ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন স্বাস্থ্যমন্ত্রী


থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন স্বাস্থ্যমন্ত্রী

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই কথাটি তিনি শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এ বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) রক্তদাতা সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে উল্লেখ করেন।

স্বেচ্ছায় রক্তদাতাদের অবদানের স্বীকৃতি ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

থ্যালাসেমিয়া সমিতির নেতৃবৃন্দকে লক্ষ্য করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। তিনি রক্তদাতাদের অবদান তুলে ধরে মন্তব্য করেন, একজন ইয়াং ছেলে থ্যালাসেমিয়া রোগীদের জন্য ৪১ বার রক্ত দিয়েছেন এবং অন্য একজন ৩৮ বার রক্ত দিয়েছেন। এইভাবে বারবার রক্ত দিয়ে রোগীদের জীবন বাঁচানো একটি মহান উদ্যোগ।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী স্বাস্থ্য ভাবনার স্মৃতিচারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমান যখন গ্রাম-গঞ্জে ও সারাদেশে ছুটে যেতেন, সেই সময় ডাক্তারদের সঙ্গে নিয়ে যেতেন। তিনি মানুষের মধ্যে সচেতনতাবৃদ্ধির জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন করার কথাও বলতেন। এর মাধ্যমে মানুষের মাঝে পরিবর্তন আনাই তার লক্ষ্য ছিল, যাতে একটি সুস্থ জাতি গঠন করা যায়।

রোগ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়ার দিকেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, গ্রাম-গঞ্জে ক্যানসার, কিডনি ও লিভার ক্যানসারসহ মারাত্মক রোগ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। কারণ, প্রথাগত চিকিৎসার তুলনায় রোগ প্রতিরোধ করাই শ্রেয়।

অনুষ্ঠানে রক্তদাতাদের ব্যক্তিগত ও রক্তদান কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদদের স্মরণে ‘জুলাই স্মৃতিচারণ’ অনুষ্ঠানের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


শহীদদের স্মরণে ‘জুলাই স্মৃতিচারণ’ অনুষ্ঠানের আয়োজন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ, গণতান্ত্রিক আন্দোলনের চেতনা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার জন্য জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটির উদ্যোগে ‘জুলাই স্মৃতিচারণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাকশুর সাবেক ভিপি আবদুস সালাম, সাবেক ভিপি দেলোয়ার ইসমাইল টিটু, শাহপরান হল সংসদের সাবেক ভিপি ফারুক, শাকশুর সাবেক সদস্য শাহনেওয়াজ ফাতমি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শান্ত, শাবির সাবেক ছাত্রনেতা ও বর্তমান মহানগর ছাত্রদলের এজিএস নাজমুল হক এবং সাস্ট ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহিন, সাবেক ছাত্রদল নেতা আবু তাহের রানা, শেখ আলমগীর সহ আরও দুই শতাধিক সাবেক নেতা-কর্মী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটির সভাপতি সৈয়দ এ. এস. সুলতান। অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায় সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুব হাসান। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সোসাইটির দপ্তর সম্পাদক আরিফুল হক শাপলা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অবিস্মরণীয় অধ্যায়। তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি, তাদের সংগ্রাম, আত্মত্যাগ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে নতুন ঘর পেয়ে দুঃস্থ ফিরোজা, বিধবা মেয়ের চাকরি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে নতুন ঘর পেয়ে দুঃস্থ ফিরোজা, বিধবা মেয়ের চাকরি

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ : ‘আমি কোনোদিন ভাবিনি জীবনের এই বয়সে নতুন একটি ঘরে থাকতে পারব। এতদিন বৃষ্টি হলেই সারা রাত ঘুমাতে পারতাম না। এখন মনে হচ্ছে আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছেন,’ চোখে আনন্দের অশ্রু নিয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন দুঃস্থ ফিরোজা বেগম।

৬৫ বছর বয়সী ফিরোজা বেগম। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, তবু জীবনের সঙ্গে তার লড়াই থেমে নেই। মরিচা ধরা জরাজীর্ণ টিনের ঝাপড়ি আর সামান্য বৃষ্টিতে চুঁইয়ে পড়া পানির নিচে কেটে গেছে জীবনের দীর্ঘ অধ্যায়। তবে জীবনের শেষ প্রান্তে এসে অবশেষে ঘুচেছে তার সেই মানবেতর দিনগুলোর কষ্ট।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মহতী উদ্যোগে মাথা গোঁজার নতুন ঘর পেয়েছেন এই অসহায় নারী। শুধু তা-ই নয়, তার বিধবা মেয়ের জন্যও একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহের নান্দাইল পৌরসভার দশালিয়া গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী ফিরোজা বেগম। প্রায় ৩৫ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকেই শুরু হয় তার অন্তহীন সংগ্রাম। স্বামীর রেখে যাওয়া মাত্র এক শতাংশ জমিতে জরাজীর্ণ একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। বয়সের ভারে নিজে আর ভিক্ষা করতে তা পারেননি। মেয়ে শামসুন্নাহার ভিক্ষা করে দুমুঠো খাবারের ব্যবস্থা করতেন। সামান্য বাতাসেও দুলে ওঠা ঘরটিতে চরম আতঙ্ক আর কষ্টের মধ্য দিয়ে কাটত তাদের দিন ও রাত।

স্থানীয় স্বেচ্ছাসেবী এমদাদুল হক বিষয়টি প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতকে জানান। খবর পেয়ে ইউএনও ছুটে যান ফিরোজার জরাজীর্ণ বাড়িতে। পরে তিনি বাস্তব পরিস্থিতি সম্পর্কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে অবহিত করেন।

পরবর্তীতে প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনা ও সহযোগীতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফিরোজা বেগমের জন্য নতুন ঘর নির্মাণের কাজ শুরু হয়।

দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা কাটিয়ে এখন শান্তিতে শেষ জীবন কাটাতে চান ফিরোজা বেগম। আবেগাপ্লুত কণ্ঠে তিনি আরও বলেন, ‘যারা আমার জন্য এই ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, আমি নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত জানান, ফিরোজা বেগমের ঘরের ব্যবস্থা করার পাশাপাশি তার বিধবা মেয়ে শামসুন্নাহারের চার সন্তানের কষ্টের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। শামসুন্নাহারের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যাতে তিনি স্বাবলম্বী হয়ে পরিবারের দায়িত্ব নিতে পারেন।

স্থানীয় জনগণ এই মানবিক উদ্যোগের জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় চায়ের দোকানে মিলল বোমাসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


আশুলিয়ায় চায়ের দোকানে মিলল বোমাসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি চায়ের দোকানের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে প্রেসার কুকার আকৃতির বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট পরে সেটিকে নিরাপদ স্থানে নিয়ে, নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে। বোম ডিসপোজাল ইউনিট জানায়, প্রেসার কুকারের ভেতরে বিপুল পরিমাণ বিয়ারিংয়ের বল ও বিস্ফোরক পদার্থ ব্যবহার করে তৈরি করা হয়েছে বোমাটি।

পুলিশ সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে, প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে স্থানীয়রা একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। তারা দীর্ঘ সময় ব্যাগটি একই স্থানে পড়ে থাকতে দেখে সন্দেহে পড়ে যান।

পরে, ব্যাগটি খুলে ভেতরে প্রেসার কুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে আতঙ্কিত হন এবং পুলিশকে খবর দেন। বোম ডিসপোজাল ইউনিট জানান, রাত প্রায় ১টার দিকে খবর পেয়ে তাদের সদস্যরা রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছন এবং বোমাটি উদ্ধার করেন। পরে শুক্রবার ভোরে পাশের একটি খালি মাঠে গর্ত খুঁড়ে, চারপাশে বালুর বস্তা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার পর সেটি নিষ্ক্রিয় করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও বোমাটি সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা আব্বাস নতুন দায়িত্ব পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


মির্জা আব্বাস নতুন দায়িত্ব পেলেন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নির্দেশক্রমে সভাপতি হিসাবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রিপদ মর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়েছে, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দীর্ঘদিন অসুস্থ হয়ে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় সূত্র জানাচ্ছে, তিনি ইতোমধ্যে গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরে নিজের বাসায় আকস্মিক অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দেশের শীর্ষ নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করিয়ে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

শারীরিক অবস্থার উন্নতির পর উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য ১৩ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। সর্বশেষ, সেখানেই চিকিৎসা নিচ্ছেন মির্জা আব্বাস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%