ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ


বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন যে, সরকারের পক্ষ থেকে বিধবা কার্ড চালু হলে সংসদ সদস্যের স্ত্রী সেটি সবার আগে চাইবেন। তিনি বলেন, "এটাই বাংলাদেশের পরিস্থিতি।"

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই সংবর্ধনার আয়োজন করে জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ জানান, কিছুদিন আগে একটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে এমপির ছেলে, মেয়ে এবং শ্যালিকাও সারের ডিলার হয়েছেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এনসিপির এই নেতা আরও বলেন, "যদি বিধবা কার্ড দেওয়া হয় এবং তার টাকা প্রদান করা হয়, তাহলে এমপির বউ সবার আগে পাবে।" তিনি উল্লেখ করেন, "বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে বলবে, ‘আমাকে একটা দাও।’"

হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্ট অচলাবস্থার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, "বাংলাদেশের শিক্ষাব্যবস্থাটাকে বোঝেন—‘উনাকে (উপাচার্য) কোনো টিচার চায় না, উনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও চায় না, উনাকে উনার কলিগরাও চায় না; নির্লজ্জের মতো আজকে তালা ভেঙে উনি উনার চেয়ার দখল করেছেন।"

তিনি আরও বলেন, "উনার তো ন্যূনতম লজ্জার একটি বিষয় আছে। উনি কী করছেন, ছাত্রদলের কয়েকজন গুন্ডা নিয়ে উনি রুমের তালা ভাঙছেন।"

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার তাকে চুয়েটে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করা বন্ধ করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি জানান, "তিনি প্রায় এক মাস ধরে চট্টগ্রাম সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাকে নিতে চায় না, লজ্জা নেই তার।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

শিক্ষার্থীদের উদ্দেশে এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, "সমাজে এ ধরনের মানসিক অধঃপতনগুলো হচ্ছে। অধঃপতনগুলোর বিরুদ্ধে আপনাদের সব সময় সচেতন থাকতে হবে।"

তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে ও শিক্ষকদের বিরুদ্ধে যারা দাঁড়ান, যাদের কাছে শিক্ষার চেয়ে পদ বড় হয়ে ওঠে; তাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ডের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


সরকারবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ডের আবেদন

দেশে সরকারবিরোধী চক্রান্ত, সহিংসতার উসকানি, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানার মামলায় পুলিশ অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার সাত দিনের রিমান্ডের আবেদন করেছে। আসামিরা হলেন— লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।

সোমবার (১২ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ এই আবেদনটি করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতে পেশ করা আবেদন সূত্রে জানা গেছে, ডিএমপির পল্লবী থানার এফআইআর নং-২১ (তারিখ: ১২/১০/২০২৬)-এর আওতায় পেনাল কোড, সন্ত্রাস বিরোধী আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের একাধিক ধারায় মামলাটি করা হয়েছে।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিরা পল্লবী থানাধীন একটি বাসায় অবস্থান করে ‘Bangladesh Awami League Supporters Alpha # 1’ এবং ‘BBM Transparency’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সহিংস উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে প্রচার করছিলেন।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আসামিরা ‘Unity Care’ ও ‘Public Parliament’ নামক প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগসাজশে আওয়ামী লীগের পুনরুত্থান ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এছাড়া ‘কালআজকাল.কম’ নামে ফেসবুক পেজ ব্যবহারের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে আসছিলেন তারা।

রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০১৮ সালে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আসামিরা তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ গঠন করেন এবং পরবর্তীতে ১০১ সদস্যের একটি কমিটি তৈরি করেন। তদন্তে তাদের সঙ্গে দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগের তথ্যও পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

​যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয়েছে—

১. অন্যান্য সহযোগী আসামিদের নাম-ঠিকানা ও অবস্থান চিহ্নিত করার জন্য।

২. রাষ্ট্রবিরোধী কাজে জড়িত দেশি ও বিদেশি চক্রান্তকারীদের শনাক্ত করার লক্ষ্যে।

৩. ঘটনার পেছনে জড়িত অন্যান্য ডিজিটাল আলামত ও অবৈধ অর্থায়নের উৎস সন্ধানে।

৪. সামাজিক যোগাযোগমাধ্যমে আসামিদের দ্বারা পরিচালিত অন্যান্য রাষ্ট্রবিরোধী ওয়েবসাইট বা পেজের সন্ধান পেতে।

৫. মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং দেশবিরোধী পরিকল্পনা বাস্তবায়ন রোধ করতে।

এর আগে রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী থানাধীন ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ইটভাটায় খেলতে গিয়ে ট্র্যাক্টরের চাপায় প্রাণ গেল ১০ বছরের শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


ঝিনাইদহে ইটভাটায় খেলতে গিয়ে ট্র্যাক্টরের চাপায় প্রাণ গেল ১০ বছরের শিশুর

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে একটি ট্র্যাক্টরের চাপায় নিহত হয়েছে ১০ বছর বয়সী তাওহীদ নামের এক মাদরাসাছাত্র।

রোববার (১১ অক্টোবর) সকালে ভাই ভাই মোল্লা ব্রিকস নামে একটি ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ, জসিম শেখের ছেলে, স্থানীয় একটি মাদসারার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার সকালে তাওহীদ ইটভাটায় খেলছিল। এ সময় ভাটার মাটি টানা ট্রাক্টরটি পেছনে আসার সময় শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে ৩৩ মণ্ডপে শুরু হবে দুর্গাপূজা, নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


বান্দরবানে ৩৩ মণ্ডপে শুরু হবে দুর্গাপূজা, নিরাপত্তা জোরদার

দেবী বোধনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর। এই হিসেবে, উৎসবের জন্য আর মাত্র ৫ দিন বাকি রয়েছে। বান্দরবান পার্বত্য জেলায় এবার ৩৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

পুরোহিত শংকর চক্রবর্ত্তী জানিয়েছেন, এবারে দেবী দুর্গার আগমন হবে ঘোড়ায় চড়ে এবং গমন হবে নৌকায়। ষষ্ঠী পূজার মাধ্যমে ১৬ অক্টোবর শুরু হবে এবং বিজয়া দশমীতে ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব শেষ হবে।

শহরের বালাঘাটায় সরেজমিনে দেখা গেছে, পূজাকে কেন্দ্র করে বান্দরবানের প্রতিমা তৈরির শিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা দিনরাত পরিশ্রম করে দেবী দুর্গার রূপ সাজাতে ব্যস্ত রয়েছেন।

এদিকে, এবারের সবচেয়ে বড় পূজাটি বান্দরবানের রাজার মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে গিয়ে দেখা যায়, মনোরম প্যান্ডেল তৈরি করতে রং বেরংয়ের কাপড় ও ককশিট ব্যবহার করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, জেলার ৭টি উপজেলায় মিলে ৩৩টি পূজামণ্ডপ হবে। এর মধ্যে জেলা সদরেই রয়েছে ১১টি মণ্ডপ।

স্থানীয় রাজার মাঠে হচ্ছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় মণ্ডপ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুর্গাদেবীর প্রতিমাসহ বিভিন্ন দেব-দেবীর নজরকাড়া প্রতিমা তৈরি করা হচ্ছে।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব বলেছেন, এখানে ১৩টি জাতির বসবাস রয়েছে। আমরা সবাই মিলে বান্দরবানে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করি। রাজার মাঠের পূজাটি ভারতের দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার দাশ জানিয়েছেন, এবারে ৫ দিনব্যাপী দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে কাঁধে কাঁধ মিলিয়ে এবারের উৎসব উদযাপন হবে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, ৩৩টি পূজামণ্ডপে এবারে পূজা অনুষ্ঠিত হবে। গুরুত্ব বিবেচনায়, কয়েকটি ক্যাটাগরিতে পূজামণ্ডপগুলোকে ভাগ করা হয়েছে। এসব মণ্ডপে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই দিনের ছুটি নিয়ে ‘হাওয়ায় মিলিয়ে গেলেন’ পাইকগাছা পৌর সচিব লালু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


দুই দিনের ছুটি নিয়ে ‘হাওয়ায় মিলিয়ে গেলেন’ পাইকগাছা পৌর সচিব লালু

খুলনার পাইকগাছা পৌরসভার সচিব লালু সরদার সাত কর্মদিবস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, দুই দিনের ছুটি নিয়ে। তার মুঠোফোন বন্ধ থাকায় পৌর কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। বর্তমানে তিনি কোথায় আছেন, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা আলোচনা চলছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, অসুস্থ মায়ের কথা জানিয়ে ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দুই দিনের ছুটি নেন সচিব লালু সরদার। ২৯ সেপ্টেম্বর অফিস শেষে তিনি নিজ জেলা নড়াইলের উদ্দেশে রওনা হন। ছুটি শেষে ৪ অক্টোবর তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে যোগ না দিয়ে তিনি অনুপস্থিত রয়েছেন। সাত কর্মদিবস পার হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পৌরসভার প্রশাসক।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ এপ্রিল নড়াইল পৌরসভা থেকে বদলি হয়ে পাইকগাছা পৌরসভায় সচিব হিসেবে যোগদান করেন লালু সরদার। এরপর থেকে তিনি পাইকগাছা পৌরসভায় কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল জেলায়।

এদিকে, লালু সরদারের অনুপস্থিতির কারণ নিয়ে পৌরসভায় নানা আলোচনা চলছে। পৌরসভার ভেতরে কানাঘুষা রয়েছে যে, নড়াইল পৌরসভায় কর্মরত থাকার সময় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা ছিল। কেউ কেউ ধারণা করছেন, ওই মামলার কারণে তিনি আটক হতে পারেন এমন আশঙ্কা থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। মামলার বর্তমান অবস্থা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পৌরসভার কেউ প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে চাইছেন না। ফলে সচিবের অনুপস্থিতির প্রকৃত কারণ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সচিব পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, দাপ্তরিক নথিপত্র ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার অনুপস্থিতির কারণে দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।

পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, "সচিব সাহেব দুই দিনের ছুটিতে যান। কিন্তু আজ সাত কর্মদিবস ধরে তিনি অনুপস্থিত আছেন। তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে পারছি না। আজ মন্ত্রণালয়ে তার অনুপস্থিতির বিষয়ে চিঠি পাঠানো হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%