মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:২৩ পি.এম
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আফ্রিকার দেশ গিনির জন্য ৪২৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থনৈতিক ও আর্থিক কর্মসূচি অনুমোদন করেছে। এই কর্মসূচি আগামী তিন বছরের জন্য গিনির অর্থনৈতিক সংস্কার এবং সরকারি অর্থ ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে। সোমবার সরকারের পক্ষ থেকে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ১২ আগস্ট আইএমএফ গিনির সরকারের সঙ্গে ৪৩৯ মিলিয়ন ডলারের একটি আর্থিক সহায়তা প্যাকেজ নিয়ে সমঝোতা করার কথা জানিয়েছিল। এই সহায়তা দেশের ‘রাজস্ব ও মুদ্রানীতির অবস্থান আরও শক্তিশালী করার’ উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছিল।
তবে সোমবার অনুমোদিত চুক্তিতে অর্থের পরিমাণ ৪২৫ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের সমঝোতার চেয়ে ১৪ মিলিয়ন ডলার কম। এই কর্মসূচি আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় অর্থায়ন করা হবে।
চুক্তি অনুমোদনের পর গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আলোচনাকে ‘কঠিন’ হিসেবে উল্লেখ করে বলেন, এ চুক্তি গিনির অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা প্রদান করবে।
তিনি বলেন, ‘যেকোনো দেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে দেশ বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হতে এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে চায়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শুধু অতিরিক্ত অর্থায়ন পাওয়ার জন্যই নয়, বরং অর্থনীতি আরও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি জ্ঞান, বিশেষজ্ঞদের পরামর্শ ও বিভিন্ন উপকরণ পেতেও আমাদের আইএমএফের তদারকি প্রয়োজন। এসব সহায়তা অর্থনীতিকে আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে।’
গিনি বর্তমানে বিপুল পরিমাণ লৌহ আকরিকের মজুতসমৃদ্ধ সিমান্দু খনি প্রকল্পের উন্নয়ন এবং ‘সিমান্দু ২০৪০’ কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার চেষ্টা করছে।
আইএমএফের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে দেশের অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো, বাজেট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার প্রত্যাশা করা হচ্ছে।
তবে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, এ কর্মসূচি বাস্তবায়ন গিনির প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আগামী বছরগুলোতে এ কর্মসূচির লক্ষ্য অর্জনে সরকারি ব্যবস্থাপনা ও প্রশাসনিক সক্ষমতা আরও বাড়াতে হবে।
বক্সাইট ও লৌহ আকরিকসহ বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ গিনি। কিন্তু এসব প্রাকৃতিক সম্পদকে দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পুরোপুরি কাজে লাগাতে দেশটি দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বিচ্ছিন্ন করার পরামর্শ প্রদান করেছে।
এই তালিকায় সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড এবং মালয়েশিয়ার দুটি স্থানীয় প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার ফলে এই প্রতিষ্ঠানগুলো উন্নত প্রযুক্তির চিপ ক্রয়ের সক্ষমতা হারিয়েছে।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার মালয়েশিয়ার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, দেশটির বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (এমআইডিএ) মালয়েশিয়ার সকল ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কাছে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাঠাবে।
এই বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত সাতটি প্রতিষ্ঠানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে এবং তাদের ডেটা সেন্টারে জায়গা দেওয়া, জায়গা ভাড়া দেওয়া কিংবা কোনো ধরনের সেবা প্রদান না করার জন্য পরামর্শ দেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নীলফামারীর কৃষকেরা পর পর দুই মৌসুম আলু চাষে ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছেন। তবে, তারা এবার বাড়তি দামে সার ও বীজ কিনে লাভের আশায় আগাম আলু চাষ শুরু করেছেন কিশোরগঞ্জ উপজেলার কৃষকেরা। এক সপ্তাহ ধরে মাঠে আগাম আলু তোলার কাজ শুরু হয়েছে। বাজারে নতুন আলুর দাম ভালো থাকায় কৃষকেরা এবার লোকসান কাটিয়ে লাভের আশা করছেন।
কিশোরগঞ্জ উপজেলা আগাম আলু উৎপাদনের জন্য নীলফামারীর অন্যতম প্রধান এলাকা। পুরো জেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমিতে আগাম আলু চাষ হলেও, কিশোরগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। তবে, কৃষকেরা পর পর দুই মৌসুম আলু চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বাজারে নতুন আলু আসতে শুরু করলেও, পুরোনো আলু পাইকারিতে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সার, বীজসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে গেলেও, কৃষকেরা বাড়তি লাভের আশায় আগাম আলু চাষে পিছিয়ে যাননি। তারা আবাদ শেষে যথাসময়ে আলু তোলার কাজ শুরু করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আরও সপ্তাহখানেক পর আলু তোলার ব্যস্ততা বাড়বে।
