ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় সাত সকালে বিএনপি নেতা ইকবাল শেখকে গুলি


খুলনায় সাত সকালে বিএনপি নেতা ইকবাল শেখকে গুলি

খুলনায় পারিবারিক কলহের কারণে সাবেক জামাই আবিরের গুলিতে আহত হয়েছেন ইকবাল শেখ (৪৬) নামে এক বিএনপি নেতা।

এটি ঘটেছে রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে।

আহত ইকবাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে ডিভোর্স হয়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই রোববার সকালে ইকবাল শেখকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, পারিবারিক দ্বন্দের কারণে গুলিবর্ষণের এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরি দিচ্ছে এসিআই, বয়স ২৮ হলেই আবেদন করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


চাকরি দিচ্ছে এসিআই, বয়স ২৮ হলেই আবেদন করা যাবে

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার

বিভাগ: বাল্ক কমোডিটিএস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যতম যোগ্যতা হিসেবে পণ্যের কার্যকারিতা, বাজারের চাহিদা এবং সম্ভাব্য উন্নয়ন সম্পর্ক ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর

কর্মস্থল: রংপুর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণী এরিন প্যাটারসনের তৈরি ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


তরুণী এরিন প্যাটারসনের তৈরি ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা

যুক্তরাষ্ট্রের এক তরুণী বিয়ের জন্য পাত্র খুঁজতে একটি নতুন পদ্ধতি গ্রহণ করেছেন। তিনি পরিবারের সদস্য, আত্মীয়স্বজন কিংবা ডেটিং অ্যাপের পরিবর্তে সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজতে তিন পাতার একটি গুগল ফর্ম তৈরি করেছেন। এই ফর্মটির নামকরণ করা হয়েছে ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’। ইতোমধ্যে এই ফর্মে জমা পড়েছে ২৪১টি আবেদন!

৩৬ বছর বয়সী এরিন প্যাটারসন, যিনি নর্থ ক্যারোলিনার শার্লটের বাসিন্দা, বেশ কিছুদিন ধরে জীবনসঙ্গী খুঁজছিলেন। বিভিন্ন প্রচেষ্টার পরেও মনের মতো কাউকে না পেয়ে তিনি প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন।

এরিনের তৈরি গুগল ফর্মে সম্ভাব্য পাত্রদের কাছে নাম, বয়স, ফোন নম্বর ও পেশার মতো মৌলিক তথ্য জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, জীবনযাপন, ভবিষ্যৎ পরিকল্পনা, বিয়ে, পরিবার ও সন্তান নেওয়ার বিষয়ে তাদের চিন্তাভাবনা জানতে চাওয়া হয়েছে। এমনকি ফর্মে একটি প্রশ্ন রাখা হয়েছে, যদি তারা কোনো একটি বিষয় নিয়ে টানা কয়েক ঘণ্টা আলোচনা করতে চান, তাহলে তারা কী নিয়ে আলোচনা করতে আগ্রহী।

সম্ভাব্য জীবনসঙ্গী নির্বাচনে এরিন নিজের পছন্দের বিষয়গুলোও স্পষ্ট করেছেন। তার শর্ত অনুযায়ী, পাত্রকে অবিবাহিত হতে হবে, বয়স ২৮ থেকে ৪৭ বছরের মধ্যে হতে হবে এবং খ্রিস্টান হতে হবে। বিয়ের পর সংসার করার পাশাপাশি সন্তান নেওয়ার ইচ্ছাও থাকতে হবে তার।

এরিন এমন একজন জীবনসঙ্গী খুঁজছেন, যিনি সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার। তিনি পছন্দের মানুষের সঙ্গে কফি কিংবা ডিনারে সময় কাটানো এবং দীর্ঘ কথোপকথনে আগ্রহী কাউকেই খুঁজছেন। অর্থাৎ, তার মূল লক্ষ্য হল বিয়ে করে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়া, নিছক ডেটিং নয়।

এই অভিনব উদ্যোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, গুগল ফর্মে এখন পর্যন্ত ২৪১টি আবেদন জমা পড়েছে। এছাড়া, এরিনের কাছে সরাসরি প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০টি বার্তাও এসেছে।

কিছু মানুষ তার উদ্যোগকে সাহসী ও বাস্তবসম্মত বলে প্রশংসা করছেন, আবার কেউ বিষয়টিকে মজার ছলে দেখছেন। কিছু মানুষ নিজেদের জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে এমন পদ্ধতি ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছেন।

প্রচলিত বিয়ের বায়োডাটার পরিবর্তে গুগল ফর্মে আবেদন নেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগে এরিন প্যাটারসন এখন আলোচনায় রয়েছেন। প্রযুক্তির এই ব্যবহার জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে তাকে কতটা সাহায্য করবে, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যান্টাসি কিংডম, বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


ফ্যান্টাসি কিংডম, বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’

বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ হিসেবে সম্মাননা অর্জন করেছে দেশের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ফ্যান্টাসি কিংডম, যা দেশের পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে।

৩ অক্টোবর ২০২৬, বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে বাংলাদেশের পর্যটন খাতে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব এম রাশেদুজ্জামান মিল্লাত এমপি-এর হাত থেকে ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ ক্যাটাগরিতে ফ্যান্টাসি কিংডমের পুরস্কার গ্রহণ করেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার জনাব অনুপ কুমার সরকার।

ফ্যান্টাসি কিংডম দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিনোদন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিবারকেন্দ্রিক বিনোদন, বিভিন্ন আকর্ষণীয় রাইড, অবকাশযাপনের সুযোগ এবং দর্শনার্থীদের জন্য আনন্দময় অভিজ্ঞতা তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অভ্যন্তরীণ পর্যটন বিকাশে অবদান রেখে চলেছে।

এই জাতীয় স্বীকৃতি ফ্যান্টাসি কিংডমের দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ অর্জন। এটি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট অংশীজন এবং ফ্যান্টাসি কিংডমের প্রতি আস্থাশীল অসংখ্য দর্শনার্থীর জন্যও একটি গর্বের বিষয়।

ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ মনে করে, এই অর্জন দেশের বিনোদন ও পর্যটন শিল্পে আরও উন্নত সেবা, নতুনত্ব এবং দর্শনার্থীবান্ধব উদ্যোগ গ্রহণে নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভবিষ্যতেও দর্শনার্থীদের জন্য মানসম্মত ও আনন্দময় বিনোদনের অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে অবদান রাখার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এর এই সম্মাননা ফ্যান্টাসি কিংডমের জন্য শুধু একটি পুরস্কার নয়; এটি দেশের বিনোদন ও পর্যটন খাতে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করলে ৪০ দিনের ইবাদত নষ্ট হয় না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করলে ৪০ দিনের ইবাদত নষ্ট হয় না

মসজিদে নামাজ আদায়ের সময় কখনো কখনো নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করার প্রয়োজন হতে পারে। যদি সামনে সুতরা থাকে, তবে তার বাইরে দিয়ে যাতায়াত করা সম্ভব। কিন্তু সুতরা না থাকলে কোথা দিয়ে যাওয়া যাবে এবং নামাজির সামনে দিয়ে গেলে কী শাস্তি—এ বিষয়ে অনেকের মধ্যে বিভিন্ন ধারণা বিদ্যমান।

বিশেষ করে, একটি প্রচলিত কথা হলো, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করলে নাকি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। বিভিন্ন মসজিদের দেয়ালেও কখনো কখনো এমন কথা লেখা দেখা যায়। তবে কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী, বিষয়টি আসলে এমন নয়।

নামাজির সামনে দিয়ে যাওয়ার বিষয়ে কঠোর সতর্কতা রয়েছে। নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা থেকে বিরত থাকতে হাদিসে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

আবু নাজর (রহ.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ
অর্থ: ‘নামাজির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত, এতে তার কী পরিণতি রয়েছে, তাহলে তার সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে ৪০ সময় দাঁড়িয়ে থাকাকেই সে উত্তম মনে করত।’

বর্ণনাকারী আবুন নাজর (রহ.) বলেন, ‘আমি জানি না, তিনি ৪০ দিন, ৪০ মাস নাকি ৪০ বছর বলেছেন।’

—সুনানে আবু দাউদ, হাদিস ৭০১

অর্থাৎ, হাদিসে ৪০-এর কথা বলা হলেও এটি ৪০ দিন, ৪০ মাস বা ৪০ বছর—কোনটি বোঝানো হয়েছে, তা নির্দিষ্ট নয়।

তাহলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়? নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা অবশ্যই গুরুতর নিষেধের বিষয়। তবে এ কারণে ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়—এমন কোনো বক্তব্য কোরআন বা নির্ভরযোগ্য হাদিসে নেই।

হাদিসে ৪০-এর কথা এসেছে অতিক্রমের ভয়াবহতা বোঝাতে; এটিকে ৪০ দিনের ইবাদত নষ্ট হওয়ার অর্থে নেওয়া ঠিক নয়।

নামাজের সামনে সুতরা রাখার নিয়ম

নামাজ আদায়কারীর জন্য সামনে সুতরা রাখা উত্তম। সুতরা হলো এমন কোনো বস্তু, যা নামাজির সামনে সীমারেখা হিসেবে থাকে। বল্লম, লাঠি, চেয়ার, টুল বা এ ধরনের কোনো বস্তু সুতরা হিসেবে ব্যবহার করা যায়।

আওন ইবনে আবু জুহাইফা (রহ.) তাঁর বাবার সূত্রে বর্ণনা করেন—
‘একবার দুপুরে আমাদের সামনে আল্লাহর রাসুল (সা.) এলেন। তাঁকে অজুর পানি দেওয়া হলো। তিনি অজু করে আমাদের নিয়ে জোহর ও আসরের নামাজ আদায় করলেন। তাঁর সামনে একটি বল্লম ছিল। এর বাইরে দিয়ে নারী ও গাধা চলাচল করছিল।’

—সহিহ বুখারি, হাদিস ৪৬৯

এ হাদিস থেকে নামাজের সময় সামনে সুতরা রাখার বিষয়টি স্পষ্ট হয়।

সুতরা না থাকলে কী করবেন?

নামাজির সামনে সুতরা না থাকলে তার একেবারে সামনে দিয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে। তবে মসজিদ অনেক বড় ও প্রশস্ত হলে এবং প্রয়োজন দেখা দিলে নামাজির সামনে থেকে দূরে, কয়েক কাতার সামনে দিয়ে যাতায়াতের সুযোগ রয়েছে—ফিকহের কিছু গ্রন্থে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।

আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
إِذَا وَضَعَ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ مِثْلَ مُؤَخِّرَةِ الرَّحْلِ فَلْيُصَلِّ، وَلَا يُبَالِي مَنْ مَرَّ وَرَاءَ ذَلِكَ
অর্থ: ‘তোমাদের কেউ যখন নিজের সামনে উটের পিঠের কাষ্ঠাসনের পেছনের অংশের মতো কিছু রাখে, তখন সে নামাজ আদায় করবে এবং এর বাইরে দিয়ে কেউ অতিক্রম করলে তাতে কোনো অসুবিধা নেই।’

—সুনানে ইবনে মাজাহ, হাদিস ৯৪০

সামনে থাকলে কীভাবে সরে যাবেন?

নামাজির একেবারে সামনে অবস্থান করার প্রয়োজন হলে সরাসরি সামনে দিয়ে না গিয়ে ডানে বা বামে সরে যাওয়া যায়। কারণ, সামনে থেকে সরে যাওয়া অতিক্রম করার মতো নয়।

আয়েশা (রা.) বলেন—

‘আমি নবী (সা.)-কে নামাজ পড়তে দেখেছি। আমি তাঁর ও কিবলার মাঝখানে খাটে শুয়ে থাকতাম। কোনো কোনো সময় আমার বাইরে যাওয়ার প্রয়োজন হতো। কিন্তু তাঁর সামনে দিয়ে যেতে আমি অপছন্দ করতাম। তাই আমি চুপিসারে সরে যেতাম।’

—সহিহ বুখারি, হাদিস ৫১১

সুতরাং, মসজিদে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অযথা যাতায়াত না করাই উচিত। একই সঙ্গে নামাজ আদায়কারীরও সম্ভব হলে সামনে সুতরা রাখা উচিত।

সবশেষে মনে রাখা দরকার, নামাজির সামনে দিয়ে যাওয়া গুরুতরভাবে নিষেধ করা হলেও এতে ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়—এমন কথা কোরআন-হাদিসে নেই। হাদিসে ‘৪০’ সংখ্যাটি এসেছে এ কাজের ভয়াবহতা বোঝাতে; ৪০ দিনের ইবাদত নষ্ট হওয়ার নির্দিষ্ট বিধান হিসেবে নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%