০৯:২২ এম
মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষাব্যবস্থার দুর্নীতির প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের মধ্যে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে দিল্লি প্রশাসন।
এই প্রেক্ষাপটে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে, রাজধানীর সব মদের দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, ভারতের রাজধানী দিল্লির মধ্যাঞ্চলের যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, এরই মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণ সময়ে দিল্লির মদের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকলেও বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত থেকেই আগাম কোনো ঘোষণা ছাড়াই রাত ৮টার পর দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে অনেক ক্রেতা হঠাৎ করেই বিড়ম্বনায় পড়েন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এদিকে, দিল্লি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার জানিয়েছে, যন্তর মন্তরের চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দিল্লি পুলিশ বিশেষ তথ্য ও পরামর্শ দিয়েছে। সেই সুপারিশের ভিত্তিতে সপ্তাহান্ত শেষ না হওয়া পর্যন্ত রাত ৮টার মধ্যে সব মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের ধারণা, এতে ভিড় ও বিশৃঙ্খলা কমবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।
অন্যদিকে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লিতে কয়েক দিন ধরেই উত্তপ্ত রয়েছে।
গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘সংসদ অভিমুখে পদযাত্রা’ ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এতে অনেক শিক্ষার্থী, আন্দোলনকারী এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত বিচার এবং জাতীয় পরীক্ষা সংস্থার ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করার ঘোষণা দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণের দাবিতে অনড় রয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
চলমান আন্দোলনের কারণে, দিল্লিজুড়ে এখনো কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন