বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০২:০০ পি.এম
পাকিস্তান দাবি করেছে যে, আফগানিস্তানে সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালিয়ে অন্তত ২২ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, অপারেশন গজব লিল-হক-এর আওতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি স্থানে সন্ত্রাসী ক্যাম্প ও আস্তানায় হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল ফিতনা আল-খাওয়ারিজ, ফিতনা আল-হিন্দুস্তান এবং তাদের সহযোগীরা।
পাকিস্তান সরকারের দাবি, হামলায় সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং প্রাথমিক হিসাবে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। পাশাপাশি, আস্তানাগুলোতে মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয় আরও জানায়, আফগানিস্তান থেকে পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হচ্ছে। তবে ইসলামাবাদ দাবি করেছে যে, হামলায় বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল।
২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফিরে আসার পর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে আন্তসীমান্ত সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়ে যাওয়ার অভিযোগ করেছে ইসলামাবাদ। পাকিস্তান কাবুলকে তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। যদিও আফগান কর্তৃপক্ষ পাকিস্তানের এই অভিযোগগুলো অস্বীকার করে আসছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান অপারেশন গজব লিল-হক শুরু করে। দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার পর ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি হলেও জঙ্গি গোষ্ঠীগুলোর কার্যকলাপ নিয়ে এখনো দুই দেশের মধ্যে বিরোধ বিদ্যমান। সূত্র: জিও নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এশিয়ান গেমসের সেমিফাইনালে ৬ উইকেটে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে বাংলাদেশের সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে। পাকিস্তান ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়লাভ করে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। পরে দুই দলের ইনিংস ১৩ ওভারে সীমাবদ্ধ করা হয়।
বাংলাদেশের ব্যাটিং শুরু থেকেই চাপের মধ্যে ছিল। দলীয় ১৭ রানে তানজিদ হাসান ৭ রান করে আরাফাত মিনহাসের বলে শাহিবজাদা ফারহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর অধিনায়ক লিটন দাসও ২ রান করে সাইম আইয়ুবের বলে বোল্ড হন।
আরাফাত মিনহাসের বলে ১ রান করে আউট হন পারভেজ হোসেন ইমন। এরপর সাইফ হাসান ১৯ রান করে সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লিউ হন, ফলে ৫০ রানের আগেই বাংলাদেশ চার উইকেট হারায়।
পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তাদের জুটিতে বড় সংগ্রহের আশা দেখা দেয়। তবে ২৫ বলে ৪২ রান করে হৃদয় ফিরে গেলে জুটি ভেঙে যায়। পরে ১১ রান করা মোসাদ্দেককেও ফেরান মুকিম। ফলে ৯৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে শেখ মেহেদী ও রিশাদ হোসেনের ব্যাটে ১১১ রান পর্যন্ত পৌঁছায় দল। ইনিংসের শেষ বলে রানআউট হন শেখ মেহেদী।
লক্ষ্য তাড়ায় পাকিস্তানকে শুরুতেই চাপে ফেলে বাংলাদেশ। প্রথম ওভারে মেহেদীর বলে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ১ রান করে ফিরে যান শাহিবজাদা ফারহান। দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের বলে ১৫ রান করে আউট হন মাজ সাদাকাত।
চতুর্থ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ১২ বলে ২১ রান করে সাইম আইয়ুবও ক্যাচ দেন। এরপর সপ্তম ওভারে ১৪ রান করে আউট হন উসমান খান। ফলে পাকিস্তানের চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ম্যাচে ভালো অবস্থানে ছিল।
তবে দশম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায়। মুস্তাফিজের এক ওভারে পাঁচটি বাউন্ডারিতে ২৩ রান তুলে নেয় পাকিস্তান। দুই ওভারে ৪১ রান দিয়ে চাপের মধ্যে পড়ে যান এই বাঁহাতি পেসার।
শেষ পর্যন্ত আব্দুল সামাদের ১৫ বলে অপরাজিত ৩০ রানের ঝোড়ো ইনিংসে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এ হারের মধ্য দিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনাল থেকেই বাংলাদেশের বিদায় হলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশে আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের ফলে বাংলা কিউআরভিত্তিক লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
গত ৯০ দিনে বাংলা কিউআর লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের অর্থমূল্য প্রায় ৫ গুণ বেড়েছে। আগামী ১ নভেম্বর থেকে পারসন-টু-পারসন (পিটুপি) লেনদেন চালু হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান এই তথ্য তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমানে ব্যাংক ও মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকরা মোবাইল অ্যাপ ব্যবহার করে দেশের প্রায় ৩৯ লাখ মার্চেন্টের কাছে বাংলা কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধের সুযোগ পাচ্ছেন।
