০২:৪১ পি.এম
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : বরেন্দ্র অঞ্চলের ১২৩টি উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকার ১,২০৩ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে।
এ উদ্যোগটির নাম ‘বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’। এর বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ একটি প্রস্তাবনা দিয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের মার্চ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে। সরকারি তহবিল থেকে প্রকল্পের পুরো অর্থ বরাদ্দ করা হবে।
পরিকল্পনা কমিশনের প্রকল্প সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, বরেন্দ্র অঞ্চলের মানুষের জনস্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত করার জন্য নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
আরও পড়ুন: তিস্তার ভাঙনে কৃষকরা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন
প্রকল্পের আওতায় বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধার উন্নয়ন এবং বিদ্যমান ব্যবস্থার উন্নয়নও করা হবে।
প্রকল্পটি বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। সভাটি একনেকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
চলবে.......
আরও পড়ুন: সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন