ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গোপালগঞ্জে খাদে পড়ে যাত্রীবাহী বাসের ঘটনায় ৩ নিহত, ৩০ জন আহত


গোপালগঞ্জে খাদে পড়ে যাত্রীবাহী বাসের ঘটনায় ৩ নিহত, ৩০ জন আহত

গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের গেড়াখোলা এলাকায় ব্রিজের পাশে খাদে পড়ে যায়। বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ার ফলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ৩০ জন।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। এখনও পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্য থেকে তেলের রপ্তানিতে ৩৯ শতাংশের বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


মধ্যপ্রাচ্য থেকে তেলের রপ্তানিতে ৩৯ শতাংশের বড় পতন

মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল রপ্তানিতে বড় ধস নেমেছে, কারণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। সংঘাত শুরু হওয়ার পূর্ববর্তী সময়ের তুলনায় গত আগস্টে অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি ৩৯ শতাংশ কমেছে। একই সময়ে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সামরিক সংঘাতের সূচনা হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে।

তেলবাহী জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হতো। তবে মে মাসে এই রপ্তানি ৬৭ শতাংশ কমে যায়, যা ছিল সবচেয়ে বেশি। আগস্টে পরিস্থিতি কিছুটা উন্নত হলেও মাসজুড়ে দৈনিক ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৭২ লাখ ব্যারেল। হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার কারণে সমুদ্রপথে পণ্য পরিবহনে সবচেয়ে বড় সংকট সৃষ্টি হয়েছে, যা কয়েক দশকের মধ্যে নজিরবিহীন।

এই পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে। গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্বজুড়ে ডিজেলসহ অন্যান্য জ্বালানির মূল্য দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় খুচরা দাম গ্যালনপ্রতি ৫ দশমিক ৮৫ ডলারে উঠে নতুন রেকর্ড গড়েছে। মার্কিন সংস্থা এএএ-এর তথ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ডিজেল সরবরাহে জটিলতা সৃষ্টি হয়েছে, যা মূল্যস্ফীতিকে আরও উসকে দিচ্ছে।

রিস্ট্যাড এনার্জির প্রধান অর্থনীতিবিদ ক্লদিও গালিমবার্তি মন্তব্য করেছেন, "অর্থনীতির প্রায় সব খাতই ডিজেলের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল।" তিনি আরও বলেন, জ্বালানি মূল্যের এই বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বাড়ছে।

হরমুজ প্রণালি স্বাভাবিক হতে বিলম্ব হওয়ায় সিটি গ্রুপ চলতি প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের গড় দামের পূর্বাভাস ৮৬ ডলার বৃদ্ধি করেছে। এএনজেডের বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, যদি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হয়, তবে স্বল্পমেয়াদে প্রতি ব্যারেল তেলের দাম ৯৫ ডলার ছাড়িয়ে যেতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান শাহ’র ৩০তম মৃত্যুবার্ষিকীতে দেখা যাবে বিনামূল্যে যেসব সিনেমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


সালমান শাহ’র ৩০তম মৃত্যুবার্ষিকীতে দেখা যাবে বিনামূল্যে যেসব সিনেমা

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত। আজ, প্রয়াত এই নায়কের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

এই বিশেষ উপলক্ষে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রোববার (৬ সেপ্টেম্বর) সালমান শাহর তিনটি সিনেমা বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করেছে।

বিএফডিসির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই সিনেমাগুলো দর্শকদের জন্য বিনামূল্যে দেখার সুযোগ থাকবে। প্রতিদিন বিকেল ৪টায় বিএফডিসি প্রাঙ্গণের ভিআইপি প্রজেকশন হলে এই আয়োজন সিনেমাপ্রেমী সবার জন্য উন্মুক্ত থাকবে।

যেসব সিনেমা দেখা যাবে

আয়োজনের প্রথম দিন ৬ সেপ্টেম্বর দর্শকদের জন্য প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’।

দ্বিতীয় দিন, ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রদর্শিত হবে সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটি।

শেষ দিন, ৮ সেপ্টেম্বর একই সময়ে প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’ সিনেমাটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেসে অবৈধ স্ট্রিট রেসিংয়ের বিরুদ্ধে অভিযান, জব্দ শতাধিক গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


লস অ্যাঞ্জেলেসে অবৈধ স্ট্রিট রেসিংয়ের বিরুদ্ধে অভিযান, জব্দ শতাধিক গাড়ি

সাউথ লস অ্যাঞ্জেলেসে অবৈধ স্ট্রিট রেসিং ও বেপরোয়া গাড়ি মহড়ার বিরুদ্ধে নজিরবিহীন সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।

পুলিশের এই অভিযানটি সামাজিক শান্তি বিনষ্টকারী কার্যকলাপের বিরুদ্ধে ছিল। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে এই বড় ধরনের অভিযানে শতাধিক গাড়ি জব্দ করার পাশাপাশি শত শত চালক ও দর্শককে আটক করা হয়েছে।

স্থানীয় সময় ভোর ৩টা ২১ মিনিটে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্যাকটিক্যাল অ্যালার্ট জারি করে। এরপর সকাল ৯টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে মূল সড়ক দখল করে চলা এই বেপরোয়া আসর ভেঙে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্য ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, সাউথ ফিগেরোয়া স্ট্রিট ও ওয়েস্ট অলোন্ড্রা বুলেভার্ডের সংযোগস্থলে রাস্তা আটকে অংশ নেওয়া বিপুলসংখ্যক মানুষকে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল, লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এবং এলএপিডি যৌথভাবে এই বিশাল মেগা অপারেশনে অংশ নেয়।

ঘটনাস্থল থেকে অন্তত ৩০০ চালক ও দর্শককে আটক করা হয় এবং অবৈধ উপায়ে মোড় দখলের দায়ে অন্তত ১০০টি গাড়ি টো-ট্রাকের মাধ্যমে টেনে নিয়ে জব্দ করা হয়। এ ছাড়া নিয়মভঙ্গকারী অনেকের বিরুদ্ধে স্পট ফাইন ও প্রশাসনিক জরিমানার নোটিশ জারি করা হয়েছে।

পরিস্থিতির ভয়াবহতা বিচারে বন্দীদের দ্রুত সরিয়ে নিতে একাধিক প্রিজন ভ্যান প্রস্তুত রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এলএপিডির প্রতিনিধি জানান, উপস্থিত সবার বিস্তারিত পরিচয় ও ফোন নম্বর নথিবদ্ধ করা হয়েছে এবং সার্বিক তথ্যাদি নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে লস অ্যাঞ্জেলেসের গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলগুলোতে সাধারণ ট্রাফিক ব্যাহত করে এমন বিপজ্জনক কসরতের ঘটনা বৃদ্ধি পাচ্ছিল। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও সড়ক স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালিত এই পদক্ষেপকে বছরের অন্যতম কঠোর অভিযান হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবক শ্বশুরবাড়ি গিয়ে বিয়ের এক মাসের মাথায় যে কাণ্ড ঘটালেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


যুবক শ্বশুরবাড়ি গিয়ে বিয়ের এক মাসের মাথায় যে কাণ্ড ঘটালেন

খুলনা জেলার বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ির শোবার ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে।

নিহত যুবকের নাম মো. খালিদ হাসান, যিনি ২৫ বছর বয়সী এবং কয়রা সদর ইউনিয়নের ৩ নং কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক মাস একদিন আগে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সঙ্গে খালিদ হাসানের বিয়ে হয়। শুক্রবার রাতে, তিনি তার স্ত্রীসহ শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে, খালিদের স্ত্রী সানজিদা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি মেরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

সানজিদার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খালিদকে উদ্ধার করেন। তবে, চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে, কয়রা থানা-পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম গণমাধ্যমকে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, শনিবার বেলা ১১টার দিকে নিহতের বাবা কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করেছেন।

এ ঘটনার মূল কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%