০৫:৫৮ পি.এম
বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলার ২৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের পর এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি করে। অনেকেই ভিডিওটিকে ‘ফাঁস হওয়া’ বলে দাবি করেছেন। তবে সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন যে এটি তার অনুমতি নিয়েই প্রকাশ করা হয়েছিল।
ভিডিওটির দৃশ্যে দেখা যায়, উর্বশী একটি বাথরুমে প্রবেশ করছেন এবং তার পরনে ছিল সালোয়ার-কামিজ। যখন তিনি দরজা বন্ধ করে পোশাক পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন, মুহূর্তেই ভিডিওটি শেষ হয়ে যায়। এই সংক্ষিপ্ত ভিডিওটি নিয়ে নানা জল্পনা শুরু হয়ে যায়।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সম্প্রতি বিষয়টি নিয়ে উর্বশী বলেন, সংশ্লিষ্ট সিনেমার নির্মাতারা তার কাছে এসেছিলেন এবং জানান যে ছবিটি নিয়ে কোনো ধরনের প্রচারণা বা আলোচনার পরিবেশ তৈরি হয়নি। এমনকি তারা সিনেমাটি নির্মাণের জন্য আর্থিক সংকটেও পড়েছেন বলে উল্লেখ করেন।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, নির্মাতারা তার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করে ভিডিওটি প্রকাশের আগেই অনুমতি নেন। তিনি জানিয়েছেন, এটি আলাদা করে ধারণ করা কোনো ভিডিও নয়; বরং তার অভিনীত ‘ঘুষপেটিয়া’ সিনেমার একটি দৃশ্য। প্রযোজকদের অনুরোধে এবং সিনেমার প্রচারণার স্বার্থে ভিডিওটি আগেভাগে প্রকাশের তিনি সম্মতি দিয়েছিলেন।
উর্বশীর এই বক্তব্যের পর পরিষ্কার হয়ে যায় যে বহুল আলোচিত ২৩ সেকেন্ডের ভিডিওটি অননুমোদিতভাবে ফাঁস হয়নি; বরং চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসেবেই এটি প্রকাশ করা হয়েছিল।
সূত্র: হিন্দুন্থান টাইমস
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন