০২:৫৪ পি.এম
২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেছে। রায় ঘোষণার আগে সকালে কারাগার থেকে ইনুকে ট্রাইব্যুনালে এনে উপস্থিত করা হয়।
মামলাটিতে ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার নির্দেশ দেওয়া, আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি করা এবং দমন-পীড়নে যুক্ত থাকার অভিযোগও রয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
গত ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় ছয়জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
পরে তদন্ত সম্পন্ন হওয়ার পর প্রসিকিউশন ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ফরমাল চার্জ দাখিল করে। সেই মামলার রায়ের ফলশ্রুতিতে ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন