প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের গেড়াখোলা এলাকায় ব্রিজের পাশে খাদে পড়ে যায়। বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ার ফলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ৩০ জন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। এখনও পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন