প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও দাফন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সম্পন্ন করতে দেশটির কর্তৃপক্ষ কাজ করছে। আগামী ৪ জুলাই থেকে ইরানের রাজধানী তেহরান এবং পবিত্র তীর্থনগরী কোমে এই শোকানুষ্ঠান শুরু হতে চলছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানাচ্ছে, আগামী ৯ জুলাই মাশহাদে, যা খামেনির জন্মস্থান এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর, সেখানে তার দাফন সম্পন্ন হবে। এই অত্যন্ত মর্যাদাপূর্ণ শেষকৃত্য অনুষ্ঠানে আনুমানিক ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশাল এই জনসমাগম এবং পুরো প্রক্রিয়া যথাযথভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য ইরান সরকার দেশটির পুলিশ প্রশাসন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে।
এছাড়া, মেহের নিউজের প্রতিবেদনে অজ্ঞাতনামা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানানো হয়েছে, ইরানের পাশাপাশি প্রতিবেশী দেশ ইরাকের শিয়া অধ্যুষিত পবিত্র কারবালা শহরে একটি মাজার বা উপাসনালয়ে খামেনির স্মরণে একটি বিশেষ শোকসভার আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে, যদিও ইরাকের এই অনুষ্ঠানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি, তেহরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রথম দফার বিমান হামলার সময় ৮৬ বছর বয়সি খামেনির মৃত্যু হয়। তার মৃত্যুর পরপরই যে শেষকৃত্যের আয়োজন করার কথা ছিল, তা নিরাপত্তার কারণে বারবার পিছিয়ে দেওয়া হয়। বিশেষ করে এই শেষকৃত্য অনুষ্ঠানে ইরানের রাজনৈতিক নেতৃত্ব এবং শীর্ষ কর্মকর্তাদের একত্রে উপস্থিত থাকার কথা রয়েছে, যা বর্তমানে চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পার যেত। সেজন্যই দীর্ঘ চার মাস পর নিরাপত্তা নিশ্চিত করে আগামী জুলাই মাসের প্রথমার্ধে এই স্মরণসভার সূচি নির্ধারণ করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন