লেখাপড়া করতে পারবেন। যেখান থেকে তিনি ফেল করেছেন (দ্বিতীয় বর্ষ) সেখান থেকে শুরু করতে হবে। তবে তিনি কারও কথা শোনেন না। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী খাতা পুনর্মূল্যায়নের সুযোগ নেই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক, সহপাঠীরা তাঁকে বুঝিয়েছেন, কিন্তু তিনি কারও কথা শুনছেন না। তাঁর অভিভাবকদের জানানো হয়েছে এবং তাঁরা এসে উদ্যোগ নেবেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ব্যবসায়ীকে ‘অণ্ডকোষ চেপে ধরে’ চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ এম


বরিশালে ব্যবসায়ীকে ‘অণ্ডকোষ চেপে ধরে’ চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব

বরিশালে দুইদিন ধরে আলোচিত অগ্রণী হাউজিং লিমিটেড ২০১১ সালে দুই শতাধিক পরিচালক নিয়ে গঠিত হয়। এর উদ্যোক্তাদের উদ্দেশ্য ছিল বরিশালে আবাসন ব্যবসা করা। তবে চার বছরের মধ্যে আর্থিক স্বচ্ছতা নিয়ে মতবিরোধে ২০১৬ সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম থেমে যায়। এ নিয়ে দুটি মামলা এখনও চলমান রয়েছে। অগ্রণী হাউজিংয়ের কিছুসংখ্যক শেয়ার পরিচালক কৌশল বদলে বাকলা ডেভেলপারস লিমিটেড নামে ব্যবসা করে আসছেন। কিন্তু আর্থিক বিষয়ে বিশ্বাস-অবিশ্বাস নিয়ে নিজেদের মধ্যে বিরোধ লেগেই ছিল। গত ২৭ জুন সন্ধ্যায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে মারধর ও সংবেদনশীল স্থান চেপে দুটি করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটেছে এবং এটি এসবেরই বহির্প্রকাশ।

আলোচিত এ ঘটনা নিয়ে অগ্রণী হাউজিংয়ের বর্তমান ৪৭ জন পরিচালকের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, যা হয়েছে তা কোম্পানির এমডির অতীতের বিভিন্ন কর্মের জন্য ‘প্রাপ্য’ ছিল। তবে মারধরের নেতৃত্ব দেওয়া পরিচালক বিএনপি কর্মী মোস্তাফিজুর রহমান লিটুর টাকা দাবির যুক্তি সঠিক নয়। তিনি প্রতিষ্ঠানের বিরোধের সুযোগ নিয়ে মব করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। অগ্রণী হাউজিংয়ের চেয়ারম্যান হলেন প্রতিষ্ঠানের এমডি আজিজের ভাই ইংল্যান্ড প্রবাসী আব্দুল হাই হাওলাদার। তিনি মোবাইল ফোনে বলেন, আজিজ একজন মহাপ্রতারক। লিটু একসময়ে তাঁর সহযোগী ছিল। এখন দুই প্রতারকের বিরোধ লাগায় এ ঘটনা ঘটেছে। এমডিকে মারধর করার কথা স্বীকার করে লিটু বলে আসছেন, তাঁর কাছে বিপুল পরিমাণ টাকা পাবেন।

আজিজ টাকা দিচ্ছেন না। তবে লিটুর দাবি মিথ্যা জানিয়ে আজিজ নানা হিসাব দেখিয়ে বলেন, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর লিটুকে সমুদয় পাওনা বুঝিয়ে দিলে তিনি শেয়ার সার্টিফিকেট হস্তান্তর করবেন। ওইদিন স্বাক্ষরিত দেড়শ টাকার একটি অঙ্গীকারনামায় লিটু পাওনা বুঝে পেয়ে প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছেদের কথা স্বীকার করেন। লিটু ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ২৫ লাখ টাকা বিনিয়োগ করে অগ্রণী হাউজিংয়ে যুক্ত হন। ঘটনা প্রবাহ অনুযায়ী, যা ঘটে ছিল সদর রোড একটি ভবনের দোতলায় অগ্রণী হাউজিং ও বাকলা ডেভেলপার কোম্পানির অফিস।

আজিজের দেওয়া তথ্যমতে, ২৭ জুন সন্ধ্যার পরে তিনি অফিসে গিয়ে বসেন। পৌঁছানোর পরই পিয়ন বাচ্চুজানান, বিএনপি কর্মী লিটু তাকে খুঁজে গিয়েছেন। চেয়ারে বসার পর সিসি ক্যামেরায় দেখতে পান, আবারও লিটু এসে বাচ্চুর সঙ্গে কথা বলে নিচে চলে যান। ৫ থেকে ৭ মিনিট পরই দলবলসহ ফিরে এসে লিটুসহ ৪ জন কক্ষে ঢুকে তাঁকে মারধর করে একটি চেকে ৭০ লাখ টাকা লিখে ও ১টি সাদা চেক এবং ৩ পাতার দুই সেট স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটে। এরপর তাঁকে তুলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কক্ষে নিয়ে যাওয়া হয়। পরিদর্শক ৫ জুলাই সালিশের তারিখ নির্ধারণ করে দেন। দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয় বরিশালে সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরনদীতে নকলের অভিযোগে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:০১ এম


গৌরনদীতে নকলের অভিযোগে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

বরিশালের গৌরনদীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করার ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। পরীক্ষা কেন্দ্রের সূত্রে জানা গেছে, এদিন সকলে মিলিয়ে ৫২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষাটি সকাল ১০টায় শুরু হয়। পরীক্ষার সময় বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম কেন্দ্র পরিদর্শনে যান। পরে পরিদর্শনের সময় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে হাতেনাতে শনাক্ত করা হয় এবং শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়। গতকালের বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন- সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী দুর্জয় বাড়ৈ এবং মেহেদী হাসান খোন্দকার।

মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কৃষিশিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, প্রশাসন, কেন্দ্র পরিচালনা কমিটি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকিতে কেন্দ্রটিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা ছাড়া মুখ্য বিষয় হলো, দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ায় যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:০৩ এম


বানারীপাড়ায় যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রায় দুই বছরের পর বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের দ্বীপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইঁয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত বছর বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারসহ বিভিন্ন এলাকার ছয়জন নেতা দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরে সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি’র সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

পাশাপাশি বলা হয়েছে, তারা এখন থেকে দলীয় সব সাংগঠনিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং এ বিষয়ে কোনো বাধা থাকবে না।

প্রসঙ্গত, সুমন সরদারের এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রায় সাড়ে ৬ মাস পূর্বে, গত বছর ২০২৫ সালের ১৮ ডিসেম্বর বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত করে ছাব্বির আহমেদ সুমন হাওলাদারকে সভাপতি এবং মোঃ মিজানুর রহমান ফকিরকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবদলের আংশিক পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, সুমন সরদার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে ২০২৪ সালের ৫ আগস্টের পরে বহিষ্কার হন।

এদিকে, এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় সুমন সরদার কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও গিনেস বুকে বরিশালের নিপা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:০৫ এম


আবারও গিনেস বুকে বরিশালের নিপা

বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা আবারও গিনেস বুকে স্থান করে নিয়েছেন। তিনি প্রথমবার কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে গিনেস ওয়ার্ল্ডরেকর্ডবুকে নাম লিখান। এর পরের বার, চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও তার দখলে আসে।

এবার, কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্লেক বা তুষারকণা বানিয়ে ফের গিনেসে তার নাম উঠে গেছে। এটি তার তৃতীয়বার গিনেস বুকে নাম লেখানো। বরিশাল নগরীর কলেজ রোডের বাসিন্দা নুসরাত জাহান নিপা সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে, তিনি একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন।

বাংলাদেশে তিনিই প্রথম নারী, যার নাম তিনবার গিনেস বিশ্বরেকর্ডের খাতায় উঠে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিপা সবশেষ রেকর্ডটি করেন। কাগজের স্নো-ফ্লেক তৈরিতে পূর্ববর্তী রেকর্ডটি ২৩ দশমিক ১৬ সেকেন্ডে চীনের দখলে ছিল। তবে, নিপা সেটি ২১ দশমিক ৮৪ সেকেন্ডে শেষ করে বাংলাদেশে নিয়ে আসেন।

‘চলতি বছরের ফেব্রুয়ারিতে রেকর্ডটি করেছি, কিন্তু কিছুদিন আগে সার্টিফিকেট পেয়েছি’- উচ্ছ্বসিত কণ্ঠে বলেন এই তরুণী। কাগজ বিভিন্নভাবে কেটে ভাঁজ করে তিনি তুষারকণার মতো তৈরি করে এই রেকর্ড গড়েছেন। নিপা বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। আমার খেলাধুলার শখ থাকলেও বরিশালে মেয়েদের জন্য তেমন ব্যবস্থা নেই। তিনি জানান, ঘরে বসেই দেশ ও নিজের শহর বরিশালকে বিশ্বের বুকে তুলে ধরতে এ রেকর্ড করেছেন। ভবিষ্যতেও তার এই চেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে ২০২১ সালে করোনার সময়, এক হাতে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করেছিলেন নিপা। তিনি ইতালির সিলভিও সাব্বার গড়া রেকর্ড ভেঙে প্রথমবার গিনেসে নাম লেখান। পরে ২০২৪ সালে, চপস্টিক দিয়ে এক মিনিটে ২৭টি ভাতের দানা মুখে তুলে দ্বিতীয় রেকর্ড গড়েছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%