প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চৌগাছায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চৌগাছা ছারা পাইলট বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে গেছে। রানার্সআপ হিসেবে জায়গা পেয়েছে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) যশোরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এই বিতর্কের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চৌগাছা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পূর্ণ ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী দলে ছিল ছারা পাইলট বালিকা বিদ্যালয়, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়, কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় এবং চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়, যারা দলের গ্রুপে প্রথম হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ পায়। সকাল ১০টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রতিযোগিতার শেষে দুপুরে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহঅধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলামিন, চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনীব। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন চৌগাছার সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি রহিদুল ইসলাম খান, যুগ্ম সচিব বাবুল আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোবিন্দ চন্দ্র রাহা, সদস্য আমেনা খাতুন, সাংবাদিক আব্দুল মান্নানসহ উপজেলা এলাকার বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন