ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্গার সাজে রুমিন ফারহানার ‘সম্পাদিত ছবি’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার


দুর্গার সাজে রুমিন ফারহানার ‘সম্পাদিত ছবি’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বিষয়টি তার নজরে আসার পর তিনি নিজেই ছবিটি ফেসবুকে পুনরায় পোস্ট করে সবাইকে সতর্ক করেছেন।

তিনি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, ‘নিচের ছবিটি কেউ একজন তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বিভাজন আর ঘৃণা উসকে দিতে।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করার পাশাপাশি ধর্ম ও মানুষের আচরণ নিয়ে ২২টি বচনও তুলে ধরেছেন।

আরও পড়ুন: ‘মামলার রশিদ দেয় না পুলিশ’ অভিযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ অটোরিকশাচালকদের

এই সংসদ সদস্য পোস্টের শেষে ধর্মীয় সহনশীলতা নিয়ে মন্তব্য করেছেন।

রুমিন ফারহানার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

১. বলাৎকারে ধর্ম যায় না

২. ঘুষ খেলে ধর্ম যায় না

আরও পড়ুন: রুমিন ফারহানার সঙ্গে থানার ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, ‘আওয়ামী লীগের চোর’ বললেন তিনি

৩. শিশু ধর্ষন বা নির্যাতনে ধর্ম যায় না

৪. মানুষ খুনে ধর্ম যায় না

৫. নারীর উপর সহিংসতায় ধর্ম যায় না

৬. নারীকে কুৎসিত অপবাদ দিলে ধর্ম যায় না

আরও পড়ুন: পুলিশের জন্য ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

৭. অন্যের সম্পদ লুট করলে ধর্ম যায় না

৮. প্রতারণা আর মানুষ ঠকালে ধর্ম যায় না

৯. সারাবেলা মিথ্যার চাষে ধর্ম যায় না

১০. নোংরামি করে ধরা পড়ে মুতা বিয়া বললে ধর্ম যায় না

আরও পড়ুন: কুইন্স কমনওয়েলথ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেলেন আনান মুস্তাফিজ

১১. মুনাফেকিকে জীবনের মূল মন্ত্র বানালে ধর্ম যায় না

১২. ধর্মকে ব্যবসা বানালে ধর্ম যায় না

১৩. বোনের হিস্যা ভাই মারলে ধর্ম যায় না

১৪. বাবা মাকে বৃদ্ধ বয়সে ভাগাড়ে ফেললে ধর্ম যায় না

আরও পড়ুন: সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের বড় উদ্যোগ গ্রহণ

১৫. অন্যের হক মেরে খেলে ধর্ম যায় না

১৬. মিথ্যার বেসাতিতে ধর্ম যায় না

১৭. ধর্মকে ঢাল বানিয়ে পাপাচারে লিপ্ত হলে ধর্ম যায় না

১৮. ওজন বা মাপে কম দিলে ধর্ম যায় না

আরও পড়ুন: এসএএফএনের সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

১৯. খাদ্যে ভেজাল এমন কি বিষ মেশালেও ধর্ম যায় না

২০.ব্যাভিচারে ধর্ম যায় না

২১. দুর্বলের উপর অত্যাচারে ধর্ম যায় না

২২. দুষ্টের লালন পালনে ধর্ম মজবুত হয়

ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।

বি:দ্র: মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, ১৬ বছরের মেয়ে সংকটে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, ১৬ বছরের মেয়ে সংকটে

গাজীপুর মহানগরীর টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডার লিকেজের কারণে ঘটে যাওয়া বিস্ফোরণে দগ্ধ স্বামী ও স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু ঘটে। তাদের ১৬ বছর বয়সী মেয়ে বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে লাল চান মিয়া (৬০) এবং তার স্ত্রী নাসিমা (৫০), যিনি একই এলাকার ইয়াকুব আলীর মেয়ে। তারা পরিবারসহ টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টার বাড়ির কাছে ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন।

ঘটনার বিস্তারিত ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে মুদাফা এলাকার ওই ভাড়া বাসায় রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের গ্যাসের পাইপ লিকেজ হয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং স্বামী লাল চান মিয়া, স্ত্রী নাসিমা ও তাদের মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হন।

প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে দম্পতির মৃত্যু ঘটে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়েছে। তাদের মেয়ে এখনো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের পরিকল্পনা করছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


সরকার ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের পরিকল্পনা করছে

সরকার ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তর হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে এর সাংগঠনিক কাঠামোর খসড়া তৈরি করে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বর্তমানে প্রস্তাবটি নিয়ে কাজ শুরু করেছে।