২০২৬ সালের জুনে দৈনিক গড়ে ১ লাখ বাংলা কিউআর পেমেন্ট সম্পন্ন হতো, যার অর্থমূল্য ছিল গড়ে ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে দৈনিক গড়ে প্রায় সাড়ে ৩ লাখ বাংলা কিউআর পেমেন্ট হচ্ছে, যার অর্থমূল্য প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশীয় বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে ১ জুলাই থেকে সব ধরনের প্রোপ্রাইটারি কিউআরের স্থলে বাংলা কিউআর প্রতিস্থাপন করা হয়েছে। একই সঙ্গে বাংলা কিউআর লেনদেনের পারফরম্যান্স, প্রচার ও মূল্য নির্ধারণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এছাড়া আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট গ্রহণে মার্চেন্টদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট মার্চেন্ট হিসাবে অর্থ তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে। একই সময় থেকে বাংলা কিউআর পেমেন্টে অধিগ্রহণকারী প্রতিষ্ঠানের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) সর্বোচ্চ ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের ইন্টারচেঞ্জ রিইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করা হয়েছে। এর ফলে বাজার পর্যায়ে বাংলা কিউআর পেমেন্টের খরচ কমবে।
এদিকে, সেপ্টেম্বর মাসে বাংলা কিউআরের মাধ্যমে গড় লেনদেনের পরিমাণ বেড়ে ৪ হাজার ১০১ টাকায় উন্নীত হয়েছে, যা জুনে ছিল ২ হাজার ৮০০ টাকা।
আরিফ হোসাইন খান বলেন, আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পারসন-টু-পারসন (পিটুপি) লেনদেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর স্ক্যান করে অথবা সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ছবি আপলোড করে অর্থ স্থানান্তর করতে পারবেন।
গ্রাহকের আস্থা বাড়াতে ব্যর্থ বাংলা কিউআর লেনদেনের অর্থ দ্রুততম সময়ে ফেরতের ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির জন্য ২৭ সেপ্টেম্বর পৃথক গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিটি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ৭ অক্টোবরের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: ব্রাঞ্চ অপারেশন্স ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যাংকের নীতিমালা, নিয়ন্ত্রণমূলক আইন ও নির্দেশিকা অনুযায়ী সমস্ত কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, সিলেট
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান বোলার খুঁজে বের করার উদ্দেশ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর বিভাগীয় ট্রায়াল কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে সিলেট ও বরিশাল বিভাগের ট্রায়াল সম্পন্ন হয়েছে।
খুলনা বিভাগের ট্রায়াল বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে। আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই কার্যক্রমে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।
বরিশাল বিভাগের ট্রায়াল থেকে ছয়জন বোলার নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগের ট্রায়ালে ১৫ জন বোলার নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে একজন নারী ক্রিকেটারও রয়েছেন। সিলেট পর্বে অংশ নেওয়া পেসারদের মধ্যে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের রেকর্ড ১৩২ কিলোমিটার ঘণ্টায় হয়েছে।
রবি বোলার হান্টে নারী ও পুরুষ—উভয় ক্রিকেটারের অংশগ্রহণের সুযোগ রয়েছে। এবারের আয়োজনের মাধ্যমে পেসার ও স্পিনার—দুই ধরনের বোলারকেই একই প্ল্যাটফর্মে যাচাই করা হচ্ছে। এর আগে রবি আলাদাভাবে ফাস্ট বোলার ও স্পিনার হান্ট আয়োজন করেছিল।
নিবন্ধনের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের বাইরে রংপুর ও সিলেট বিভাগ থেকে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। সিলেট ও বরিশালের পর খুলনা বিভাগের ট্রায়ালও স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
সিলেট থেকে শুরু হওয়া এবারের ট্রায়াল কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সাতটি বিভাগে অনুষ্ঠিত হবে। পুরো কার্যক্রমে মোট আটটি মাঠ ব্যবহার করা হবে। খুলনার একই ভেন্যুতে বরিশাল ও খুলনা বিভাগের ট্রায়াল অনুষ্ঠিত হবে। ঢাকায় মিরপুর ও পূর্বাচলে দুটি পৃথক ট্রায়াল আয়োজন করা হবে।
২০১৬ সালের ‘রবি ফাস্ট বোলার হান্ট’ থেকে উঠে আসেন পেসার ইবাদত হোসেন, যিনি পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০১৭ সালের ‘রবি স্পিনার হান্ট’ থেকে উঠে আসেন রিশাদ হোসেন, যিনি জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন।
এবার পেসার ও স্পিনার—দুই ধরনের বোলারকে একসঙ্গে খোঁজার লক্ষ্যেই আয়োজনটির নামকরণ করা হয়েছে ‘রবি বোলার হান্ট’। দেশজুড়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণ বোলারদের খুঁজে বের করে তাদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ করে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