১০:২১ পি.এম
সাতক্ষীরা, ২৯ জুলাই, ২০২৬ : "মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ঘরমুখো মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই রোড শো’র আয়োজন করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা, পুলিশের ট্রাফিক বিভাগ, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমানের দিক নির্দেশনায় অনুষ্ঠিত রোড শোতে পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সরওয়ার আলম।
রোড শোতে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র সাতক্ষীরার সার্কেলের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনসহ আরও অনেকে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন