০২:০৫ এম
বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা আবারও গিনেস বুকে স্থান করে নিয়েছেন। তিনি প্রথমবার কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে গিনেস ওয়ার্ল্ডরেকর্ডবুকে নাম লিখান। এর পরের বার, চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও তার দখলে আসে।
এবার, কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্লেক বা তুষারকণা বানিয়ে ফের গিনেসে তার নাম উঠে গেছে। এটি তার তৃতীয়বার গিনেস বুকে নাম লেখানো। বরিশাল নগরীর কলেজ রোডের বাসিন্দা নুসরাত জাহান নিপা সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে, তিনি একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন।
বাংলাদেশে তিনিই প্রথম নারী, যার নাম তিনবার গিনেস বিশ্বরেকর্ডের খাতায় উঠে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিপা সবশেষ রেকর্ডটি করেন। কাগজের স্নো-ফ্লেক তৈরিতে পূর্ববর্তী রেকর্ডটি ২৩ দশমিক ১৬ সেকেন্ডে চীনের দখলে ছিল। তবে, নিপা সেটি ২১ দশমিক ৮৪ সেকেন্ডে শেষ করে বাংলাদেশে নিয়ে আসেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
‘চলতি বছরের ফেব্রুয়ারিতে রেকর্ডটি করেছি, কিন্তু কিছুদিন আগে সার্টিফিকেট পেয়েছি’- উচ্ছ্বসিত কণ্ঠে বলেন এই তরুণী। কাগজ বিভিন্নভাবে কেটে ভাঁজ করে তিনি তুষারকণার মতো তৈরি করে এই রেকর্ড গড়েছেন। নিপা বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। আমার খেলাধুলার শখ থাকলেও বরিশালে মেয়েদের জন্য তেমন ব্যবস্থা নেই। তিনি জানান, ঘরে বসেই দেশ ও নিজের শহর বরিশালকে বিশ্বের বুকে তুলে ধরতে এ রেকর্ড করেছেন। ভবিষ্যতেও তার এই চেষ্টা অব্যাহত থাকবে।
এর আগে ২০২১ সালে করোনার সময়, এক হাতে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করেছিলেন নিপা। তিনি ইতালির সিলভিও সাব্বার গড়া রেকর্ড ভেঙে প্রথমবার গিনেসে নাম লেখান। পরে ২০২৪ সালে, চপস্টিক দিয়ে এক মিনিটে ২৭টি ভাতের দানা মুখে তুলে দ্বিতীয় রেকর্ড গড়েছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন