প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের সদরপুরের একটি ঘটনায় গভীর রাতে বাড়ি থেকে একটি স্কুল ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ওই স্কুলছাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের বাসিন্দা ৮ম শ্রেণির পড়ুয়া ওই স্কুল ছাত্রী (১৫) গতকাল বৃহস্পতিবার গভীর রাতে প্রতিবেশী কতিপয় বখাটে যুবক মেয়েটির মা বাড়িতে না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এবং স্কুল ছাত্রীটি তুলে নিয়ে যায়। এরপর পাশের একটি নির্জন স্থানে নিয়ে তাকে গণধর্ষণ করা হয়। পরে একটি অসুস্থ অবস্থায় স্কুল ছাত্রিটিকে বাড়ির পাশে ফেলে রেখে তারা পালিয়ে যায়। স্থানীয়রা রাতেই তাকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে আজ বৃহস্পতিবার দুুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।
ভুক্তভোগী স্কুল ছাত্রীর খালা বলেন, "গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে আমার দুই ভাগ্নি ছিল। ওর মা ও অন্যান্যরা বাড়িতে উপস্থিত ছিল না। আমার দুই ভাগ্নি দুই রুমে বসেছিল। রাত ১টার দিকে প্রতিবেশী এক যুবক জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর দরজা খুলে দিলে আরও কয়েক যুবক ঘরে প্রবেশ করে। এরপর জোড়পূর্বক আমার ভাগ্নিকে তারা তুলে নিয়ে যায় এবং পরে তারা আমার ভাগ্নির ওপর নির্যাতন করে। যখন ভাগ্নি জ্ঞান হারিয়ে ফেলল তখন তারা তাকে অসুস্থ অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আজ সকালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।"
তিনি আরও বলেন, 'যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কয়েকজনকে আমার ভাগ্নি চিনেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হচ্ছে।'
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল আল মামুন শাহ জানান, 'অভিযোগ পেয়েছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন