ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সাগরকন্যা কুয়াকাটাকে পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ


সাগরকন্যা কুয়াকাটাকে পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে কুয়াকাটা পৌরসভা উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে প্লাস্টিক পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) সম্পর্কিত একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

কুয়াকাটা পৌরসভার হলরুমে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কুয়াকাটার সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: মাদারীপুরে প্রত্যন্ত গ্রামের ছাত্রীদের জন্য সাইকেল বিতরণ, উপস্থিতি বাড়ানোর উদ্যোগ

সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসীন সাদেক। উপস্থিত ছিলেন সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার এবং নাজমা বেগম।

এছাড়াও উত্তরণ, গুড নেইবারস, আবাস, গ্রাম বাংলা-সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা সভায় উল্লেখ করেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে উপকূলীয় পরিবেশ এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং সামুদ্রিক প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে পর্যটননির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশের জন্য প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, প্লাস্টিক দূষণ রোধে স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। বর্জ্য উৎপত্তিস্থল থেকেই পৃথকীকরণ, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলা, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে এই দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

আরও পড়ুন: বাঘারপাড়ায় বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, কৃষকেরা উৎপাদন কমার আশঙ্কায়

আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধে বিভাগীয় কমিশনারদের ব্যবস্থা নিতে বলা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধে বিভাগীয় কমিশনারদের ব্যবস্থা নিতে বলা হয়েছে

হাইকোর্ট দেশের সকল অবৈধভাবে পরিচালিত ইটভাটা বন্ধ করার জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং সব বিভাগীয় কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালত বৈধ ইটভাটার মালিকদের হয়রানি না করার নির্দেশও দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ প্রদান করেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর করা আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।

মামলার বিবরণে জানা যায়, লাইসেন্স ছাড়া স্থাপিত ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। আদালত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৪ মার্চ, ২৮ নভেম্বর এবং ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির আদেশে ইটভাটা অপসারণের প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

একপর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতের আদেশ সংশোধনের আবেদন করা হয়। পরে ঝিকঝাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটাগুলোকে আদেশের আওতামুক্ত রাখার আবেদন জানানো হলে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আবেদনটি সংশোধন করে দেন। তবে আদালত অবৈধ ইটভাটা উচ্ছেদের পূর্বের নির্দেশনা বহাল রাখে।

বিভিন্ন ইটভাটার মালিক আদেশের বিরুদ্ধে একাধিক আপিল করে স্থগিতাদেশের আবেদন করেন। কিন্তু চেম্বার আদালত থেকে তাঁরা কোনো স্থগিতাদেশ পাননি। পরবর্তীতে আপিল বিভাগেও এসব আপিল খারিজ হয়ে যায়।

সম্প্রতি বিভিন্ন অবৈধ ইটভাটার মালিক আবারও কার্যক্রম শুরু করার চেষ্টা করছেন—এমন তথ্য পেয়ে এইচআরপিবির পক্ষ থেকে আদালতে নতুন আবেদন করা হয়। আবেদনে অবৈধ ইটভাটা অপসারণে পূর্বের নির্দেশনাগুলোর বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়।

শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ২০২২ সালের পর থেকে আদালত একাধিকবার নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। তবে আদালতে যেসব প্রতিবেদন দেওয়া হয়েছে, সেগুলোতে আংশিক পদক্ষেপের উল্লেখ রয়েছে। একপর্যায়ে সব বিভাগীয় কমিশনারকে আদালতে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমানে ইটভাটার মৌসুম শুরু হওয়ায় অবৈধ ইটভাটাগুলো যাতে নতুন করে কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য আদালতের নির্দেশনা প্রয়োজন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ বলেন, এ মামলায় অধিদপ্তরের পক্ষ থেকে একাধিকবার হলফনামা দাখিল করা হয়েছে। তবে জেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জেলা প্রশাসকদের কাছ থেকে সব সময় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা পাওয়া যায় না। আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা নিশ্চিত করার আবেদন জানান তিনি।

অন্যদিকে ইটভাটা মালিক সমিতির পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, ঝিকঝাক পদ্ধতিতে স্থাপিত ইটভাটাগুলো আইন মেনেই পরিচালিত হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে এসব ইটভাটার মালিকদের লাইসেন্স দেওয়া হচ্ছে না। এ বিষয়ে লাইসেন্স দেওয়ার নির্দেশনা চেয়ে মালিক সমিতির পক্ষ থেকে পৃথক একটি রিট আবেদনও করা হয়েছে। ওই মামলার শুনানি না হওয়া পর্যন্ত বর্তমান আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো নির্দেশনা না দেওয়ার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, ঝিকঝাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটাগুলো পরিবেশের ক্ষতি করছে না। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখার কথা রয়েছে।

শুনানিতে এইচআরপিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল এবং অ্যাডভোকেট নাসরিন সুলতানা। ইটভাটা মালিক সমিতির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় নুসরাতের বাড়িতে আগুন: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় নুসরাতের বাড়িতে আগুন: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য এনসিপির নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, সারা দেশে পতিত শক্তি পরিকল্পিতভাবে নাশকতার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, "দেশের মানুষের কাছে এই ফ্যাসিস্টরা গ্রহণযোগ্য নয়।"

তিনি উল্লেখ করেন, তারা এসব কুকর্ম করে বেশিদিন টিকে থাকতে পারবে না। তবে এই অপশক্তি কখনও চুপ চাপ বসে থাকে না, বিভিন্ন অপকৌশলে তারা লিপ্ত থাকে। রিজভী অভিযোগ করেন যে, টকশোগুলোতেও ফ্যাসিস্টের দোসররা নানাভাবে মিথ্যা বয়ান তৈরি করছে।

এর আগে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দৌলতপুরের বাগোয়ান এলাকায় তার গ্রামের বাড়িতে স্থানীয়রা হঠাৎ আগুন দেখতে পান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একতলা টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে গেছে।

এনসিপি নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বাড়িতে। এরপর পেট্রোল বোমায় জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় এমপি আমির হামজার বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


কুষ্টিয়ায় এমপি আমির হামজার বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের নারী নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।

বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নারী অংশগ্রহণ করেন। এ সময় সমাবেশস্থল ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে বক্তারা গত ৬ নভেম্বর নারী ঘটিত কথোপকথন নিয়ে অভিযোগ তুলে আমির হামজা সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান। বক্তারা বলেন, "ওই অডিওতে আমির হামজার কন্ঠে স্পষ্ট শোনা গেছে আমি ভুল করেছি"। তারা আরও বলেন, "বিভিন্ন ধরনের চ্যাটিংয়ের স্ক্রিনশট আমরা দেখতে পেয়েছি।" একজন জনপ্রতিনিধি হিসেবে মুফতি আমির হামজার কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত।

তারা উল্লেখ করেন, "কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে নারীদের নিয়ে তার বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক।" বক্তারা জানান, "এসব বক্তব্য নারীদের মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ন করছে। নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

বক্তারা আরও বলেন, "নারী সমাজকে অসম্মান করে কেউ জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারেন না।" তারা জানান, "নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব।" একজন সংসদ সদস্যের কাছ থেকে দায়িত্বশীল ও শালীন বক্তব্য প্রত্যাশা করেন তারা।

সুতরাং, বক্তারা মুফতি আমির হামজার বক্তব্যের বিষয়ে যথাযথ তদন্ত করে তাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান। সমাবেশ থেকে সংসদ সদস্য হিসেবে তার পদত্যাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্য সচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা, মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন

ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি সংস্থাগুলোর জন্য মোবাইল ফোনের তথ্য সংগ্রহ ও নজরদারির প্রযুক্তি কেনার প্রক্রিয়া সহজ করেছে। এই প্রক্রিয়ায় ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির বাধ্যবাধকতা থেকে সেলিব্রাইট নামক ইসরাইলি প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় তদন্ত সংস্থাগুলো সেলিব্রাইটের তৈরি ফোন হ্যাকিং ও ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি ক্রয়ের সুযোগ পাবে। তবে সরকারের এই সিদ্ধান্ত নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা এবং নজরদারির পরিধি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি অনুমোদন রয়েছে। ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) অনুসন্ধান চালিয়ে অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য সরকারি ফরেনসিক প্রতিষ্ঠানগুলোর জন্য ছাড় পাওয়ার তথ্য সংগ্রহ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৭ জানুয়ারি অমিত শাহের স্বাক্ষরিত একটি চিঠিতে এসব প্রযুক্তি কেনার ক্ষেত্রে এক বছরের জন্য বিস্তৃত ছাড় দেওয়া হয়েছে। এরপর ২০ জানুয়ারি আরেকটি চিঠিতে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএকে সেলিব্রাইটের ‘প্রিমিয়াম টুল’ তিন বছরের লাইসেন্সে কেনার অনুমতি দেওয়া হয়। এর মূল্য প্রায় ৫ কোটি রুপি, যা প্রায় ৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের সমান।

আইএফএফের তালিকায় ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিকের জন্য ১১৮টি প্রযুক্তিপণ্যের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সেলিব্রাইটের পাথফাইন্ডার, ইনসিয়েটস অন-প্রিমিস প্রো এবং ইনসিয়েটস অফলাইন অন্তর্ভুক্ত রয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশের একটি দরপত্রে এমন সফটওয়্যার চাওয়ার কথা উল্লেখ রয়েছে, যা বিভিন্ন অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড এড়িয়ে ফোন ও কম্পিউটারে প্রবেশ করতে সক্ষম। পাশাপাশি ব্রাউজিং ইতিহাস, মুছে ফেলা ফাইল, ভিপিএন ব্যবহারের তথ্য এবং মেসেজিং অ্যাপের উপাত্ত সংগ্রহের সক্ষমতা চাওয়া হয়েছে।

এছাড়া, আরেকটি প্রযুক্তির মাধ্যমে গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের মতো শতাধিক ক্লাউড সেবার তথ্য সংগ্রহের সক্ষমতা উল্লেখ করা হয়েছে। জব্দ করা ডিভাইস থেকে পাওয়া লগইন তথ্য বা টোকেন ব্যবহার করে এসব সেবায় প্রবেশ করা সম্ভব হতে পারে।

ডিজিটাল অধিকারকর্মী ও আইনজীবীদের আশঙ্কা, এ ধরনের প্রযুক্তির ব্যবহার নাগরিকদের ওপর নজরদারির সক্ষমতা আরও বৃদ্ধি করবে। আইনজীবী বৃন্দা ভান্ডারি বলেন, "নজরদারির সক্ষমতা ক্রমেই বিস্তৃত ও গভীর হচ্ছে।" তিনি আরও বলেন, "ভারতে ফোন আনলক করা কিংবা ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়ে নির্দিষ্ট আইন ও পর্যাপ্ত তদারকির ব্যবস্থা নেই।"

২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আদালতের অবস্থান অনুযায়ী, ব্যক্তিগত গোপনীয়তায় রাষ্ট্রের হস্তক্ষেপের ক্ষেত্রে আইনি ভিত্তি, বৈধ উদ্দেশ্য ও আনুপাতিকতার শর্ত পূরণ করতে হবে।

এর আগে ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছিল। এবার সেলিব্রাইটের প্রযুক্তি কেনার সুযোগ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে ডিজিটাল নজরদারি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%