ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পুত্রবধূকে চাকরি না দেওয়ায় রাজশাহীর স্কুলে শ্বশুরের কলাগাছ রোপণ


পুত্রবধূকে চাকরি না দেওয়ায় রাজশাহীর স্কুলে শ্বশুরের কলাগাছ রোপণ

রাজশাহীর পুঠিয়ায় একটি বিদ্যালয়ের মাঠে কলাগাছের চারা রোপণ এবং প্রধান ফটকে বাঁশের বেড়া দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটে বিদ্যালয়ের দাতা সদস্য আজাদ আলীর বিরুদ্ধে, যিনি ছেলে ও পুত্রবধূকে চাকরি না দেওয়ার এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অভিযোগে এই কর্মকাণ্ডে লিপ্ত হন।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুলে এই ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আজাদ আলী লোকজন নিয়ে এসে এসব কাজ করেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে ‘মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশে প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। ব্যবস্থাপনা কমিটির সভায় ‘ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল’ নাম নির্ধারণ করা হয়। উল্লেখ্য, সংশ্লিষ্ট রেজল্যুশনে আজাদ আলী নিজেই এ নাম প্রস্তাব করেছিলেন।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠানটি অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি পায়। বর্তমানে প্রাথমিক পর্যায়ের পাশাপাশি ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাঠদান চলছে। প্রতিষ্ঠানটির উচ্চতর শ্রেণিতে পাঠদানের অনুমোদন নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা অভিযোগ করেন, শনিবার সকাল ১১টার দিকে আজাদ আলী লোকজন নিয়ে বিদ্যালয়ে এসে শিক্ষকদের কার্যালয়ের আগের তালার ওপর নতুন একটি তালা লাগান। এরপর প্রধান ফটকে বাঁশের বেড়া দেওয়া হয় এবং বিদ্যালয়ের মাঠে সারি করে কলাগাছের চারা রোপণ করা হয়।

অন্যদিকে, আজাদ আলী দাবি করেছেন, তিনি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে জমি দান করেছিলেন। সেখানে তার ছেলে ও পুত্রবধূকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল। কিন্তু তার দেওয়া শর্ত অনুযায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এবং পুত্রবধূকেও চাকরি দেওয়া হয়নি। এজন্য তিনি বিদ্যালয়ে তালা লাগানো ও মাঠে কলাগাছ রোপণের পদক্ষেপ নিয়েছেন বলে জানান।

প্রধান শিক্ষক সেলিম রেজা আরও বলেন, আজাদ আলী প্রথমে নিঃশর্তভাবে জমি দান করেছিলেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণের পর জমি রেজিস্ট্রির সময় তিনি ছেলে ও পুত্রবধূর চাকরির দাবি করেন। তার পুত্রবধূকে প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু চাকরিরত অবস্থায় তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর

তিনি আরও জানান, পরবর্তী সময়ে আজাদ আলীর ছেলে ও তার দ্বিতীয় স্ত্রীর চাকরির বিষয়ে ব্যবস্থাপনা কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ-সংক্রান্ত রেজল্যুশনও রয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে, প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অভিযোগে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর রাজশাহীর আদালতে মামলা করেন আজাদ আলী। তার অভিযোগ, যে নামে প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তিনি জমি দিয়েছিলেন, সে নামে প্রতিষ্ঠান গড়ে তোলা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মামলাটি বর্তমানে চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন মোহাম্মদ সাইফউদ্দিন, ফেসবুকে শেয়ার করলেন সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন মোহাম্মদ সাইফউদ্দিন, ফেসবুকে শেয়ার করলেন সুখবর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন। গতকাল রাত সাড়ে ৯টায় তার ঘরে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান।

টাইগার অলরাউন্ডার রোববার (৪ অক্টোবর) নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই সুখবরটি শেয়ার করেছেন।

পোস্টের ক্যাপশনে সাইফউদ্দিন উল্লেখ করেছেন, "আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন।"

এর আগে, সাইফউদ্দিন ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন। ২০২৩ সালের মার্চ মাসে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসেন এই ক্রিকেটার। তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

এদিকে, আপাতত মাঠের বাইরে রয়েছেন সাইফউদ্দিন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে তিনি এশিয়ান গেমসে খেলতে পারেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলাম

বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলাম যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। নারী রোগীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে এবং আইনি প্রক্রিয়া এড়াতে তিনি পালিয়ে গেছেন, এই কারণে মার্কিন তদন্ত সংস্থাটি তাকে খুঁজছে।

শনিবার (৩ অক্টোবর) এফবিআইয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলামের বিষয়ে এই তথ্য জানানো হয়।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে জাহিদুল ইসলামের বিরুদ্ধে এক নারী রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। চিকিৎসা দেওয়ার সময় ওই নারীকে অচেতন করার জন্য ওষুধ প্রয়োগ করে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়, এই অভিযোগে উল্লেখ রয়েছে।

এই ঘটনার পর রাজ্য পর্যায়ে মামলা হওয়ার পর জাহিদুল আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ১৯৯৭ সালের জুলাইয়ে পেনসিলভেনিয়ার পূর্বাঞ্চলীয় জেলা আদালত তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তখন থেকেই এফবিআই তাকে খুঁজছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাহিদুল ইসলামের জন্মতারিখ আনুমানিক ১৯৫৫ সালের ১ অক্টোবর। তার জাতীয়তা বাংলাদেশি। এফবিআইয়ের দেওয়া শারীরিক বর্ণনা অনুযায়ী, তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন প্রায় ১৬০ পাউন্ড। তার চুল কালো, চোখ বাদামি এবং তিনি চশমা ব্যবহার করতে পারেন।

এফবিআইয়ের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, জাহিদুল ইসলাম তার স্ত্রী, যিনি একজন চিকিৎসক, তার সঙ্গে ভ্রমণ করতে পারেন। কানাডার মন্ট্রিল ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে তার যোগাযোগ ও যাতায়াতের তথ্যও রয়েছে।

এফবিআই জাহিদুল ইসলামকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ এফবিআই কার্যালয় অথবা মার্কিন দূতাবাস কিংবা কনস্যুলেটে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্র্যাক সপ্তাহে ২ দিন ছুটিসহ চাকরি দিচ্ছে, আবেদন করতে পারবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


ব্র্যাক সপ্তাহে ২ দিন ছুটিসহ চাকরি দিচ্ছে, আবেদন করতে পারবেন যারা

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা ৮ অক্টোবরের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: ডেপুটি ম্যানেজার

বিভাগ: বাজেটিং অ্যান্ড রিপোর্টিং, পিএমপিসি, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার (সদর)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অনেক সুবিধা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় সাত সকালে বিএনপি নেতা ইকবাল শেখকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


খুলনায় সাত সকালে বিএনপি নেতা ইকবাল শেখকে গুলি

খুলনায় পারিবারিক কলহের কারণে সাবেক জামাই আবিরের গুলিতে আহত হয়েছেন ইকবাল শেখ (৪৬) নামে এক বিএনপি নেতা।

এটি ঘটেছে রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে।

আহত ইকবাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে ডিভোর্স হয়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই রোববার সকালে ইকবাল শেখকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, পারিবারিক দ্বন্দের কারণে গুলিবর্ষণের এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%