সরেজমিনে দেখা যায়, জমি থেকে আগাম আলু তোলার কাজ শুরু হয়েছে। নারী-পুরুষ শ্রমিকরা কেউ আলুগাছ তুলে আলু ছাড়াচ্ছেন, কেউ তোলা আলু বাছাই ও পরিষ্কার করছেন, আবার কেউ বস্তায় আলু ভরে সেলাইয়ের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বর্তমানে জমি থেকেই পাইকাররা কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা দরে আলু কিনতে আগ্রহী। তবে, অধিকাংশ কৃষক বেশি দাম পাওয়ার আশায় আলু ঢাকায় নিয়ে বিক্রি করতে চান। তাদের বিশ্বাস, পরিবহনসহ অন্যান্য খরচ বেশি হলেও ঢাকার বাজারে আলুর দাম বেশি পাওয়া যাবে।
আলুচাষিরা জানিয়েছেন, তারা অতিরিক্ত কিছু টাকা লাভের আশায় আগাম আলু চাষ করেন। মাঠে শুরুতেই যে দাম পাওয়া যাচ্ছে, তাতে খুব বেশি লাভ না হলেও লোকসানের আশঙ্কা নেই। তবে, অধিকাংশ কৃষক বেশি দামের আশায় তাদের আলু সরাসরি ঢাকায় নিয়ে বিক্রি করার পরিকল্পনা করেছেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে দাম বর্তমান অবস্থায় স্থিতিশীল থাকলে কৃষকেরা আগাম আলু চাষ করে লাভবান হবেন। কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেছেন, কৃষকেরা আগাম আলু চাষে লাভবান হবেন এবং এ মৌসুমে নারী শ্রমিকদের জন্যও প্রচুর কাজের সুযোগ তৈরি হবে।
নীলফামারী জেলায় এবারের আগাম আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করছে।
এ মামলার যুক্তিতর্কে সাবেক চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল উপস্থিত রয়েছেন।
আজ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্ক উপস্থাপন বিটিভি এবং প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
গত ১৯ নভেম্বর এ মামলার ১৫তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।
প্রসিকিউশনের অভিযোগ হলো, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন জিয়াউল আহসান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে রাস্তা থেকে টেনে বাড়ির আঙিনায় নিয়ে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতনের শিকার তরুণীটি নীলফামারী ডোমারের সোনারায় ইউনিয়নের একটি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৩ নভেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়ায়। জানা গেছে, ঘটনার দিন বিকেলে ওই তরুণী তার ভাবির সাথে বাড়ির সামনে বসে গল্প করছিলো। এ সময় একই গ্রামের আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ এসে তাদের সাথে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে মেয়েটিকে টেনে নিয়ে আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ তাদের বাড়ির ভেতরে নিয়ে উঠানের মধ্যে বেধড়ক মারধর করেন। মেয়েটি তাদের হাত-পা ধরে আকুতি জানালেও তারা কোনো রেহাই না দিয়ে মেয়েটিকে বিবস্ত্র করে আঘাত করতে থাকেন।
ভুক্তভোগী ওই মেয়ের অভিযোগ, “আসিফ আমার প্রতিবেশী চাচা, তিনিও আমাকে বেটি বলে ডাকেন। তার সাথে এর বাইরে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আজ আমি আর আমার ভাবী বাড়ির পাশে বসে গল্প করছিলাম, এ সময় হঠাৎ আসিফের মা ও তার বউ আমাদের অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকেন। তার সাথে আমার পরকীয়ার অভিযোগ দিতে থাকেন। একপর্যায়ে অভিযোগের প্রতিবাদ করলে তারা আমাকে বাড়িতে তুলে নিয়ে যান এবং বিবস্ত্র করে খুব মারধর করেন। আমি অনেক অনুরোধ করেছি, এরপরও তারা আমাকে ছাড়েননি। আমার কাপড় ছিঁড়ে একপ্রকার উলঙ্গ করে মেরেছেন। একপর্যায়ে আমাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আমাকে অপবাদ দিয়ে ভবিষ্যত নষ্ট করলো ও অকারণে মারলো, আমি এর বিচার চাই।”
মারধরের শিকার হওয়া মেয়েটির মা ও ভাবি জানান, “তারা বিনা কারণে আমাদের মেয়েকে বাইরে থেকে তুলে বাড়িতে নিয়ে বিবস্ত্র করে মারধর করলো। যার সাথে সম্পর্কের কথা বলা হচ্ছে, সে তো বিবাহিত, তার একটা বাচ্চাও রয়েছে। আমাদের মেয়েকে আসিফ ভাতিজি বলে ডাকেন, তাদের মাঝে কোনো অনৈতিক সম্পর্ক নেই। আমরা গরিব মানুষ মেয়েটির ভবিষ্যত তারা শেষ করে দিলো, আমাদের মেয়ের ওপর এই নির্যাতনের বিচার চাই।”
মেয়েকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় দুশ্চিন্তায় তারা বাবা ও ভাই। তারা বলেন, “আমরা অসহায় মানুষ বিনা কারণের আমার মেয়ে তারা অপবাদ দিলো। এই মেয়ের ভবিষ্যতে বিয়ে শাদী দিতে অনেক ঝামেলায় পড়তে হবে। আমরা গরিব মানুষ কি করবো ভেবে পাচ্ছিনা। এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন তারা।”
এ বিষয়ে আসিফ জানায়, “মেয়েটির সাথে আমি কোনোদিন ফোনেও কথা বলিনি কেউ প্রমাণ দিতে পারবেনা। আমি অনলাইন জুয়া খেলে অনেক টাকা নষ্ট করেছি পরিবারে খরচ ঠিকমতো দিতে পারিনা তাই হয়ত আমার পরিবারের লোকজন তাকে আমার সাথে সম্পর্কে বিষয় সন্দেহ করে মারধর করছে। আমি ওই মেয়েকে কখনোই খারাপ চোখে দেখিনি সে আমার সম্পর্কে ভাতিজি।”
এ বিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ফাইজুল্লাহ বিপু জানান, “রাতে মেয়েটি আমাদের হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময় তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে। মেয়েটির ভাষ্যমতে তাকে কেউ মারধর করেছে। মানসিকভাবে ভেঙে পড়েছে মেয়েটি, বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