ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সিটি ব্যাংক ঢাকাসহ ৬ জেলায় নিয়োগ দেবে, লাগবে যে যোগ্যতা


সিটি ব্যাংক ঢাকাসহ ৬ জেলায় নিয়োগ দেবে, লাগবে যে যোগ্যতা

সিটি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ৭ অক্টোবরের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: ব্রাঞ্চ অপারেশন্স ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন: চাকরির সাক্ষাৎকারে নারীর কাছে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ব্যাংকের নীতিমালা, নিয়ন্ত্রণমূলক আইন ও নির্দেশিকা অনুযায়ী সমস্ত কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, সিলেট

আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরির সুযোগ, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: আকিজ বেকারসে চাকরির সুযোগ, গাজীপুরের টঙ্গীতে কর্মস্থল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট-বরিশালের পর খুলনায় আজ শুরু হচ্ছে রবি বোলার হান্টের ট্রায়াল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


সিলেট-বরিশালের পর খুলনায় আজ শুরু হচ্ছে রবি বোলার হান্টের ট্রায়াল

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান বোলার খুঁজে বের করার উদ্দেশ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর বিভাগীয় ট্রায়াল কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে সিলেট ও বরিশাল বিভাগের ট্রায়াল সম্পন্ন হয়েছে।

খুলনা বিভাগের ট্রায়াল বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে। আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই কার্যক্রমে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।

বরিশাল বিভাগের ট্রায়াল থেকে ছয়জন বোলার নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগের ট্রায়ালে ১৫ জন বোলার নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে একজন নারী ক্রিকেটারও রয়েছেন। সিলেট পর্বে অংশ নেওয়া পেসারদের মধ্যে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের রেকর্ড ১৩২ কিলোমিটার ঘণ্টায় হয়েছে।

রবি বোলার হান্টে নারী ও পুরুষ—উভয় ক্রিকেটারের অংশগ্রহণের সুযোগ রয়েছে। এবারের আয়োজনের মাধ্যমে পেসার ও স্পিনার—দুই ধরনের বোলারকেই একই প্ল্যাটফর্মে যাচাই করা হচ্ছে। এর আগে রবি আলাদাভাবে ফাস্ট বোলার ও স্পিনার হান্ট আয়োজন করেছিল।

নিবন্ধনের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের বাইরে রংপুর ও সিলেট বিভাগ থেকে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। সিলেট ও বরিশালের পর খুলনা বিভাগের ট্রায়ালও স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

সিলেট থেকে শুরু হওয়া এবারের ট্রায়াল কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সাতটি বিভাগে অনুষ্ঠিত হবে। পুরো কার্যক্রমে মোট আটটি মাঠ ব্যবহার করা হবে। খুলনার একই ভেন্যুতে বরিশাল ও খুলনা বিভাগের ট্রায়াল অনুষ্ঠিত হবে। ঢাকায় মিরপুর ও পূর্বাচলে দুটি পৃথক ট্রায়াল আয়োজন করা হবে।

২০১৬ সালের ‘রবি ফাস্ট বোলার হান্ট’ থেকে উঠে আসেন পেসার ইবাদত হোসেন, যিনি পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০১৭ সালের ‘রবি স্পিনার হান্ট’ থেকে উঠে আসেন রিশাদ হোসেন, যিনি জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন।

এবার পেসার ও স্পিনার—দুই ধরনের বোলারকে একসঙ্গে খোঁজার লক্ষ্যেই আয়োজনটির নামকরণ করা হয়েছে ‘রবি বোলার হান্ট’। দেশজুড়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণ বোলারদের খুঁজে বের করে তাদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ করে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা ইতোমধ্যেই দৃশ্যমান’ বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


‘প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা ইতোমধ্যেই দৃশ্যমান’ বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দেশের উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তা ইতোমধ্যেই জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই তথ্য জানান।

নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম. এ হান্নান।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন, কিন্তু বিরোধীদল আবারও দেশের জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে। তাই তিনি দেশের জনগণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান, যাতে তারা সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় আস্থা রাখতে পারে।

তিনি বলেন, ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ, এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন।

অনুষ্ঠানের শেষে স্থানীয় স্কুল, মাদরাসা ও কলেজসহ ১২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কয়ার গ্রুপে চাকরির জন্য বয়স ৪০ হলেও আবেদন করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


স্কয়ার গ্রুপে চাকরির জন্য বয়স ৪০ হলেও আবেদন করা যাবে

স্কয়ার টেক্সটাইলস পিএলসি, যা স্কয়ার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: সুইং টেকনিক্যাল ম্যানেজার (ওভেন গার্মেন্ট)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিংয়ে কাজের দক্ষতা রয়েছে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

কর্মস্থল: ময়মনসিংহ (ভালুকা)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের নিয়ম: আবেদন করতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সিনেটে ডাটা সেন্টারের বিদ্যুৎ বিল আটকাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


যুক্তরাষ্ট্রের সিনেটে ডাটা সেন্টারের বিদ্যুৎ বিল আটকাল

যুক্তরাষ্ট্রের সিনেটে একটি বিল আটকে দেওয়া হয়েছে, যা ডাটা সেন্টারের বিদ্যুৎ খরচের বোঝা সাধারণ মানুষের ওপর না দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রিপাবলিকানদের উদ্যোগে প্রস্তাবটি এগিয়ে নেওয়ার পক্ষে ৫৭ জন ভোট দিলেও ৪৩ জন বিপক্ষে ভোট দেন। ফলে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় বিলটি আর এগোয়নি।

‘দরদাতা সুরক্ষা আইন’ নামক বিলটির উদ্দেশ্য ছিল ডাটা সেন্টারের জন্য নতুন বিদ্যুৎ অবকাঠামোর খরচ সাধারণ গ্রাহকের ওপর চাপানো না হয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর চাপানোর ব্যবস্থা করা। তবে এতে অঙ্গরাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রকদের শুধুমাত্র এ ধরনের খরচ প্রতিষ্ঠানগুলোর ওপর চাপানোর নিয়ম বিবেচনা করতে বলা হয়েছে, বাধ্যতামূলকভাবে কার্যকর করার কথা বলা হয়নি।

ডেমোক্র্যাটরা এই বিষয়টিকে বিলটির বিরোধিতার প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন। সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার মন্তব্য করেন, সাধারণ মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও ডাটা সেন্টার নিয়ে কার্যকর নিয়ন্ত্রণ চাইছেন। কিন্তু রিপাবলিকানদের আনা বিলটি তার ভাষায় কেবল একটি বার্তামূলক উদ্যোগ, যেখানে সুরক্ষার বিষয়টি ঐচ্ছিক রাখা হয়েছে।

শুমার আরও বলেন, বিলটিতে কোনো প্রতিষ্ঠানকে নিয়ম মেনে চলতে বাধ্য করা হয়নি। ডেমোক্র্যাটদের দাবি, ডাটা সেন্টারের কারণে বিদ্যুতের অতিরিক্ত খরচ হলে সেই ব্যয় প্রতিষ্ঠানগুলোকেই বহন করতে হবে।

এর আগে চলতি মাসে প্রতিনিধি পরিষদে বিলটি ব্যাপক দ্বিদলীয় সমর্থন পায়। ৪২০ ভোটের মধ্যে ৪১৭ জন এর পক্ষে এবং মাত্র তিনজন বিপক্ষে ভোট দেন। এরপর বিলটি সিনেটে পাঠানো হয়।

সিনেটর জন হাস্টেড বিলটি এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছিলেন। এর আগে তিনি সর্বসম্মত সম্মতির মাধ্যমে বিলটি পাস করানোর চেষ্টা করেছিলেন। ওই পদ্ধতিতে একজন সদস্য আপত্তি জানালেই প্রস্তাব আটকে দেওয়া যায়। নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট সিনেটর মার্টিন হাইনরিশ তখন বিলটির পরিবর্তে নিজের একটি প্রস্তাব পাসের আহ্বান জানান। তার দাবি ছিল, ডাটা সেন্টারের বিদ্যুৎ খরচ কমাতে আরও কঠোর ব্যবস্থা প্রয়োজন।

হাইনরিশ বলেন, কেবল বার্তা দেওয়ার জন্য নয়, কংগ্রেসকে কার্যকর আইন করতে হবে। তার মতে, ডাটা সেন্টারের বিদ্যুৎ খরচের পাশাপাশি পানি ব্যবহার, বায়ুদূষণ ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর প্রভাবের বিষয়ও বিবেচনায় নেওয়া দরকার।

এদিকে, যুক্তরাষ্ট্রজুড়ে ডাটা সেন্টার নির্মাণ নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্কও বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত সম্প্রসারণের জন্য এসব কেন্দ্রের বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হওয়ায় সেগুলোর কারণে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল বাড়তে পারে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

বুধবারের (৩০ সেপ্টেম্বর) ভোটটি অনুষ্ঠিত হয় মধ্যবর্তী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে। এ সময় সিনেট সদস্যরা নির্বাচনী প্রচারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একই দিনে কংগ্রেস সদস্যদের শেয়ার কেনাবেচা সীমিত করার আরেকটি প্রস্তাবও ডেমোক্র্যাটরা আটকে দেন।

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%