সম্প্রতি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জায় কর্মরত ১০ লাখের বেশি ধর্মীয় ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে কার্যালয় ও প্রয়োজনীয় জনবল কাঠামো গড়ে তোলা হবে।

আরো পড়ুন

জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠিয়েছে, যাতে অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে গত ৪ আগস্ট অনুষ্ঠিত সেলের সপ্তম সভায় ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান কার্যালয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে জনবল কাঠামোসহ কার্যালয় স্থাপনের জন্য খসড়া সাংগঠনিক কাঠামো তৈরি করতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় চেকলিস্টসহ পূর্ণাঙ্গ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

অধিদপ্তরে রূপান্তর হলে বর্তমানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের ওপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এতে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের গতি বাড়ানোর সম্ভাবনা রয়েছে, তবে বোর্ড অব গভর্নরসের বর্তমান কাঠামো বিলুপ্ত হবে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার শুরু হচ্ছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


শুক্রবার শুরু হচ্ছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।’ এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ৮৮টি দলের (জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিশ্ববিদ্যালয় ও সংস্থা) রেকর্ড ৬১৬ শাটলার।

পুরুষ প্রতিযোগীদের মধ্যে ৫৩৫ জন এবং নারী শাটলারের সংখ্যা ৮১ জন। পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ছয় দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে আগামী ২৮ অক্টোবর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খাঁন এবং এনএসসির পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন।

বুধবার (২১ অক্টোবর) টুর্নামেন্টের ভেন্যুতে এক সংবাদ সম্মেলনে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল এই তথ্য জানান। এ সময় ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে এবারের প্রধান পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামিলি এবং সহযোগী হিসেবে রয়েছে জেডএসআরএম, নোহা, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও পিপলস ইন্স্যুরেন্স পিএলসি। টুর্নামেন্টের বেভারেজ পার্টনার টার্বো ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিংক এবং কানেক্টিভিটি পার্টনার ওয়ান স্কাই কমিউনিকেশন লিমিটেড।

দেশের ব্যাডমিন্টনে নতুন প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরা এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রতিযোগিতামূলক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদ্দেশ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে বলে মন্তব্য করেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান। ১০ লাখ টাকার প্রাইজমানির টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ ৪০ হাজার, রানার আপ পাবেন ১ লাখ টাকা। নারী এককে চ্যাম্পিয়ন ১ লাখ এবং রানার আপের জন্য থাকছে ৬০ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ ৪০ হাজার, রানার্স আপ ১ লাখ টাকা, নারী দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ, রানার্স আপ ৬০ হাজার এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ এবং রানার্স আপের জন্য থাকছে ৬০ হাজার টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কার হিসেবে থাকবে একটি ইলেকট্রিক বাইক।

ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় গত আসরের পুরুষ এককে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না। তবে রানার আপ বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমার অংশগ্রহণ নিশ্চিত। এছাড়া নারী এককে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর নাসিমা খাতুন এবং রানার আপ উর্মি আক্তার (বাংলাদেশ সেনাবাহিনী) সহ অন্যান্য শীর্ষ খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ছবিতে বাজে মন্তব্যকারী আবু বক্কর সিদ্দিক আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


প্রধানমন্ত্রীর ছবিতে বাজে মন্তব্যকারী আবু বক্কর সিদ্দিক আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

রাজশাহী সফরের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করার অভিযোগে আবু বক্কর সিদ্দিক নামের একজনকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের ছবি নিয়ে এই মন্তব্য করা হয়।

আরো পড়ুন

চালু হচ্ছে এনইআইআর, নেটওয়ার্ক সচল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবা থানার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে আবু বক্করকে আটক করা হয়। আবু বক্করের বাড়ি রাজশাহীর কচুয়াতৈল গ্রামে, এবং তার বাবার নাম আয়নাল হক।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রাজশাহী সফর করেন এবং সফরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। এই পোস্টে বাজে মন্তব্য করেন আবু বক্কর। তার পরিচয় শনাক্ত করার জন্য রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা পুলিশ, এসআরবি, গোয়েন্দা পুলিশ (ডিবি), সিটিএসবি ও সিআরটি যৌথভাবে কাজ শুরু করে। পরিচয় শনাক্ত হওয়ার পর এসআরবির সদস্যরা আবু বক্করের বাবাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে বাবা জানান, আবু বক্কর তার মামার বাড়িতে অবস্থান করছেন।

এরপর এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়নের একটি দল পবা থানার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আবু বক্করের মামার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%