১১:১৪ এম
ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে, নাসাকে স্পেনে অবস্থিত তিনটি বৈশ্বিক গভীর মহাকাশ যোগাযোগ কেন্দ্রের মধ্যে একটি থেকে শুক্রবার কর্মীদের সরিয়ে নিতে হয়েছে।
এর ফলে, দূরবর্তী মহাকাশযানের সঙ্গে যোগাযোগ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নাসার একজন মুখপাত্র এএফপিকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘মাদ্রিদ ডিপ স্পেস কমিউনিকেশনস কমপ্লেক্স (এমডিএসসিসি) স্পেনের রব্লেদো এলাকায় অবস্থিত। এটি রাজধানী মাদ্রিদের কেন্দ্র থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এই খবরটি বার্তা সংস্থা এএফপি সংবাদ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ‘দাবানল এমডিএসসিসি এলাকার মধ্য দিয়ে চলে গেছে। নিরাপদ পরিস্থিতি তৈরি হলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি জানা যাবে।’ সংস্থাটি আরো জানায়, কেন্দ্রে কর্মরত সব কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এমডিএসসিসি, নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের (ডিএসএন) অংশ হিসেবে কাজ করে। এই নেটওয়ার্কের তিনটি কেন্দ্রের মাধ্যমে নাসা গ্যালাক্সির দূরবর্তী অঞ্চলে অনুসন্ধান চালানো মহাকাশযানগুলোর সঙ্গে যোগাযোগ করে।
ডিপ স্পেস নেটওয়ার্কের অন্য দুটি কেন্দ্র অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোল্ডস্টোনে অবস্থিত। নাসা জানিয়েছে, ‘এসব কেন্দ্রের মাধ্যমে মহাকাশ মিশনের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে নেওয়া হচ্ছে।’
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
নাসার বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কর্মীদের নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। পাশাপাশি, এলাকার আশপাশে দাবানলের প্রভাব মোকাবিলা করা পরিবার ও বাসিন্দাদের প্রতিও আমাদের সহমর্মিতা রয়েছে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন