প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে পারস্পরিক স্বার্থ সামনে রেখে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ।
বুধবার (২৯ জুলাই) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ক সাধারণভাবে উন্নতি করার বিষয়ে আলোচনা হয়েছে। কূটনৈতিক রীতির অনুসারে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।
এসময় প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যোগ দেবেন কিনা সে বিষয়ে তিনি বলেন, ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দেবেন কিনা, এখনো নির্দিষ্ট হয়নি।
ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে একমত হয়েছে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের সফর নিয়ে খলিলুর রহমান বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের প্রথম সফর হিসেবে তিনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে চাইবেন। নানা স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। রোহিঙ্গা ক্যাম্পে যাবেন।
বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের ঘনিষ্টতায় ওয়াশিংটনের উদ্বেগ আছে কিনা প্রসঙ্গে তিনি বলেন, কোনো দেশের সঙ্গে সম্পর্ক ভালো বা ঘনিষ্ট হওয়া মানে, অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করা নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন