১১:০৬ এম
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পুরো দেশজুড়ে চলছে আলোচনা, কে হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি। সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। আলোচনা চলছে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম নিয়েও। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম নিয়ে গুঞ্জন বৃদ্ধি পেয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণে মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে পদত্যাগ করেন। ফলে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ।
গেল কিছুদিন ধরে বিভিন্ন মহলে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে গুঞ্জন চলছিল। একাধিক আলোচনা চলছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। অনেক সময় আলোচনায় আসে আরও কিছু গুরুত্বপূর্ণ নাম।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বিএনপি সরকার গঠনের পর থেকেই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে বিএনপির মহাসচিব ও সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।
এছাড়া, বঙ্গভবনের ২৩তম বাসিন্দা হওয়ার প্রতিযোগিতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনেকেই গত ৫ আগস্টের পরে দেশের ক্রান্তিলগ্নে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রপতি পদে তাকেকেই এগিয়ে রাখছেন।
এদিকে, দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব অর্জন করে সৈয়দ রেফাত আহমদ অনেকের নজরে আসেন। পাশাপাশি আলোচনা হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম নিয়েও।
বিএনপির বর্ষীয়ান নেতাদের মধ্যে মির্জা ফখরুলের নাম এগিয়ে থাকলেও আলোচনায় আরও আছেন খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান ও নজরুল ইসলাম খানসহ আরও কিছু নাম।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন