১০:৩৪ পি.এম
খুলনায় গুলির ঘটনায় মো. ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এফএনএস (এম এ আজিম; খুলনা) থেকে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া ১২টার দিকে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এই গুলির ঘটনা ঘটে। মৃত ইসমাইল বড় খালপাড়ের শাজাহানের ছেলে ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের বেলায় ইসমাইল এলাকায় উপস্থিত ছিলেন। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতিতে বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা অনুসন্ধানে খুলনা থানা পুলিশ মাঠে নেমেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন