০৫:০৪ পি.এম
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন, মোবাইলের যন্ত্রাংশ ও চোরাই মালামাল উদ্ধার করেছে র্যাব। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ ব্যাটালিয়ন সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-২-এর উপ-অধিনায়ক নিফাজ রহমান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় মোবাইল ফোন চোরচক্রের একটি আস্তানায় হানা দেওয়া হয়। এ সময় মুন্না শেখ, নাজির উদ্দিন শান্ত ও নাসিম নামে তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৫টি সচল অ্যান্ড্রয়েড ফোন, ২২৬টি পুরোনো মোবাইল ফোন, ১৬টি পুরোনো ডিসপ্লে, ১৬টি পুরোনো চার্জার এবং ৬৫টি মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দাবি করেছে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করে এবং মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের মাধ্যমে অপরাধে সহায়তা করে। এ কথা তারা স্বীকার করেছে বলে জানায় র্যাব।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতার ও চোরাই মোবাইল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র্যাব।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন