ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানকে অস্ত্র সরবরাহে চীন ও রাশিয়াকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প


ইরানকে অস্ত্র সরবরাহে চীন ও রাশিয়াকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প

চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে ওই দেশ দুটির জন্য ‘খুবই খারাপ’ পরিণতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প বলেন, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বাস দিয়েছেন, চীন ইরানকে কোনও অস্ত্র সরবরাহ বা বিক্রি করবে না। এমনকি কোনও চীনা কোম্পানির মাধ্যমেও তা করা হবে না।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, প্রেসিডেন্ট শি বেইজিংয়ে আমাদের সাম্প্রতিক বৈঠকে আমাকে বলেছেন যে তিনি কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র দেবেন বা বিক্রি করবেন না। এই বিবৃতির আওতায় চীনা কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথায় আস্থা রাখছি, তা ছাড়া আমিও তাকে অনেক বড় ধরনের সহযোগিতা করছি।

ট্রাম্প আরও বলেন, ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের আশ্বাস দিয়েছেন। 

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ‘তিনি (পুতিন) বোঝেন যে আমি ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করি না, বরং ন্যাটো দেশগুলোকে করি। তারা পুরো মূল্য পরিশোধ করে, আর সেই অস্ত্রগুলো কীভাবে বিতরণ করা হয় সে বিষয়ে আমার কোনও ধারণা নেই।

ট্রাম্প বলেন, অতএব, ইরান প্রসঙ্গে মানুষ প্রায়শই যে দুটি প্রধান দেশের কথা বলে, আমার মতে তারা এতে অংশ নিচ্ছে না। যদি তারা তা করত, তবে তা তাদের জন্য খুবই খারাপ হতো। নিঃসন্দেহে এটি তাদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি ঘরে পর্যায়ক্রমে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ এম


প্রতিটি ঘরে পর্যায়ক্রমে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট সমাধানে পর্যায়ক্রমে প্রতিটি ঘরে বৃষ্টির পানি সংরক্ষণের উদ্দেশ্যে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, একই সঙ্গে সরকারি পুকুরগুলোকে সংস্কার করা হবে, যাতে তা সংরক্ষিত মিঠা পানির আধার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। এর ফলে উপকূলের মানুষ নিরাপদ সুপেয় পানির সুবিধা গ্রহণ করতে পারবে।

গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চত্বরে জলবায়ু ট্রাস্ট ফান্ডের উদ্যোগে এবং রেইন ওয়াটার হার্ভেস্টিং কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব উল্লেখ করেছেন।

প্রতিমন্ত্রী জানান, ‘উপকূলীয় রামপাল ও মোংলা এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির তীব্র সংকট বিরাজমান। এই সংকট সমাধানে জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় প্রাথমিকভাবে তিন হাজার পানির ট্যাংক বিতরণ কার্যক্রম চলছে। এর ধারাবাহিকতায় আজ ৮২টি ট্যাংক বিতরণ করা হয়েছে।’

তিনি জানান, ‘এই অঞ্চলের অধিকাংশ পানির উৎস লবণাক্ত হয়ে গেছে। এমনকি অনেক টিউবওয়েলের পানিও ব্যবহার উপযোগী নয়। তাই, বৃষ্টির পানি সংরক্ষণ করা নিরাপদ সুপেয় পানির অন্যতম কার্যকর উপায় বলে জানা যায়। এবং এই উদ্দেশ্যে পরিবারের হাতে পানির ট্যাংক তুলে দেওয়া হচ্ছে।’

প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, ‘সরকার উপকূলীয় এলাকার মানুষের জন্য নিরাপদ পানির স্থায়ী সমাধানে কাজ করে যাচ্ছে। এছাড়া, সরকারি পুকুরগুলোকে সংস্কার করে মিঠা পানির আধারে রূপান্তরিত করা হবে। এসব পুকুরে মাছ চাষের অনুমতি দেয়া হবে না, যাতে সাধারণ মানুষ নিরাপদ সুপেয় পানির সুবিধা পেতে পারে।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিপরীত প্রভাব মোকাবিলা করতে, উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন এবং নিরাপদ পানির নিশ্চয়তা দিতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজীব আল রশিদ, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের উপস্থিতিতে অতি হতদরিদ্র পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন, নগদ অর্থ, খাদ্য সহায়তা এবং বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একসঙ্গে সমুদ্রে গোসলে নেমে ছেলে বেঁচে ফিরলেও বাবা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৩ এম


একসঙ্গে সমুদ্রে গোসলে নেমে ছেলে বেঁচে ফিরলেও বাবা নিখোঁজ

একসঙ্গে সমুদ্রে গোসলে নেমে বাবা নিখোঁজ হয়ে গেছেন, যদিও তাঁর ছেলে জীবিত উদ্ধার হয়েছে। কক্সবাজারে বেড়াতে গিয়ে এটি ঘটেছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কক্সবাজারের কলাতলী সৈকতের সায়মন বিচের দক্ষিণ পাশে মডার্ন হ্যাচারিসংলগ্ন সমুদ্র এলাকার ভেতর এই ঘটনা ঘটে। নিখোঁজ বাবার নাম হেলাল শেখ, যিনি মেহেরপুরের পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা। তাঁর ছেলে দীপ বেঁচে ফিরে আসতে সক্ষম হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে পাঠানো হয়। এরপর দীপকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হয়। তবে নিখোঁজ থাকা হেলাল শেখের সন্ধানে জেলা প্রশাসন উদ্ধার অভিযান চালাচ্ছে।

সৈকত কর্মীদের (বিচকর্মী) সুপারভাইজার মাহবুব আলম জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে জানার সাথে সাথে জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত লাইফগার্ড এবং উদ্ধারকর্মীদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। সন্ধ্যা পর্যন্ত সমুদ্রে তল্লাশি পরিচালিত হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুর হাবিপ্রবিতে ১৪১ কোটি টাকার মেগা প্রকল্পের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৫ এম


দিনাজপুর হাবিপ্রবিতে ১৪১ কোটি টাকার মেগা প্রকল্পের উদ্যোগ

 দিনাজপুর হাবিপ্রবি’তে ১৪১ কোটি ৪১ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয়ে মেগা প্রকল্প ‘অমর একুশে’ ছাত্র হল নির্মাণ কাজ শুরু করার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি বলেছিলেন, চলতি অর্থবছরে হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজে সরকারিভাবে প্রায় ৬শ’ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দকৃত অর্থের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনের জন্য মেগা প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যেখানে ১২ তলা বিশিষ্ট দু’টি হল নির্মাণ করা হবে। এর মধ্যে ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনে শহীদের স্মরণে ‘অমর একুশে’ নামে একটি ছাত্র হল নির্মাণকাজ শুরু করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

সূত্র জানায়, খুব শিগগিরই দরপত্র আহ্বান করা হবে এবং ঠিকাদার নিয়োগের মাধ্যমে ‘অমর একুশে’ নামে ১২ তলা বিশিষ্ট ছাত্র হল নির্মাণ কাজ শুরু করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. এনামুল্যাহ জানিয়েছেন, ১৯৫২ সালে মহান বাংলা ভাষা আন্দোলনে এ দেশের কৃতী সন্তান, শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ যাদের আত্মত্যাগের কারণে বাংলা রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের আত্মত্যাগ ও স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১২ তলা বিশিষ্ট ‘অমর একুশে’ নামে একটি ছাত্র হল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি বলেন, আমরা হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় প্রশাসন মহান বাংলা ভাষা আন্দোলন শহীদের স্মৃতি সংরক্ষণে একটি ১২ তলা বিশিষ্ট আধুনিক ছাত্র হল নির্মাণের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি এবং ছাত্র হলটির নির্মাণ কাজ খুব শিগগির শুরু হবে। ছাত্র হলটি নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা অনেকটা নিরসন হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

হাবিপ্রবি প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. এনামুল হক জানিয়েছেন, হাবিপ্রবি’তে এই প্রথম দু’টি ১২ তলা বিশিষ্ট মেগা প্রকল্প গ্রহণ করতে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া নামে ছাত্রী হল এবং বাংলা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ‘অমর একুশে’ নামে ছাত্র হল নির্মাণ হতে যাচ্ছে। ১২ তলা পর্যন্ত ৩২৩টি আবাসন কক্ষ থাকবে। প্রত্যেক কক্ষে ৪ জন করে ছাত্র থাকার ব্যবস্থা রাখা হবে, ফলে নির্মিত হলে সর্বমোট এক হাজার ২৯২ জন ছাত্রের আবাসন ব্যবস্থা প্রাপ্ত হবে।

তিনি আরও বলেন, এছাড়া এই ছাত্র হলে অবস্থানরত ছাত্রদের পড়াশোনার সুবিধার্থে সকল ধরনের ব্যবস্থা থাকবে। এর মধ্যে হল সুপার ও সহকারী হল সুপার কক্ষ, হলের অফিস কক্ষ, কমন রুম, নামাজের ঘর, ডাইনিং কক্ষ, ডাইনিং ও রান্নার কক্ষ, অতিথি কক্ষ, একাধিক ওয়াশরুম, লন্ড্রি ও স্টেশনারি কক্ষ, ৫৫টি সিঁড়ি, প্রত্যেক ফ্লোরে ৬টি টয়লেট ও ৪টি গোসলখানা, ১০টি জেনারেটর কক্ষ, ২৪টি লিফ্‌ট, ৩২টি সিকিউরিটি গার্ডের কক্ষ থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা অর্থহীন, সিজেপির নতুন বার্তা সরকারকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা অর্থহীন, সিজেপির নতুন বার্তা সরকারকে

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নিজেদের অবস্থান নিয়ে আরও কঠোর বার্তা প্রদান করেছে। তারা জানিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা হলে আলোচনার আর কোনো অর্থ নেই।

শনিবার (২৫ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের মূল দাবি। সরকার যদি এতে রাজি না হয়, তাহলে এই আলোচনার কোনো অর্থ নেই।’

শুক্রবার বিকালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

মন্ত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছিল, সিজেপির উত্থাপিত দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে শনিবার বিকেলে তৃতীয় দফা বৈঠকে তাদের অবস্থান জানানো হবে।

সিজেপি সরকারের কাছে তিনটি প্রধান দাবি জানিয়েছে, যা হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়া এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ।

শুক্রবারের বৈঠকে আন্দোলনকারীদের দুটি দাবির বিষয়ে নীতিগতভাবে সম্মতি দেয় কেন্দ্র। এগুলো হলো—আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়া। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি এখনও দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় অচলাবস্থার কারণ হয়ে রয়েছে।

বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সাংবাদিকদের বলেন, ‘প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়েছে। তাদের তিনটি প্রধান দাবি এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার সংক্রান্ত পাঁচটি প্রস্তাব রয়েছে। আমরা জানিয়েছি, শনিবার বিকেলে আবার বৈঠকে বসব এবং সরকারের অভ্যন্তরীণ আলোচনার ফল তাদের জানাব।’

এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আনার ঘোষণার পর এবার তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শুক্রবার প্রকাশিত এক নতুন ভিডিও বার্তায় বলেন, আগের ভিডিওতে দেয়া তরুণদের পরামর্শ সরকারের জন্য গুরুত্বপূর্ণ। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের সঙ্গে এই সংযোগ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

তিনি এর আগেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনা হবে।

বর্তমানে ককরোচ জনতা পার্টি বা সিজেপি টানা ৩৫ দিন ধরে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় পশ্চিমবঙ্গের কলকাতাতেও বিক্ষোভের উত্তাপে পুড়ছে। প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পার্ক সার্কাসের ক্যাম্পাস থেকে ‘মহা মিছিল’ শুরু করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মোদি ও বিজেপি বিরোধী স্লোগান দেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%