ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে আটক এক ব্যবসায়ী


দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে আটক এক ব্যবসায়ী

কুষ্টিয়ার দৌলতপুরে বিশেষ অভিযান চালিয়ে মাদক ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দৌলতপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানার পার্শ্ববর্তী এলাকার মাস্টারপাড়া থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে দৌলতপুর থানা সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মেহেদী হাসানের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মেহেদী হাসানকেও আটক করা হয়। 

মেহেদী হাসান উপজেলার পূর্ব পাড়ার মৃত এসকেন আলীর ছেলে। সে বহুদিন ধরে মাস্টারপাড়ার সেই ভাড়া বাসায় বসবাস করে আসছে এবং ঐ বাসা থেকেই তার মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এছাড়া, বৃহস্পতিবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে থানার আইনশৃঙ্খলা চোরাচালান ও মাদক নির্মূলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পক্ষে কঠোর হুঁশিয়ারী দেন। তিনি বলেন, যে কোন মূল্যে দৌলতপুর থেকে মাদক নির্মূল করতে হবে। 

তিনি আরো বলেন, যদি কোনো দলীয় নেতাকর্মী মাদকের সাথে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে। এমপি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার বক্তব্যের আলোকে দৌলতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী মেহেদীকে আটক করা হয়। 

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল এক যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


খুলনায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল এক যুবকের

খুলনায় গুলির ঘটনায় মো. ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এফএনএস (এম এ আজিম; খুলনা) থেকে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া ১২টার দিকে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এই গুলির ঘটনা ঘটে। মৃত ইসমাইল বড় খালপাড়ের শাজাহানের ছেলে ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের বেলায় ইসমাইল এলাকায় উপস্থিত ছিলেন। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতিতে বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা অনুসন্ধানে খুলনা থানা পুলিশ মাঠে নেমেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবাসহ চারজন আটক, দৌলতপুরে মাদকবিরোধী অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


ইয়াবাসহ চারজন আটক, দৌলতপুরে মাদকবিরোধী অভিযান

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে প্রশাসন, পুলিশ, বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত টাস্কফোর্স। 

উপজেলার চারটি এলাকায় একযোগে পরিচালিত অভিযানে গাঁজা এবং ইয়াবা সহ চারজনকে আটক করা হয়েছে। পরে, ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) মাজদিয়াড়, জয়রামপুর, মহিষকুন্ডি ও ক্রফোর্ডনগর এলাকায় পৃথক অভিযানের মাধ্যমে তাঁদের আটক করা হয়। 

অভিযানে জব্দ করা হয়েছে ৩০০ গ্রাম গাঁজা ও ইয়াবা। এ অভিযানে আটক চারজনের মধ্যে রয়েছে আব্দুল্লাহ আল মামুন (২৪), ফজর (৪০), আলাল (৩৫) এবং মেহেদী হাসান (৩৫)। পরে, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, মাদকের বিস্তার রোধ এবং দৌলতপুরকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই সমন্বিত অভিযানে দৌলতপুরে মাদক কারবারিদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তবে, স্থানীয়দের দাবি, শুধুমাত্র অভিযান নয়, বরং মাদকের মূল সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনা গেলে তবেই মাদক নির্মূলে কার্যকর ফল পাওয়া যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌগাছায় বিতর্ক প্রতিযোগিতায় ছারা পাইলট বালিকা বিদ্যালয় জয়ী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


চৌগাছায় বিতর্ক প্রতিযোগিতায় ছারা পাইলট বালিকা বিদ্যালয় জয়ী

চৌগাছায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চৌগাছা ছারা পাইলট বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে গেছে। রানার্সআপ হিসেবে জায়গা পেয়েছে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) যশোরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এই বিতর্কের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চৌগাছা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পূর্ণ ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী দলে ছিল ছারা পাইলট বালিকা বিদ্যালয়, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়, কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় এবং চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়, যারা দলের গ্রুপে প্রথম হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ পায়। সকাল ১০টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রতিযোগিতার শেষে দুপুরে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহঅধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলামিন, চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনীব। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন চৌগাছার সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি রহিদুল ইসলাম খান, যুগ্ম সচিব বাবুল আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোবিন্দ চন্দ্র রাহা, সদস্য আমেনা খাতুন, সাংবাদিক আব্দুল মান্নানসহ উপজেলা এলাকার বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় বিক্ষোভ, মিছিলে অংশগ্রহণকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় বিক্ষোভ, মিছিলে অংশগ্রহণকারীরা

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কয়রা উপজেলা শাখা। গণভোটের গণরায়ের আলোকে শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার জামায়াত অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জামায়াত অফিসের সামনে এসে শেষ হয়।

কয়রা উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব এর সভাপতিত্বে এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ বলেন,

"গণভোটের মাধ্যমে জনগণ যে প্রত্যাশা ব্যক্ত করেছে তার প্রতিফলন ঘটাতে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন জরুরি। জনগণের অধিকার, ন্যায়বিচার এবং শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের পথ সুগম হবে।" এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%