ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা এবং নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংস্থাটি মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।

আরও পড়ুন: মেজর জেনারেল জাহাংগীর আলমকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

এ পরিপ্রেক্ষিতে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াতের সুযোগ পাবেন।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার হকি বিশ্বকাপে খেলার পরিকল্পনা বাংলাদেশ হকি ফেডারেশনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


প্রথমবার হকি বিশ্বকাপে খেলার পরিকল্পনা বাংলাদেশ হকি ফেডারেশনের

॥ সাঈদ মোহাম্মদ পিতু ॥

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বকাপে খেলার উদ্দেশ্যে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

এই স্বপ্নের বাস্তবায়নে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছে বর্তমান বিশ্ব র‌্যাঙ্কিং, যেখানে বাংলাদেশ বর্তমানে ২৮তম স্থানে রয়েছে। ২০৩০ সালের হকি বিশ্বকাপে অংশগ্রহণ করতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ২৪ দলের মধ্যে থাকতে হবে।

চার বছরের সময় হাতে থাকায়, বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্যে একটি রূপরেখা প্রস্তুত করেছে হকি ফেডারেশন। এই পরিকল্পনার মাধ্যমে তারা আশা করছে যে, দলটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে।

ফেডারেশনের কর্মকর্তারা স্বীকার করেছেন, এই পথটি সহজ হবে না। বর্তমান র‌্যাঙ্কিং ধরে রাখা কঠিন এবং বিশ্বকাপে জায়গা করে নেওয়া আরও বড় চ্যালেঞ্জ।

তবে, পরিকল্পনা বাস্তবায়নের কাজ নীরবে এগিয়ে চলছে। ইউরোপের লিগে খেলার সুযোগ, আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বৃদ্ধি এবং ঘরোয়া প্রতিযোগিতা পুনরুজ্জীবিত করার মাধ্যমে জাতীয় দলকে শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে ফেডারেশন।

দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে, আগামী তিন বছরে অন্তত ৫০ জন খেলোয়াড়কে ইউরোপের বিভিন্ন লিগে পাঠানোর পরিকল্পনা করেছে ফেডারেশন। এর মাধ্যমে তারা দেশের আন্তর্জাতিক র‌্যাঙ্কিং ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য রাখছে।

হকি ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বাসসকে বলেন, “প্রাথমিক পরিকল্পনা হলো পুরুষ জাতীয় দলের ২০ জন খেলোয়াড়কে ইউরোপের বিভিন্ন ক্লাবে পাঠানো। এরই মধ্যে ১৩ জন খেলোয়াড়কে চিহ্নিত করা হয়েছে। বাকি সাতজনকে বাছাইয়ের চেষ্টা চলছে। পাশাপাশি প্রথমবারের মতো নারী দলের ছয়জন খেলোয়াড়কে ইউরোপীয়ান দলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

জার্মান কোচ গেরহার্ড পিটারের সঙ্গে প্রস্তাবিত চুক্তি এই কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর লক্ষ্য হলো খেলোয়াড়দের উচ্চমানের প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক হকিতে নিয়মিত খেলার সুযোগ করে দেওয়া।

পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল থেকে খেলোয়াড়রা ইউরোপের বিভিন্ন লিগে তিন মাস খেলতে পারবেন। এ সময়ে পোল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স ও স্পেনসহ বিভিন্ন দেশের দলের বিপক্ষে ১৫ থেকে ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার লক্ষ্য রয়েছে বাংলাদেশের।

প্রিন্স বলেন, “আমরা দীর্ঘমেয়াদি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে জাতীয় দলকে নতুন করে গড়ে তুলতে চাই। আমাদের খেলোয়াড়েরা যদি নিয়মিত ইউরোপের লিগে খেলতে পারে এবং বেশি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়, তাহলে তাদের পারফরম্যান্স ও বিশ্ব র‌্যাঙ্কিং উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।”

তিনি জানান, বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৮তম স্থানে থাকা বাংলাদেশ আগামী দুই বছরের মধ্যে শীর্ষ ২৪-এ উঠতে চায়।

ফেডারেশনের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের শুরুর দিকে চিলি অথবা কানাডায় অনুষ্ঠেয় চূড়ান্ত বাছাইপর্বের মাধ্যমে ২০২৮ অলিম্পিক বাছাই টুর্নামেন্টে জায়গা করে নেওয়াই বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য।

ফেডারেশন মনে করে, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নিশ্চিত করা এবং জাতীয় দলকে শক্তিশালী করতে পারলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন বাস্তবসম্মত লক্ষ্য হয়ে উঠতে পারে।

বাংলাদেশের এই কৌশলের আদর্শ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে বিবেচনা করা হচ্ছে। প্রিন্সের মতে, দক্ষিণ আফ্রিকার প্রায় ৩৯ জন খেলোয়াড় ইউরোপের বিভিন্ন লিগে খেলেন। এর ফলে দেশটি বিশ্বসেরা ১৫ দলের মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে।

বাংলাদেশেরও সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য রয়েছে এমন কয়েকজন সম্ভাবনাময় খেলোয়াড় আছেন। তাঁদের মধ্যে রয়েছেন আমিরুল ও আশরাফুল। প্রিন্স জানান, আমিরুল ইতোমধ্যে ভারতের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দলের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন।

তিনি মনে করেন, বর্তমান দলে ছয় থেকে সাতজন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছেন। উদীয়মান প্রতিভাদের সঙ্গে তাঁদের সমন্বয়ে একটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ জাতীয় দল গড়ে তোলা সম্ভব।

তবে এই উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রিন্স।

ফেডারেশন সরকারি তহবিল থেকে ৫০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন পেয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ১০০ কোটি টাকা করার জন্য সরকারের কাছে আবেদনও জানিয়েছে তারা।

প্রস্তাবিত ১০০ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে রাখা হবে। সেখান থেকে মাসে প্রায় ৭০ লাখ টাকা সুদ আয় হবে বলে আশা করছে ফেডারেশন। এই অর্থ প্রশিক্ষণ ক্যাম্প ও জাতীয় দলের অন্যান্য ব্যয় মেটাতে ব্যবহার করা হবে।

সরকার ফেডারেশনকে আরও সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি করপোরেট পৃষ্ঠপোষক আকৃষ্ট করতে একটি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

প্রিন্স বলেন, “ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য আমরা এক বছরের একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনাও তৈরি করছি।”

প্রায় সাড়ে তিন বছর বিরতির পর ঘরোয়া প্রতিযোগিতা পুনরুজ্জীবিত করাও ফেডারেশনের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।

তিনি বলেন, “গত ৮ নভেম্বর প্রথম বিভাগ লিগ শেষ হয়েছে। আগামী মাসে দ্বিতীয় বিভাগ প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।

“মে মাসে খেলোয়াড় দলবদলের পর জুনে প্রিমিয়ার বিভাগ লিগ আয়োজনের প্রাথমিক সূচি নির্ধারণ করা হয়েছে।”

তবে শীর্ষ ঘরোয়া প্রতিযোগিতা শুরুর আগে নেশন্স কাপ ও দক্ষিণ এশীয় গেমসে জাতীয় দলের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

টেকসই খেলোয়াড় সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের উন্নয়নেও নজর দিচ্ছে ফেডারেশন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল কায়রোতে বিশ্বকাপে অংশ নেওয়ার কথা রয়েছে। দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশলের মূল ভিত্তি হবে অনূর্ধ্ব-২১ ও জাতীয় দল।

স্কুল পর্যায়ে হকি না থাকা এবং ঢাকার বাইরে সীমিত প্রতিযোগিতার কারণে প্রতিভা খুঁজে বের করার কাজ বাধাগ্রস্ত হয়েছে। আগামী বছর হকি অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারের ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে। এই কর্মসূচিকে কাজে লাগিয়ে তরুণ প্রতিভা খুঁজে বের করার আশা করছে ফেডারেশন।

বয়সভিত্তিক দলের জন্য বিদেশি কোচ নিয়োগের বিষয়টিও বিবেচনা করছে তারা। গত চার-পাঁচ বছর ধরে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করা মালয়েশীয় কোচ গোপির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রিমিয়ার বিভাগ প্রতিযোগিতার পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি লিগ চালুর পরিকল্পনাও রয়েছে ফেডারেশনের। এর মাধ্যমে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা এবং খেলোয়াড়দের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোই লক্ষ্য।

অলিম্পিক বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে আগামী বছরের নভেম্বর বা ডিসেম্বরে ঢাকায় একটি আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে।

তবে এই পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করছে জাতীয় হকি স্টেডিয়ামের কৃত্রিম টার্ফ পরিবর্তনের ওপর। টার্ফটির কার্যক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য এটি আর উপযুক্ত নয়।

ফেডারেশন আশা করছে, শিগগিরই নতুন টার্ফ স্থাপনের কাজ শুরু হবে। এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় সংস্কারের কথা জানানো হয়েছে।

ঘরোয়া হকিতে বছরের পর বছর স্থবিরতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশাবাদী ফেডারেশন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে নানাবাড়িতে বেড়াতে এসে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


পিরোজপুরে নানাবাড়িতে বেড়াতে এসে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

পিরোজপুরের জিয়ানগরে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আবির (১১) নামে একটি শিশু। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের বালিপাড়া-জিয়ানগর সড়কের গোডাউন এলাকায় মোল্লা বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহত আবির ইন্দুরকানী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। দুর্ঘটনায় আহত অন্যরা হলেন মরিয়ম (৩), নহা (১১) এবং অটোরিকশাচালক মামুন শেখ (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবির রাস্তা পার হওয়ার সময় দৌড়াচ্ছিল এবং এ সময় অপর দিক থেকে আসা একটি অটোরিকশার চাপায় তার মৃত্যু ঘটে। এই ঘটনায় গাড়িতে থাকা ড্রাইভারসহ তিনজন যাত্রী আহত হন।

পুলিশের তথ্য মতে, আবির সম্প্রতি মায়ের সঙ্গে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে সে নানাবাড়ির সামনে সমবয়সী দুই শিশুর সঙ্গে খেলছিল। খেলার এক পর্যায়ে বাড়ির সামনের সড়কে দৌড়ালে বালিপাড়া থেকে জিয়ানগরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি উল্টে গিয়ে এর যাত্রীরাও আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়ানগর থানার ওসি মহব্বত খান জানিয়েছেন, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে রিভলবার-গুলিসহ যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে রিভলবার-গুলিসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, একটি খালি খোসা ও চাবুকসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ক্যাম্প-১৭ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম জাবেদ হোসেন (২৭)। তিনি ক্যাম্প-১৭-জোরহমানের বাসিন্দা।

এসআরবি-১৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২-এর হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক এবং একটি স্মার্টফোন।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তি এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৮৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৮৩

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : সারা দেশের বিভিন্ন স্থানে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু ঘটেছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত করা হয়েছে।

সন্দেহজনক হামে মারা যাওয়া নয়জনের মধ্যে ঢাকা ও সিলেটে ৩ জন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে মৃত্যুবরণ করেছেন।

নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ২৫ জন রয়েছে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৩৯ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী সংখ্যা ২৬ হাজার ৩০০ জন। এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন সন্দেহজনক হাম রোগী। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%