০৭:০০ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের (লিগ্যাল এইড) মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবায় (এডিআর) ২ লাখ ৭৩ হাজার ২৩৯ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
এই তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে জানানো হয়েছে, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এডিআর-এ ২ লাখ ৭১ হাজার ১৪৫টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ২০৯৪টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের আওতায় দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, এবং সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’) কারাবন্দিদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন: টিটন হত্যা মামলায় গ্রেফতার সুইডেন আসলাম, ২২ মামলা রয়েছে
দেশের আর্থিকভাবে অসচ্ছল এবং অসমর্থ বিচারপ্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এই সেবা প্রদান করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন