ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ


বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ফরিদপুরের সদরপুরের একটি ঘটনায় গভীর রাতে বাড়ি থেকে একটি স্কুল ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ওই স্কুলছাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের বাসিন্দা ৮ম শ্রেণির পড়ুয়া ওই স্কুল ছাত্রী (১৫) গতকাল বৃহস্পতিবার গভীর রাতে প্রতিবেশী কতিপয় বখাটে যুবক মেয়েটির মা বাড়িতে না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এবং স্কুল ছাত্রীটি তুলে নিয়ে যায়। এরপর পাশের একটি নির্জন স্থানে নিয়ে তাকে গণধর্ষণ করা হয়। পরে একটি অসুস্থ অবস্থায় স্কুল ছাত্রিটিকে বাড়ির পাশে ফেলে রেখে তারা পালিয়ে যায়। স্থানীয়রা রাতেই তাকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে আজ বৃহস্পতিবার দুুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ভুক্তভোগী স্কুল ছাত্রীর খালা বলেন, "গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে আমার দুই ভাগ্নি ছিল। ওর মা ও অন্যান্যরা বাড়িতে উপস্থিত ছিল না। আমার দুই ভাগ্নি দুই রুমে বসেছিল। রাত ১টার দিকে প্রতিবেশী এক যুবক জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর দরজা খুলে দিলে আরও কয়েক যুবক ঘরে প্রবেশ করে। এরপর জোড়পূর্বক আমার ভাগ্নিকে তারা তুলে নিয়ে যায় এবং পরে তারা আমার ভাগ্নির ওপর নির্যাতন করে। যখন ভাগ্নি জ্ঞান হারিয়ে ফেলল তখন তারা তাকে অসুস্থ অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আজ সকালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।"

তিনি আরও বলেন, 'যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কয়েকজনকে আমার ভাগ্নি চিনেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হচ্ছে।'

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল আল মামুন শাহ জানান, 'অভিযোগ পেয়েছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।'

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত সিরিজ সফল করতে সরকারি সহযোগিতা চায় বিসিবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


ভারত সিরিজ সফল করতে সরকারি সহযোগিতা চায় বিসিবি

আগামী মাসে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। মূলত ২০২৪ সালের আগস্টে এই সিরিজ হওয়ার পরিকল্পনা থাকলেও দুই বোর্ডের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণে এই সিরিজটি দুই দফায় দুই বছর পিছিয়ে গেছে। বাংলাদেশে সরকার এবং ক্রিকেট বোর্ডে পরিবর্তন এলেও ভারত সিরিজ নিয়ে এখনও অনিশ্চয়তা বিদ্যমান। এই অনিশ্চয়তা দূর করার জন্য এবার সরকারের সাহায্য চেয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

পূর্বের বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজের কাছে এই বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন তামিম। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানাননি বিসিবি সভাপতি।

জানা গেছে, সিরিজ সংক্রান্ত বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও চূড়ান্ত ও আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা না পাওয়ায় সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিসিবি।

এর আগে ২৯ জুলাই এক বক্তব্যে বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন, তবে আশঙ্কার বিষয়টি স্পষ্ট করেছেন। তার মতে, এই বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই। কিছু বিষয় সরকারের তরফ থেকে তদারকি করা প্রয়োজন।

মূলত ২০২৪ সালে এই সিরিজটি আয়োজনের কথা থাকলেও বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালেও সিরিজটির আয়োজন অনিশ্চিত থেকে যায়। কিন্তু সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ধারায় এই সিরিজ মাঠে গড়ানোর নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রিকেট ও আন্তর্জাতিক সম্পর্ক সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এছাড়া, ২৯ জুলাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতে নিযুক্ত নতুন হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জানান, ঢাকা ও নতুন দিল্লি পারস্পরিক স্বার্থ এবং সমতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছে। কূটনৈতিক সম্পর্কের এই ইতিবাচক পরিবর্তনের সময়েই ক্রিকেট বোর্ড সরকারের সঙ্গে বৈঠক করেছে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণের বিষয়টি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার বিরুদ্ধে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


বাবার বিরুদ্ধে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া এলাকায় পারিবারিক কলহের কারণে লুৎফর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার ছেলে নাইম ইসলাম ইয়ামিনকে (২০) শ্বাসরোধে হত্যা করার। ঘটনা ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা পলাতক অবস্থায় রয়েছেন। তবে পুলিশ নিহতের সৎ মা বানু খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাইমের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তিনি জয়পুরহাট শহরের সাগরপাড়া এলাকায় বাবা ও সৎ মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় অবস্থান করতেন। সম্প্রতি তিনি কিস্তিতে একটি স্মার্টফোন কিনেছিলেন। গত ২৯ জুলাই, সেই ফোনের কিস্তির টাকা পরিশোধের বিষয়ে বাবার সঙ্গে তার গম্ভীর বাগ্‌বিতণ্ডা হয়। ওই সময় লুৎফর রহমান তাকে মারধর করেন।

পারিবারিক এই বিরোধের জেরে বৃহস্পতিবার রাতের কোনও এক সময়, লুৎফর রহমান তার ছেলে নাইমকে শ্বাসরোধে হত্যা করার অপরাধে অভিযুক্ত হয়েছেন। পরে তিনি মরদেহটি ঘরের ভেতর রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যান।

শুক্রবার দুপুরে প্রতিবেশীরা বিষয়টি শনাক্ত করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, পারিবারিক কলহ ও কিস্তির টাকা নিয়ে বিরোধের কারণে বাবাই ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছেন, এই ধারণা প্রাথমিক তদন্তে পাওয়া যাচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা লুৎফর রহমান পলাতক। তবে পুলিশ, নিহতের সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা স্ত্রীর বিরুদ্ধে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা স্ত্রীর বিরুদ্ধে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার

রাজশাহী, ৩১ জুলাই, ২০২৬ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ব্যক্তির নাম পলাশ চৌধুরী (৪৮), তিনি নগরের মালোপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল আজ শুক্রবার (৩১ জুলাই) ভোরের সময় রাজশাহী নগরের রাণীবাজারের ভাড়া বাসা থেকে পলাশ চৌধুরীকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, পলাশকে তদন্তের আওতায় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ মামলার বাদীর নাম নুর মোহম্মদ (৩০), যিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি গত ১ জুলাই বিকেলে ফেসবুকে দেখতে পান যে, কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীর নামে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

এ ঘটনার পর, পলাশ ছাড়াও ২ জুলাই রাজধানীর গুলশান থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে নাম উল্লেখ না করে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, এসব পোস্ট পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়। পাশাপাশি তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানির শিকার এবং ব্ল্যাকমেইলের মুখে পড়েন।

ওই মামলার পর গুলশান থানা পুলিশ চারজনকে গ্রেফতার করে। মামলার তদন্তের ধারাবাহিকতায় পলাশ চৌধুরীকেও গ্রেফতার করা হলো। র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

আবহাওয়া অধিদপ্তর জানালো যে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে, দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দেওয়া হয়। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দমকা হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বিভিন্ন অঞ্চলে।

এদিকে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের সৈয়দপুরে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঢাকায় শুক্রবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে সকাল ৫টা ২৮ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%